দীপক হুডাকে লখনউয়ের তিন নম্বর পজিশনে খেলানো উচিত্ বলেই মনে করছেন আকাশ চোপড়া

Aakash Chopra
Aakash Chopra. (Photo Source: Instagram)

বুধবার কলকাতা নাইট রাইডার্সের সামনে যেমন মরণ-বাঁচন লড়াই, তেমনই এই ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের সামনেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রথম দুইয়ের মধ্যে জায়গা পাকা করার লড়াই লখনউ সুপার জায়ান্টসের সামনে। নাইট রাইডার্সের বিরুদ্ধে জিততে পারলে ১৮ পয়েন্ট নিয়ে সেই জায়গা কার্যত পাকা করে ফেলবে তারা।  সেই ম্যাচে নামার আগেই লখনউয়ের মিডল অর্ডার নিয়ে বিশেষ পরামর্শ দিলেন আকাশ চোপড়া। তাঁর মতে এই মুহূর্তে দীপক হুডাকেই লখনউ সুপার জায়ান্টসের তিন নম্বরে পজিশনে ব্যাটিং করানো উচিত্।

এবারের আইপিএলে তরুণ ক্রিকেটারদের মধ্যে অন্যতম দীপক হুডা। লখনউ সুপার জায়ান্টসের হয়ে ধারাবাহিকভাবে পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। এছাড়া দলের তিন নম্বর পজিশনে নেমেও যথেষ্ট সাফল্য পেয়েছেন দীপক হুডা। কিন্তু পরপর কয়েক দুই থেকে তিনটি ম্যাচে সেই জায়গা নিয়ে পরীক্ষা নীরিক্ষা চালিয়েছে লখনউ সুপার জায়ান্টস। সেখানে কখনও মনীশ পান্ডে তো কখনও কৃষ্ণাপ্পা গৌতমকে ব্যবহার করেছেন লোকেশ রাহুলরা।

আইপিএলের মঞ্চে সেই জায়গায় এমন পরীক্ষা নীরিক্ষাটাই পছন্দ নয় আকাশ চোপড়ার। তাঁর মতে দীপক হুডাকে তিন নম্বর পজিশনে পাকাপাকিভাবে খেলানো উচিত্ তাদের। এই মরসুমে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এখনও পর্যন্ত আইপিএলে সর্বোচ্চ রান রয়েছে লোকেশ রাহুলের। লখনউ সুপার জায়ান্টসে ঠিক রাহুলের পরেই রয়েছেন দীপক হুডা। যিনি ৪০০ রানের গন্ডী টপকে গিয়ছেন। এই তরুণ ক্রিকেটাের এই পারফরম্যান্স দেখার পরই আকাশ চোপড়ার এমন মন্তব্য।

লোকেশ রাহুলের পর এবারের আইপিএলে লখনউয়ের দীপক হুডারই রয়েছে ৪০০ রান

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, ব্যাটিংয়ে তিন নম্বর পজিশনটা নিয়ে বহু পরীক্ষা নীরিক্ষা করে ফেলেছে লখনউ। সেই পজিশনে বহু ক্রিকেটারকে খেলিয়ে ফেলেছেন তারা। কিন্তু আমার মতে দীপক হুডাকে ব্যাটিংয়ের তিন নম্বর পজিশনে পাকাপাকিভাবে রাখা উচিত্ লখনউ সুপার জায়ান্টসের। একমাত্র তাদের দলে রাহুল ছাড়া তিনিই দুর্ধর্ষ ব্যাটিংয়ের পরিচয় দিয়েছেন।

একইসঙ্গে আইপিএলে নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার আগে আরও পরামর্শ দিয়েছেন আকাশ চোপড়া। লখনউ সুপার জায়ান্টসে রয়েছেন মার্কাস স্টয়নিস ও জেসন হোল্ডারের মতো বিধ্বংসী তারকারা। প্রতিযোগিতার এমন পর্যায়ে এসে তাদেরকে সঠিকভাবে কাজে লাগানোরই উপদেশ দিয়েছেন তিনি। তাঁর মতে স্টয়নিস এবং হোল্ডারের মতো তারকাদের খানিকটা হলেও এপরের দিকে ব্যাটিংয়ে পাঠানো উচিত্ লখনউ সুপার জায়ান্টসের।

তিনি এই প্রসঙ্গে বলেছেন, আমার মনে হয় এটা এমন একটা সময় যেখানে মার্কাস স্টয়নিসকে আরও বেশীভাবে ব্যবহার করা উচিত্। শুধু তাই নয় হোল্ডারকেও ওপরের দিকে ব্যাটিং করানো উচিত্। যদি নিজের রসদ ব্যবহারই না করা হয়, তবে ব্যাটিংয়ের গভীরতা বাড়িয়ে লাভ কী।

close whatsapp