ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ২০২২: স্কোয়াড, সময়সূচী, কেন্দ্র এবং যাবতীয় বিবরণ

এক মাসব্যাপী লিগের ফাইনাল হবে ৩০শে সেপ্টেম্বর

Caribbean Premier League
Caribbean Premier League. (Photo Source: Twitter)

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দশম মরসুম ওয়ার্নার পার্ক, বাসটের, সেন্ট কিটসে ৩১শে অগাস্ট (ভারতীয় সময় ১লা সেপ্টেম্বর) থেকে শুরু হতে চলেছে, যেখানে গতবারের চ্যাম্পিয়ন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস মুখোমুখি হবে জামাইকা টালাওয়াসের। গ্রুপ পর্ব শেষ হবে ২৫শে সেপ্টেম্বর, এবং নক-আউট ম্যাচগুলি ২৭শে সেপ্টেম্বর থেকে ২৮শে সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে এবং ৩০শে সেপ্টেবর ফাইনাল হবে৷

এই বছরের শেষের দিকে আয়োজিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিভিন্ন জাতীয় দলের, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের, নির্বাচকদের নজরে পড়ার জন্য এই লিগকে মঞ্চ হিসেবে ব্যবহার করতে চাইবেন খেলোয়াড়রা। ওয়েস্ট ইন্ডিজের সকল বর্ষীয়ান টি-টোয়েন্টি তারকারা থাকলেও এবারের সংস্করণ থেকে ক্রিস গেইল সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

টুর্নামেন্টে ছয়টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে – বার্বাডোজ রয়্যালস, গায়ানা আমাজন ওয়ারিয়র্স, জামাইকা টালাওয়াস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, সেন্ট লুসিয়া কিংস এবং ত্রিনবাগো নাইট রাইডার্স। এই ছয়টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে পাঁচটি এই টুর্নামেন্টে বিদ্যমান প্রতিটি মরসুমে অংশগ্রহণ করেছে এবং ছয়টিই অন্তত সাতটি মরসুমে সিপিএল খেলেছে।

সিপিএল দলগুলির মধ্যে ত্রিনবাগো চারটি শিরোপা (নয়টি মরসুমের মধ্যে) নিয়ে সবচেয়ে সফল, এবং তারপরে জামাইকা ও বার্বাডোস দুটি করে এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিস গত বছর একবার ট্রফি জিতেছে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ২০২২ স্কোয়াড

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস

ডোয়েন ব্রাভো (অধিনায়ক), এভিন লিউইস, আন্দ্রে ফ্লেচার, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ড্যারেন ব্রাভো, শেরফেন রাদারফোর্ড, শেলডন কটরেল, ডমিনিক ড্রেকস, ডোয়েন প্রিটোরিয়াস, ডেওয়াল্ড ব্রেভিস, ইজহারুলহক নাভিদ, জোশুয়া ডা সিলভা, জন-রাস জাজ্ঞেসার, কিসি কার্টি কেলভিন পিটম্যান, জাডেন কারমাইকেল।

জামাইকা টালাওয়াস

রভম্যান পাওয়েল (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ব্র্যান্ডন কিং, কেনার লিউইস, শামার ব্রুকস, মহম্মদ আমির, সন্দীপ লামিছানে, ইমাদ ওয়াসিম, ক্রিস গ্রিন, মিগায়েল প্রিটোরিয়াস, রেমন রাইফার, জ্যামি মার্চেন্ট, আমির জাঙ্গু, শেমার স্প্রিংগার, নিকোলসন গর্ডন, কার্ক ম্যাককেনজি , জোশুয়া জেমস।

বার্বাডোজ রয়্যালস

জেসন হোল্ডার (অধিনায়ক), ওবেদ ম্যাককয়, কাইল মেয়ার্স, হেডেন ওয়ালশ জুনিয়র, ডেভন টমাস, ওশেন টমাস, নাইম ইয়ং, কুইন্টন ডি কক, ডেভিড মিলার, হ্যারি টেক্টর (মুজিব উর রহমানের সাময়িক প্রতিস্থাপন), আজম খান, করবিন বশ, রাহকিম কর্নওয়াল, জোশুয়া বিশপ, জাস্টিন গ্রিভস, টেডি বিশপ, র‍্যামন সিমন্ড।

ত্রিনবাগো নাইট রাইডার্স

কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, নিকোলাস পুরান, আকিল হোসেইন, জেডেন সিলস, টিয়ন ওয়েবস্টার, মাহীষ থিকশানা, সিক্কুগে প্রসন্ন, টিম সাইফার্ট, আলি খান, কলিন মানরো, খারি পিয়েরে, অ্যান্ডারসন ফিলিপ, টেরেন্স হাইন্ডস, লিওনার্দো জুলিয়েন, শ্যারন লিউইস।

