সানরাইজার্স হায়দরাবাদে এবারে নতুন ভূমিকায় ডেল স্টেন, মাঠে নামার অপেক্ষায় প্রোটিয়া তারকা
আপডেট করা - Mar 17, 2022 5:42 pm

আইপিএলের সৌজন্যে অবসর নেওয়ার পরও ফের মাঠে ফেরার সুযোগ পেয়েছেন ডেল স্টেন। আর তাতেই আপ্লুত দক্্ষিণ আফ্রিকার এই প্রাক্তন তারকা ক্রিকেটার। গত বছরের অগস্ট মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন তিনি। এবার আইপিএলের মঞ্চে অন্য ভূমিকায় দেখা যাবে ডেল স্টেনকে। সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচের ভুমিকায় এবার ডাগ আউটে মুতাইয়া মুরলীথরণ, টম মুডিদের পাশে পাশে বসবেন তিনি। হায়দরাবাদের কোচের ভূমিকায় মাঠে নামার জন্য মুখয়ে রয়েছেন এই তারকা পেসার।
অগস্টে খেলা ছাড়ার পর কয়েকদিনের জন্য কমেন্ট্রিতে দেখা গিয়েছিল ডেল স্টেনকে। কিন্তু সেই জায়গায় নিজেকে মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল তাঁর। বরাবরই ডেল স্টেনের মন পড়েছিল মাঠের দিকে। বল, গ্লাভস, শর্টস পরে মাঠে নামার মজাটাই তাঁর কাছে আলাদা। একটু শুধু সুযোগের অপেক্ষায় ছিলেন এই তারকা পেসার। সেজন্যই তো হায়দরাবাদ তাঁকে কোচ করার প্রস্তাব দেওয়ার পর সেখানে সম্মতি জানাতে এতটুকু দ্বিধা করেননি এই প্রাক্তন তারকা প্রোটিয়া বোলার।
বৃহস্পতিবারই সানরাইজার্স হায়দারাবাদের শিবিরে যোগ দিয়েছেন তিনি। আইপিএলের মঞ্চে একসময় ক্রিকেটার হিসাবে বহু কীর্তি গড়েছেন ডেল স্টেন। সান রাইদজার্স হায়দরাবাদের হয়েও এই আইপিএলের মঞ্চে খেলেছেন স্টেন। এবার সেই সানরাইজার্স হায়দরাবাদ শিবিরেই বোলিং কোচের দায়িত্ব নিয়েছেন তিনি। তাঁর পাশেই স্পিন বোলিং কোচের দয়িত্বে রয়েছেন মুরলীথরণ। এছাড়া হায়দরাবাদের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন টস মুডি এবং ব্যাটিং কোচ ব্রায়ান লারা।
আইপিএলের মঞ্চে প্রথমবার কোচের ভূমিকায় দেখা যাবে ডেল স্টেনকে
সানরাইজার্স হায়দরাবাদে আসার প্রসঙ্গে ডেল স্টেন জানিয়েছেন, “আমি সত্যিই খুব খুসি ভারতে ফের ফিরতে পেরে। এর আগেও বেশকয়েকবার ভারতে এসেছি। এবার আসার জন্য মুখিয়ে ছিলাম। এয়ারপোর্ট থেকে যাওয়ার সময়ই একে স্মৃতিরা ভিড় করে আসছিল”।
The Steyn-Gun is here and ready to fire. 🔥🔫 @DaleSteyn62 #OrangeArmy #ReadyToRise #TATAIPL pic.twitter.com/cAl5OgGrIA
— SunRisers Hyderabad (@SunRisers) March 17, 2022
এছাড়াও স্টেন আরও জানান, “এর আগেও এখানে বহুবার এসেছি। কখনও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের হয়ে আবার কখনও আইপিএল খেলার জন্য। তবে এবার এখানে এক সম্পূর্ণ আলাদা ভূমিকায় দেখা যাবে আমাকে। কোচিংয়ের দায়িত্ব রয়েছে আমার ওপর। সেই দায়িত্ব পাওয়ার জন্যও যথেষ্ট উচ্ছ্বসিত রয়েছি। এখন শুধুই মাঠে নামার অপেক্ষা”।
গতবছর আইপিএলে সময়টা একেবারেই ভাল যায়নি সানরাইজার্স হায়দরাবাদের। প্লে অফের গন্ডী যেমন টপকতে পারেনিন তারা। তেমনই প্রতিযোগিতার মাঝেই অধিনায়ক ডেভড ওয়ার্নারের সঙ্গে ঝামেলায় জড়ানো। অধিনায়ক বদলও করেছিল তারা। এবার আর কোনোরকম ভুল করতে নাাজ সানরাইজার্স হায়দরাবাদ। এবারে তাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। এছাড়াও হায়দরাবাদ শিবিরে রয়েছেন বেশ কিছু তারকা ক্রিকেটারও। আগামী ২৯ মার্চ আইপিএলের মঞ্চে যাত্রা শুরু করবে সানরাইজার্স হায়দরাবাদ।