ফর্মের বিচারই আন্দ্রে রাসেলকে না নেওয়ার সিদ্ধান্ত, জানালেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক
আপডেট করা - Sep 15, 2022 2:07 pm

২০১৪ সাল থেকেই ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের নিয়মিত সদস্য আন্দ্রে রাসেল। তাঁকে ছাড়া ক্যারিবিয়ান ব্রিগেড নির্বাচন একসময় ভাবাই যেত না। সেই তালতাই কেটেছে ২০২২ সালে। বুধবার টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকরা। আর সেখানেই বেশকয়েকজন তারকার সঙ্গে নেই আন্দ্রে রাসেলের নাম। যা দেখার পর থেকেই ক্রিকেট মহল জুড়েশুরু হয়ে গিয়েছে নানান জল্পনা ও গুঞ্জন। রাসেলের মতো ক্রিকেটারকে কেন বাদ দেওয়া হল তা নিয়েও প্রশ্ন তুল্ছে অনেকে।
নিকোলাস পুরানের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকরা। সেখানে যেমন ক্রিস গেইল নেই, তেমনই ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিনেরপ মতো তারকা ক্রিকেটাররাও। এই মুহূর্তে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন নারিন এবং আন্দ্রে রাসেলরা। কিন্তু দেশের জার্সিতে তারা ব্রাত্যই রয়েছে। এমনটা দেখার পর যে প্রশ্ন উঠবে সেব্যপারে নি্শ্চিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজে বোর্ডের কর্তারাও।
২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন আন্দ্রে রাসেল
প্রশ্ন উঠতেই নিজেদের যুক্তিও জানাতে দ্বিধা করেননি ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স। আন্দ্রে রাসেলের টি টোয়েন্টি ক্রিকেটে ফর্মে ওয়েস্ট ইন্ডিজের কর্তারা খুশি নন। সম্প্রতি কোনও জায়গাতেই সেইভাবে নিজের ফর্ম নাকি দেখাতে পারেননি আন্দ্রে রাসেল। আর সমস্তদিক বিচার করেই এই বিধ্বংসী তারকাকে দলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। বরং তরুণ ক্রিকেটারদেরই সুযোগ করে দিতে চাইছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তারকারা।
এইঅ প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রধান নির্বাচক জানিয়েছেন, “আমরা এখনও পর্যন্ত আন্দ্রে রাসেলকে নিয়ে সেভাবে সন্তুষ্ট হতে পারেনি। আসন্ন প্রতিযোগিতায় যেভাবে আমরা আন্দ্রে রাসলকে দেখতে চাই, সেই ফর্মে এখনও পর্যন্ত দেখা যায়নি এই বিদ্বংসী তারকা ক্রিকেটারকে। আন্দ্রে রাসেল প্রসঙ্গে এই পরিস্থিতিতে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ারই সিদধান্ত নিয়েছি। টি টোয়েন্টি ক্রিকেটে যে ভা্ল খেলছেন এবং ফর্মে রয়েছেন এমন কোনও একজনকেই সুযোগ করে দিতে চেয়েছি”।
২০২১ সালের পর থেকেই আন্দ্রে রাসেলকে সেভাবে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে দেখা যায়নি। ভারতের বিরুদ্ধে তারা ঘরের মাঠে যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে নেমেছিল সেখানেও আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা ছিলেন না। শুধু তাই নয়সেই সিরিজ শেষে রাসেলদের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের কোচকেও বেশ অসন্তুষ্ট হয়ে মন্তব্য করতে শোনা গিয়েছিল। তাদের দায়বদ্ধতা নিয়েও উঠেছিল প্রশ্ন।
পাল্টা অবশ্য আন্দ্রে রাসেলরাও দিয়েছিলেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নেকনজরে যে তারা নেই তা কার্যত স্পষ্ট।