নেদারল্যান্ডসের কাছে হারের পর নিজের গালেই জুতো মারলেন হতাশ বাংলাদেশ সমর্থক

NED vs BAN
NED vs BAN. (Photo Source: Alex Davidson-ICC/ICC via Getty Images)

নিজের প্রিয় দলের হারটা কখনোই মেনে নেওয়া যায় না। কিন্তু এবারের বিশ্বকাপের মঞ্চে সেই চিত্রটাই বারবার দেখতে হচ্ছে বাংলাদেশের সমর্থকদের। শেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নেমেছিল বাংলাদেশ। কিন্তু সেই ম্যাচেও ব্যর্ত হয়েই সাজঘরে ফিরতে হয়েছিল সাকিব অসল হাসানদের। এরপরই আর নিজেদের ধরে রাখতে পারেননি বাংলাদেশের সমর্থকরা। বাংলাদেশের বিশ্বকাপের ম়্চে এমন পারফরম্যান্সের দেখার পর ইডেনের গ্যালারীতে নিজের গালেই জুতোর বারি মারলেন এক বাংলাদেশী  ক্রিকেট সমর্থক। আর সেই ছবিই এখন ভাইরাল।

নেদারল্যান্ডসের কাছে শেষ ম্যাচে হেরে কার্যত এবারের মতো বিশ্বকাপের সেমিপাইনালের আশা শেষ হয়ে গিয়েছে বাংলাদেশের। ধারেভারে এগিয়ে থেকে নামলেও শেষরক্ষা করতে পারেনি বাংলাদেশ ক্রিকেটাররা। সেই পরিস্থিতি দেখার পরই বাংলাদেশের সমর্থকরা কার্য়ত নিজেদের মেজাজ হারিয়েছেন। তাদের মতে বড় দেশের বিরুদ্ধে হারলে সেটা তবুও মেনে নেওয়া যায়। কিংবা নিজেদের মনকে স্বান্তনাও দেওয়া যায়। কিন্তু ক্রম তালিকতায় বহু পিছিয়ে থাকা নেদারল্যান্ডসের মতো দলের কাছেও তাদের হার একেবারেই মেন নিতে পারছেন না বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা।

দেখে নিন ইডেনের গ্যালারীতে  বাংলাদেশ সমর্থকের নিজেকে জুতো মারার ভিডিও


এবারের বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে এখনও পর্যন্ত একটি ম্যাচই জিততে পেরেছে বাংলাদেশ। অকের পর এক হারে ক্রমশই যে তারা খাদের কিনারে চলে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। শনিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিততে পারলে বাংলাদেশ শিবির যে খানিকটা হলেও অক্সিজেন পেত তা বলাই বাহুল্যষ। কিন্তু সেখানেও চূড়ান্ত ব্যর্থ হয়েছে তারা। নেদারল্যান্ডসকে কম রানের মধ্যে আটকাতে পারলেও, ব্যাটারদের ব্যর্থতায় সেই রান তাড়া করে তুলতে তুলতে পারেননি বাংবাদেশের ক্রিকেটাররা। আর তাতেই কার্যত এবারের মতো বিশ্বকাপের সামিফাইনালে পৌঁছনোর সমস্ত আশা শেষ হয়ে গিয়েছে বাংলাদেশের।

বাংলাদেশের বিরুদ্ধে নেদারল্যান্ডস প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল। বোলারদের দাপটে ইডেনে নেদারল্যান্ডসকে ২২৯ রানে থামিয়ে দিয়েছিল বাংলাদেশ। সেই রান দেখার পর বাংলাদেশ সমর্থকরাও আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু ব্যাট হাতে সেই রানও তাড়া করতে তুলতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। তারকা ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতোই ভেঙে পড়েছিল। মাত্র ১৪২ রানেই থেমে গিয়েছিল বাংলাদেশ ব্রিগেড।

বাংলাদেশের খারাপ পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। এখনও পর্যন্ত শুধুমাত্র একটি ম্যাচই জিততে পেরেছে তারা। পরবর্তী ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে কিনা তা তো সময়ই বলবে।

close whatsapp