একমাত্র দল হিসেবে টানা ৩টি বিশ্বকাপ জয়, অস্ট্রেলিয়ার এই অনন্য রেকর্ডটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন

২. ওডিআই বিশ্বকাপ ২০০৩

Australia
Australia. (Photo Source: Twitter)

২০০৩ সালের ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়া পুল ‘এ’-তে প্ৰথম স্থান অধিকার করেছিল। তারা এই পর্বে ৬টি ম্যাচ খেলেছিল এবং সবকটি ম্যাচেই জয় পেয়েছিল। রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন দল ভারত, জিম্বাবুয়ে, ইংল্যান্ড, পাকিস্তান, নেদারল্যান্ডস এবং নামিবিয়াকে হারিয়ে সুপার সিক্স পর্বে পৌঁছেছিল। সুপার সিক্সে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯৬ রানের একটি দুর্দান্ত জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।

সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৭ উইকেটে ২১২ রানে পৌছেছিল রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন দল। বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংসে ওভার এবং রানের লক্ষ্য কমে গিয়েছিল। শ্রীলঙ্কাকে জয়ের জন্য ৩৮.১ ওভারে ১৭২ রান করতে হত, কিন্তু তারা ৭ উইকেটে ১২৩ রান করতে সক্ষম হয়েছিল। এরপর, ফাইনালে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারতের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ২ উইকেটে ৩৫৯ রান তুলেছিল অস্ট্রেলিয়া। রিকি পন্টিং ১২১ বলে অপরাজিত ১৪০ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন। ভারতের ইনিংস ২৩৪ রানে শেষ হয়ে গিয়েছিল এবং অস্ট্রেলিয়া ১২৫ রানে ফাইনাল ম্যাচটি জিতে নিয়েছিল।

Previous
Page 2 / 3
Next

close whatsapp