হোটেলে বিরাট কোহলির অনুপস্থিতিতে তাঁর ঘরে ঢুকে ভিডিও, ক্ষুব্ধ হলেন তারকা ব্যাটার
কোহলি বলেছেন, "মানুষের গোপনীয়তাকে সম্মান করুন"
আপডেট করা - Oct 31, 2022 12:04 pm

সমগ্র বিশ্ব জুড়েই ক্রিকেটারদের ফ্যান ছড়িয়ে রয়েছে এবং প্রিয় খেলোয়াড়দের জন্য তাঁরা এমন অনেক কাজ করে ফেলেন যা অভাবনীয়। খেলোয়াড়রাও মাঠে পারফর্ম করার পাশাপাশি মাঠের বাইরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও ভক্তদের বিনোদন দেওয়ার যথাসাধ্য চেষ্টা করে। কিন্তু কখনও কখনও কিছু সমর্থক ভাইরাল হওয়ার নেশায় মাত্রাতিরিক্ত কাজ করে ফেলেন। সম্প্রতি প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গেও এমন ঘটনা ঘটল।
কোহলি বর্তমানে ভারতের জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ায় রয়েছেন যেখানে মেন ইন ব্লু টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ অংশগ্রহণ করেছে। পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের জয়ের পিছনে কোহলি অন্যতম প্রধান কারণ ছিলেন। দুই ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে শীর্ষে চলে গেলেও দক্ষিণ আফ্রিকা ম্যাচ হারার পরে ভারত পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নেমে এসেছে।
দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরে মাঠের বাইরে ঘটে যাওয়া একটি ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন কোহলি, কারণ তাঁর হোটেল রুমের একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। তারকা ক্রিকেটার তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ভিডিওটি শেয়ার করেছেন এবং তাঁর অনুপস্থিতিতে তাঁর গোপনীয়তা আক্রান্ত হওয়ায় হতাশা প্রকাশ করেছেন। ভিডিওতে আয়নায় এক ব্যক্তির প্রতিফলন দেখা গেছে। তাঁর পোষাক দেখে মনে হচ্ছে যে তিনি হোটেলের কর্মচারীদের একজন।
ভিডিওটিতে কোহলির পুরো বেডরুম এবং তাঁর ব্যক্তিগত জিনিসপত্রের পাশাপাশি আরও অনেক কিছু দেখানো হয়েছে। কোহলি ভাইরাল ভিডিও শেয়ার করে লিখেছেন, “আমি বুঝতে পারি যে ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড়দের দেখে খুব খুশি এবং উত্তেজিত হয় এবং তাদের সাথে দেখা করার জন্য উত্তেজিত হয় এবং আমি সর্বদা এটির প্রশংসা করেছি। কিন্তু এখানে এই ভিডিওটি ভয়ঙ্কর এবং এটি আমাকে উদ্বিগ্ন করে তুলেছে। আমি যদি আমার নিজের হোটেল রুমে গোপনীয়তা বজায় না রাখতে পারি, তা হলে আমি আসলেই কোন ব্যক্তিগত স্থান আশা করতে পারি কি?? আমি এই ধরণের উন্মাদনা এবং গোপনীয়তার আক্রমণ মানতে পারি না। দয়া করে মানুষের গোপনীয়তাকে সম্মান করুন এবং তাদের বিনোদনের পণ্য হিসাবে বিবেচনা করবেন না।”
Virat Kohli has shared disturbing footage of what appears to be strangers recording a video in his hotel room.
📸 Instagram/virat.kohli#T20WorldCup pic.twitter.com/Cq9Dr2uzWc
— Nic Savage (@nic_savage1) October 31, 2022
টি-২০ বিশ্বকাপে ১০০০ রানের মাইলস্টোন অতিক্রম করা প্রথম ভারতীয় ক্রিকেটার হয়েছেন বিরাট কোহলি
তাঁর পারফর্ম্যান্সের কথা বলতে গেলে, তিনি প্রথম দুই ম্যাচে পর দুটি হাফ সেঞ্চুরি করেছিলেন যা ভারতকে জয় পেতে সাহায্য করেছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কঠিন পিচে রান করতে ব্যর্থ হয়েছিলেন এবং ব্যাট হাতে মাত্র ১২ রান করেছিলেন। তবে সেই স্বল্প সময়ের মধ্যেই কোহলি টি-২০ বিশ্বকাপে ১০০০ রান অতিক্রম করা প্রথম ভারতীয় ক্রিকেটার এবং ফলে শ্রীলঙ্কার কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনের পরে এই ইভেন্টের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হয়েছেন।