বাংলাদেশের বিরুদ্ধে গ্লেন ম্যাক্সওয়েলকে বিশ্রামের সিদ্ধান্ত অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টের

Glenn Maxwell
Glenn Maxwell. ( Image Source: Twitter )

ওডিআই বিশ্বকাপের মঞ্চে শেষম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। সেই ম্যাচে একাই অস্ট্রেলিয়াকে জয়ের রাস্তা দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই গ্লেন ম্যাক্সওয়েলকে ছাড়াই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশ ঘোষণা করল অস্ট্রেলিয়া। গত ম্যাচে অস্ট্রেলিনয়াকে জেতালেও বারবারই তাঁর পায়ে পেশীর টান লাগতে দেখা গিয়েছিল। বড়সড় কোনও সমস্যা না হলেও, তাঁকে নিয়ে বিশ্বকাপের মাঝে বাড়তি ঝুঁকি নিতে চয়নি অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের বিরুদ্ধে তাঁকে ছাড়াই নামার সিদ্ধান্ত নিয়েছে অজি বাহিনী।

চলতি ওডিআই বিশ্বকাপের মঞ্চে প্রপথম ক্রিকেটার হিসাবে দ্বিশতরানের ইনিংস খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। সেই ইনিংস খেলার সময় নানান সমস্যারসম্মুখীনও হতে হয়েছে তাঁকে। শেষের দিকে পাঁচ থেকে ছয় ওভার তো কোনওরকম শর্টরানও নিতে পারছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁকে একবার মাঠ ছাড়ার পরামর্শও দিতে দেখা গিয়েছিল। আইসিসির নিয়মের জেরে রানার নেওয়ার কোনওরকম সুযোগ ছিল না গ্লেন ম্যাক্সওয়েলের কাছে। কিন্তু মাঠ ছেড়ে যাননি এই তারকা ক্রিকেটার। দাঁড়িয়েই একের পর এক বড় শট হাঁকিয়ে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। তাতেই আপ্লুত সকলে।

গতম্যাচে বিশ্বকাপের মঞ্চে প্রথম দ্বিশতরান করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল

এবারের বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়া সুরুটা ভালভাবে করতে না পারলেও, সময় যত এগিয়ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছিল অস্ট্রেলিয়া। আফগানিস্তানের বিরুদ্ধে জিততে পারলেই বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত অস্ট্রেলিয়ার। কিন্তু সেখানেই অজিদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল আফগান বোলাররা। ২৯২ রানের জবাবে ব্যাটং করতে নেমে ৯১ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে একসময় অস্ট্রেলিয়া খাদের কিনারে চলে গিয়েছিল। সেই জায়গা থেকেই ধীরে ধীরে অস্ট্রেলিয়ার পরিস্থিতি সামাল দিতে শুরু করেন গ্লেন ম্যাক্সওয়েল। কার্যত একা হাতেই এদিন অস্ট্রেলিয়ার জয়ের রাস্তাটা তৈরি করেছিলেন তিনি।

তাঁকে বাংলাদেশের বিরুদ্ধে দলে না রাখা প্রসঙ্গে প্যাট কামিন্স জানিয়েছেন, এই ম্যাচে প্রথমে আমরা বোলিং নেব। পিচ দেখে ভালই লাগছে। তবে এখানে সময় এগনোর সঙ্গে সঙ্গে বলে সুইংও হতে পারে। ভাল ক্রিকেটের লক্ষ্যেই রয়েছি আমরা সকলে। এদিন আমাদের দলে দুটো পরিবর্তন হয়েছে। মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েলকে বিশ্রাম দেওয়া হয়েছে। সেই জায়গায় দলে এসেছেন স্টিভ স্মিথ ও সিন অ্যাবট।

বিশ্বকাপের সেমিফাইনালে আগের দিনই পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। এদিন বাংলাদেশের বিরুদ্ধে জিতে অজি বাহিনী দুই নম্বর স্থানে উঠে আসতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

close whatsapp