সেন্ট লুসিয়া কিংস

রস্টন চেজ, জনসন চার্লস, কেসরিক উইলিয়ামস, আলজারি জোসেফ, মার্ক দেয়াল, জিভর রয়্যাল, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), টিম ডেভিড, ডেভিড উইসা, স্কট কুগেলাইন, ম্যাথিউ ফোর্ড, লেরয় লুগ, প্রেস্টন ম্যাকসুইন, ল্যারি এডওয়ার্ডস, অ্যাকিম অগাস্টে, রিভাল্ডো ক্লার্ক।

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স

শিমরন হেটমায়ার (অধিনায়ক), ওডিয়ান স্মিথ, রোমারিও শেফার্ড, চন্দ্রপল হেমরাজ, কিমো পল, গুড়াকেশ মোতি, ইমরান তাহির, তাব্রেইজ শামসি, কলিন ইনগ্রাম, পল স্টার্লিং, হাইনরিখ ক্লাসেন, শে হোপ, জারমেইন ব্ল্যাকউড, ভিরাসামি পারমউল, রন্সফোর্ড বিটন, ম্যাথিউ নান্দু, জুনিয়র সিনক্লেয়ার।

দিন ও সময় ম্যাচের বিবরণ
বুধবার, অগাস্ট ৩১ | স্থানীয় সময় সন্ধ্যা ৭:০০ ম্যাচ ১, জামাইকা টালাওয়াস বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, ওয়ার্নার পার্ক, বাসটের, সেন্ট কিটস
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১ | স্থানীয় সময় সকাল ১০:০০ ম্যাচ ২, সেন্ট লুসিয়া কিংস বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স, ওয়ার্নার পার্ক, বাসটের, সেন্ট কিটস
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১ | স্থানীয় সময় সন্ধ্যা ৭:০০ ম্যাচ ৩, সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস বনাম বার্বাডোস রয়্যালস, ওয়ার্নার পার্ক, বাসটের, সেন্ট কিটস
শনিবার, সেপ্টেম্বর ৩ | স্থানীয় সময় সকাল ১০:০০ ম্যাচ ৪, জামাইকা টালাওয়াস বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, ওয়ার্নার পার্ক, বাসটের, সেন্ট কিটস
শনিবার, সেপ্টেম্বর ৩ | স্থানীয় সময় সন্ধ্যা ৭:০০ ম্যাচ ৫, সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স, ওয়ার্নার পার্ক, বাসটের, সেন্ট কিটস
রবিবার, সেপ্টেম্বর ৪ | স্থানীয় সময় সকাল ১০:০০ ম্যাচ ৬, বার্বাডোস রয়্যালস বনাম সেন্ট লুসিয়া কিংস, ওয়ার্নার পার্ক, বাসটের, সেন্ট কিটস
রবিবার, সেপ্টেম্বর ৪ | স্থানীয় সময় সন্ধ্যা ৭:০০ ম্যাচ ৭, সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, ওয়ার্নার পার্ক, বাসটের, সেন্ট কিটস
বুধবার, সেপ্টেম্বর ৭ | স্থানীয় সময় সকাল ১০:০০ ম্যাচ ৮, বার্বাডোস রয়্যালস বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স, ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, গ্রস আইলেট, সেন্ট লুসিয়া
বুধবার, সেপ্টেম্বর ৭ | স্থানীয় সময় সন্ধ্যা ৭:০০ ম্যাচ ৯, সেন্ট লুসিয়া কিংস বনাম জামাইকা টালাওয়াস, ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, গ্রস আইলেট, সেন্ট লুসিয়া
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮ | স্থানীয় সময় সকাল ১০:০০ ম্যাচ ১০, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, গ্রস আইলেট, সেন্ট লুসিয়া
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮ | স্থানীয় সময় সন্ধ্যা ৭:০০ ম্যাচ ১১, সেন্ট লুসিয়া কিংস বনাম বার্বাডোস রয়্যালস, ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, গ্রস আইলেট, সেন্ট লুসিয়া
শনিবার, সেপ্টেম্বর ১০ | স্থানীয় সময় সকাল ১০:০০ ম্যাচ ১২, জামাইকা টালাওয়াস বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স, ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, গ্রস আইলেট, সেন্ট লুসিয়া
শনিবার, সেপ্টেম্বর ১০ | স্থানীয় সময় সন্ধ্যা ৭:০০ ম্যাচ ১৩, সেন্ট লুসিয়া কিংস বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, গ্রস আইলেট, সেন্ট লুসিয়া
রবিবার, সেপ্টেম্বর ১১ | স্থানীয় সময় সকাল ১০:০০ ম্যাচ ১৪, জামাইকা টালাওয়াস বনাম বার্বাডোস রয়্যালস, ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, গ্রস আইলেট, সেন্ট লুসিয়া
রবিবার, সেপ্টেম্বর ১১ | স্থানীয় সময় সন্ধ্যা ৭:০০ ম্যাচ ১৫, সেন্ট লুসিয়া কিংস বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, গ্রস আইলেট, সেন্ট লুসিয়া
