আফ্রিকার বিভিন্ন দেশে ওমিক্রনের প্রভাব বাড়ায় অনিশ্চিত ভারতের দক্ষিণ আফ্রিকা সফর
জটিলতা কাটাতে দুই দেশের বোর্ড আলোচনা চালাচ্ছে
আপডেট করা - Dec 8, 2021 8:08 pm

কোভিড -১৯-এর একটি নতুন, অতি-পরিবর্তিত রূপ, যার নাম ওমিক্রন, আফ্রিকার বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। সেই সংক্রান্ত আতঙ্কের মাঝে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আসন্ন ভারতের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাড়াহুড়ো করছে না।
ভারত ‘এ’ দল বর্তমানে তিনটি আনঅফিশিয়াল টেস্টের জন্য ব্লুমফন্টেইনে রয়েছে, যার মধ্যে একটি ম্যাচ সম্পন্ন হয়েছে এবং বাকি দুটি ম্যাচ সূচী অনুযায়ী আয়োজিত হওয়ার কথা। ভারতের সিনিয়র দলের ৮ই ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়ে যাওয়ার আগে।
ভারতের দক্ষিণ আফ্রিকা সফর যে কারণে স্থগিত হয়ে যেতে পারে
যদিও, তিনটি টেস্ট, সমসংখ্যক ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টি সমন্বিত সিরিজের ভাগ্যের ভবিষ্যত এখনও ঝুলে আছে। জটিলতা কাটাতে উভয় দেশের ক্রিকেট বোর্ড আলোচনা চালাচ্ছে এবং পরিস্থিতি “নিরবিচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ” করছে। সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত নেদারল্যান্ডসের ওয়ানডে সিরিজ স্থগিত এবং জিম্বাবোয়েতে নারী বিশ্বকাপের বাছাইপর্ব বাতিল হয়েছে। ফলে অনিশ্চয়তার মেঘ সহজে কাটবে না বলেই মনে হচ্ছে।
“আমরা ক্রিকেট সাউথ আফ্রিকার সাথে ক্রমাগত যোগাযোগ রাখছি, সেখানকার পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করছি। ক্রিকেটারদের স্বাস্থ্য ও নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমরা সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব,” বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমাল সানডে এক্সপ্রেসকে বলেছেন।
২৫শে নভেম্বর, ভারত সরকার দক্ষিণ আফ্রিকা, হংকং এবং বতসোয়ানা থেকে ভ্রমণকারীদের কঠোর স্ক্রিনিং এবং পরীক্ষা করার কথা ঘোষণা করেছে। ভাইরাসের নতুন রূপটি সম্পর্কে প্রধানত এই তিনটি দেশ থেকেই সবচেয়ে বেশি রিপোর্ট আসছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ভাইরাসের এই প্রকারটিকে “জনস্বাস্থ্যের উপর গুরুতর প্রভাবযুক্ত” হিসেবে অভিহিত করেছে।
“স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা শিরোধার্য। যদি আমরা এই বিষয়ে কোনও পরামর্শ পাই তবে আমরা অবশ্যই তা অনুসরণ করব,” ধুমাল বলেছেন।
এই সপ্তাহের শুরুতে, টাইমস অফ ইন্ডিয়া দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদনে নাম প্রকাশ না করা একটি বিসিসিআই সূত্র জানিয়েছিল: “দেখুন, যতক্ষণ না আমরা ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)-র থেকে ওখানকার পরিস্থিতির একটি বিশদ চিত্র না পাই, ততক্ষণ আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ বলতে পারব না। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, মুম্বাইতে নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার পরই ভারতীয় দলের ৮ বা ৯ই ডিসেম্বর রওনা হওয়ার কথা।
কর্মকর্তা সাম্প্রতিক ঘটনাবলারসম্পর্কিত কোয়ারেন্টাইন এবং অন্যান্য প্রোটোকলের সম্ভাবনার কথা তুলে ধরেন। “প্রাথমিকভাবে, হার্ড কোয়ারেন্টাইনের জন্য কোনও ব্যবস্থা ছিল না তবে স্পষ্টতই খেলোয়াড়রা বায়ো-বাবলের মধ্যে থাকবে। এখন দক্ষিণ আফ্রিকা এবং ইউরোপীয় ইউনিয়নেও অস্থায়ীভাবে ফ্লাইট বাতিল বাড়ার সাথে সাথে, এসব বিষয়ও ফ্যাক্টর হবে।”