দ্বিতীয় টেস্ট শুরুর আগেই বড় ধাক্কা বাংলাদেশ শিবিরে, আঙুলের চোটে ছিটকে গেলেন নাইম হাসান

Nayeem Hasan
Nayeem Hasan. (Photo Source: Twitter)

বাংলাদেশ শিবিরে ফের ছোটের ধাক্কা। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্ধর্ষ বোলিং করলেও, সেই ম্যাচে পাওয়া চোটই ছিটকে দিল নাইম হাসানকে।  আঙুলের চোটে দ্বিতীয় টেস্টে নামার আগেই ছিটকে গেলেন বাংলাদেশের হয়ে প্রথম টেস্টে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখানো নাইম হাসান। শুধু শ্রীলঙ্কা সিরিজই নয়, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন সিরিজেও নামতে পারবেন না তিনি। আর তাতেই যে চিন্তা বাড়ল বাংলাদেশ শিবিরের তা বলাই বাহুল্য। প্রথম টেস্টে এই নাইম হাসানই ৬ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে।

শ্রীলঙ্কারক বিরুদ্ধে নামার আগেই চোটের ধাক্কায় জেরবার ছিল বাংসাদেশ শিবির। মেহেদী হাসাল মিরাজ আগেই ছিটকে গিয়েছিল। যদিও  প্রথম টেস্টে দুর্ধর্ষ বোলিং করে বাংলাদেশ শিবিরকে অনেকটাই এগিয়ে দিয়েছিলেন তরুণ তারকা অএই নাইম হাসান। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে তিি একাই ৬ উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে শেষ করে দিয়েছিলেন। অ্যাঞ্জেলো ম্যাথুজ সেই ম্যাচে ১৯৯ রান না পেলে, ম্যাচের  চিত্র বদলে যেতেই পারত।

প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক ইনিংসে ছয় উইকেট নিয়েছিলেন নাইম হাসান

যদিও শেষর্যন্ত সেই ম্যাচ ড্র হয়েছিল। কিন্তু সেই ম্যাচের চোটই ছিটকে দিল এই সিরিজে বাংলাদেশের তারকা বোলার নাইম হোসেনকে। প্রথম টেস্ট চলাকলীনই হাতের আঙুলে চোট পেয়েছিলেন নাইম হাসান। শোনাযাচ্ছে তাঁর আঙুলের হাঁড়ে হাল্কা চিড়ও ধরা পড়েছে। আর তাতেই বাংলাদেশ শিবিরে চিন্তা বেড়েছে। অন্তত দুই থেকে তিন সপ্তাহ চার সপ্তাহ লাগবে তাঁর সেরে উঠতে। এমন পরিস্থিতি দ্বিতীয় টেস্টে তো নামতে পারবেনই না, শোনাযাচ্ছে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও খেলতে পারবেন বাংলাদেশের এই অফস্পিনার।

বাংলাদেশ ক্রিকেট দলের চিফ ফিজিও দেবাশিস চৌধুরীর মতে আঙুলের হাঁড় ভেঙে যাওয়ার ফলে আসন্ন শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে তিনি ছিটকে গিয়েছেন। অমনকী নাইম হাসান নাকি  আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজেও অনিশ্চিত। কারণ তাঁর সেরে উঠতে অন্তত এখন তিন থেকে চার সপ্তাহ সময় লাগবেই। এতে দ্বিতীয় টেস্টে নামার আগে বাংলাদেশ শিবিরের চিন্তা বেশ অনেকটই বেড়ে গেল।

চলতি সিরিজের প্রথম টেস্টে চট্টোগ্রামে শ্রীলঙ্কার ব্যাটারদের রীতিমত নাস্তানাবুজ করেছিলেন তিনি। সেইসঙ্গে এই অফ স্পিনারের ব্যাটিং করারো দক্ষতা রয়েছে। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে সেই ঝলক দেখা যায়নি। মেহেদী হাসান মিরাজ তো আগেই ছিটকে গিয়েছেন। এবার সেই তালিকায় নাম উঠেছে। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজ থেকে আগেই চিটকে গিয়েছেন আরেক বোলার শরিফুল ইসলামও। যদিও নাইম হাসানের জায়গায় বাংলাদেশ শিবিরে কে খেলবেন তা নিয়ে এখনই কোনওকিছু জানানো হয়নি।

শোনাযাচ্ছে  দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর জায়গায় বাংসাদেশ শিবিরে সুযোগ পেতে পারেন মোসাদ্দেক হোসেন।

close whatsapp