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৩ | স্থানীয় সময় সন্ধ্যা ৭:০০ ম্যাচ ১৬, ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম বার্বাডোস রয়্যালস, কুইন’স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ
বুধবার, সেপ্টেম্বর ১৪ | স্থানীয় সময় সকাল ১০:০০ ম্যাচ ১৭, জামাইকা টালাওয়াস বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, কুইন’স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ
বুধবার, সেপ্টেম্বর ১৪ | স্থানীয় সময় সন্ধ্যা ৭:০০ ম্যাচ ১৮, ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, কুইন’স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৫ | স্থানীয় সময় সকাল ১০:০০ ম্যাচ ১৯, বার্বাডোস রয়্যালস বনাম জামাইকা টালাওয়াস, কুইন’স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ
শনিবার, সেপ্টেম্বর ১৭ | স্থানীয় সময় সকাল ১০:০০ ম্যাচ ২০, সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস বনাম সেন্ট লুসিয়া কিংস, কুইন’স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ
শনিবার, সেপ্টেম্বর ১৭ | স্থানীয় সময় সন্ধ্যা ৭:০০ ম্যাচ ২১, ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম জামাইকা টালাওয়াস, কুইন’স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ
রবিবার, Sসেপ্টেম্বর ১৮ | স্থানীয় সময় সকাল ১০:০০ ম্যাচ ২২, বার্বাডোস রয়্যালস বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, কুইন’স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ
রবিবার, সেপ্টেম্বর ১৮ | স্থানীয় সময় সন্ধ্যা ৭:০০ ম্যাচ ২৩, ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম সেন্ট লুসিয়া কিংস, কুইন’স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ
বুধবার, সেপ্টেম্বর ২১ | স্থানীয় সময় সকাল ১০:০০ ম্যাচ ২৪, বার্বাডোস রয়্যালস বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, প্রভিডেন্স স্টেডিয়াম, গায়ানা
বুধবার, সেপ্টেম্বর ২১ | স্থানীয় সময় সন্ধ্যা ৭:০০ ম্যাচ ২৫, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম জামাইকা টালাওয়াস, প্রভিডেন্স স্টেডিয়াম, গায়ানা
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২২ | স্থানীয় সময় সকাল ১০:০০ ম্যাচ ২৬, ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, প্রভিডেন্স স্টেডিয়াম, গায়ানা
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২২ | স্থানীয় সময় সন্ধ্যা ৭:০০ ম্যাচ ২৭, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট লুসিয়া কিংস, প্রভিডেন্স স্টেডিয়াম, গায়ানা
শনিবার, সেপ্টেম্বর ২৪ | স্থানীয় সময় সন্ধ্যা ৭:০০ ম্যাচ ২৮, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স, প্রভিডেন্স স্টেডিয়াম, গায়ানা
রবিবার, সেপ্টেম্বর ২৫ | স্থানীয় সময় সকাল ১০:০০ ম্যাচ ২৯, জামাইকা টালাওয়াস বনাম সেন্ট লুসিয়া কিংস, প্রভিডেন্স স্টেডিয়াম, গায়ানা
রবিবার, সেপ্টেম্বর ২৫ | স্থানীয় সময় সন্ধ্যা ৭:০০ ম্যাচ ৩০, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম বার্বাডোস রয়্যালস, প্রভিডেন্স স্টেডিয়াম, গায়ানা
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৭ | স্থানীয় সময় সকাল ১০:০০ কোয়ালিফায়ার ১,  লিগের ১ম বনাম লিগের ২য়, প্রভিডেন্স স্টেডিয়াম, গায়ানা
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৭ | স্থানীয় সময় সন্ধ্যা ৭:০০ এলিমিনেটর, লিগের ৩য় বনাম লিগের ৪র্থ, প্রভিডেন্স স্টেডিয়াম, গায়ানা
বুধবার, সেপ্টেম্বর ২৮ | স্থানীয় সময় সন্ধ্যা ৭:০০ কোয়ালিফায়ার ২, কোয়ালিফায়ার ১ পরাজিত বনাম এলিমিনেটর জয়ী, প্রভিডেন্স স্টেডিয়াম, গায়ানা
শুক্রবার, সেপ্টেম্বর ৩০ | স্থানীয় সময় সন্ধ্যা ৭:০০ ফাইনাল, কোয়ালিফায়ার ১ জয়ী বনাম কোয়ালিফায়ার ২ জয়ী, প্রভিডেন্স স্টেডিয়াম, গায়ানা

 

close whatsapp