গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কুইন্টন ডিককের খেলা নিয়ে আশাবাদী আকাশ চোপড়া
আপডেট করা - May 7, 2023 2:02 pm

গতবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে সর্বোচ্চ রান করলেও এবারের আইপিএলে এখনও প্রযন্ত লখনউ সুপার জায়ান্টসের হয়ে মাঠে নামতে দেখা যায়নি দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার কুইন্টন ডিকক-কে। গত ম্যাচ থেকেই চিটকে গিয়েছেন লোকেশ রাহুল। তাঁর না থাকাটা যে লখনউ সুপার জায়ান্টস শিবিরের ব্যাটিংয়ে একটা বড়সড় চিবন্তার কারণ তা বলারক অপেক্ষা রাখে না। রবিবার ইপিএলের অন্যতম মেগা ডুয়েলে নামছে লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচেই কুইন্টন ডিকক-এর খেলা নিয়ে আশাবাদী প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।
লোকেশ রাহুলের অনুপস্থিতিতে লখনউ সুপার জাায়ান্টসের ব্যাটিং লাইনআপকে আরও শক্তিশালী করে তুলতে কুইন্টন ডিকককে দলে নেওয়া উচিত্ বলেও মনে করছেন তিনি। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে আইপিেলের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। গুজরাত টাইটান্সকে হারাতে পারলেই প্লেঅের রাস্তায়া অনেকটা এগিয়ে যেতে পারবে তারাও। গত ম্যাচে বৃষ্টির জন্য চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গিয়েছিল। কিন্তু সেই ম্যাচে যে লখনউ সুপার জায়ান্টস শিবিরের ব্যাটিং লাইনআপ চূড়ান্ত ব্যর্থ হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।
গতবারের আইপিএলে লখনউয়ের হয়ে সর্বোচ্চ রান করেঠিসেন কুইন্টন ডিকক
সেই ম্যাচ থেকেই লখনউ সুপার জায়ান্টস শিবিরে নেই তারকা ক্রিকেটার লোকেশ রাহুল। সেখানে তাদের ব্যাটিং বিপর্জয় কারোরই নজর এড়ায়নি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামার আগে সেই দিকেই যে লখনউ সুপার জায়ান্টস বিশেষ নজর থাকবে তা বলার অপেক্ষা রাখে না। সমস্ত দিক বিচার করেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসর প্রথম একাদশে এবার কুইন্চটন ডজিককে খেলানোর পরামনর্শ দিচ্ছেন আকাশ চোপড়া। তাঁর মতে ডিকক দলে এলে তাদের ব্যাটিংয়ের শক্তি অনেকটাই বেড়ে যাবে।
এই প্রসঙ্গে তিনি নিজস্ব ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, “আমি মনে করি এই ম্যাচ থেকেই কুইন্টন ডিকককে খেলানো উচিত্ লখনউ সুপারা জায়ান্টসের। তবে লখনউয়ের ব্যাটিং অনেকটাই শক্তিশালী হবে। করুণ নায়ার দলে এলেও লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিং কিন্তু এখনও বেশ দুর্বল। নিকোলাস পুরান, কাইল মেয়ার্স এবং মার্কাস স্টয়নিসরা ভাল পারফর্ম্যান্স প্রদর্শন করেছেন। তবে বেশীরভাগটাই অ্যাওয়ে ম্যাচে তাদের সাফল্য এসেছে। যদিও লোকেশ রাহুল এবং দীপক হুডার পারফরম্যান্স দেখা যায়নি”।
প্রথম দজিকের কয়েকটি ম্যাচে কুইন্টন ডিকক খেলতে পারেনি। দেশের হয়ে খেলার জন্যই েদেরী করে দলের সহ্গে যোগ দিয়েছিলেন তিনি। যদিও দলের সঙ্গে যোগ দেওয়ার পর তেকে এখনও প্রযন্ত ামঠে নামতে দেখা যায়নি কুইন্টন ডিকক-কে। শেষপর্যন্ত গুজরাত টাইটান্সের বিরুদ্ধেই কুইন্টন ডিকক-কে খেলানো হয় কিনা সেটাই এখন দেখার।