“এই হার মেনে নেওয়া কঠিন” – ১-২ ব্যবধানে সিরিজ হারের পর হতাশা প্রকাশ বিরাট কোহলির

কেপ টাউন টেস্টে ৭ উইকেটে হেরেছে ভারত

Virat Kohli
Virat Kohli. (Photo by RODGER BOSCH/AFP via Getty Images)

ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারের পর বলেছেন এই হার হজম করার পক্ষে তিক্ত বড়ি। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে ১১৩ রানের দুর্দান্ত জয় দিয়ে সিরিজ শুরু করেছিল সফরকারীরা। দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের প্রথম টেস্ট সিরিজ জয়ের সম্ভাবনা সেই ম্যাচের পর উজ্জ্বল হলেও কোহলি ও তাঁর সতীর্থদের শেষ অবধি খালি হাতেই ফিরতে হচ্ছে। 

জোহানেসবার্গে ওয়ান্ডারার্সে দ্বিতীয় টেস্টে সাত উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে সমতা আনে ডিন এলগারের দল। অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্রোটিয়াদেরকে একটি কষ্টার্জিত জয় অর্জনে সাহায্য করেন। কেপ টাউনের নিউল্যান্ডসে তৃতীয় ও শেষ টেস্টেও সেই একই ফল, সাত উইকেটে ম্যাচ জিতে সিরিজ নিজেদের নামে করে প্রোটিয়ারা।

সিরিজে ভারতের ১-২ হারের পরে ৩৩ বছর বয়সী কোহলিকে বেশ হতাশ দেখিয়েছে। তবে তিনি তাঁর শুভাকাঙ্ক্ষীদের থেকে আসা সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি টুইটারে গিয়ে লিখেছেন, “এই হার মেনে নেওয়া কঠিন। আপনাদের সমর্থনের জন্য সমস্ত ভক্তদের ধন্যবাদ।”

বিরাট কোহলির টুইট

কেপটাউনে ভারতের পরাজয়ের পরে, দিল্লিতে জন্মগ্রহণকারী কোহলি বলেছিলেন যে ভারত যেসব সুযোগ পেয়েছিল সেগুলিকে কাজে লাগাতে পারেনি। অভিজ্ঞ ব্যাটার এই অভিমত পোষণ করেন যে বিদেশী কন্ডিশনে ব্যাটিং বিপর্যয় কোনোভাবেই জাতীয় দলকে সাহায্য করেনি।

সিরিজ হারের পর দক্ষিণ আফ্রিকার প্রশংসা বিরাটের মুখে

প্রথম খেলায় পরাজয়ের পর দুর্দান্ত প্রত্যাবর্তনের জন্য এলগারের নেতৃত্বাধীন প্রোটিয়াদের জন্য প্রশংসাসূচক কিছু শব্দ ব্যবহার করেছেন তিনি।

“প্রত্যেকের জন্য এটি টেস্টের একটি দুর্দান্ত নমুনা; কঠিন লড়াইয়ের সিরিজ। প্রথম ম্যাচটি দারুণ ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকা তারপর আশ্চর্যজনকভাবে ফিরে এসেছে। উভয় টেস্টেই তারা জিতেছে, তারা সংকটের মুহূর্তে বল হাতে ঘাতক ছিল। একাগ্রতার অভাবে মূল মুহূর্তগুলি আমাদের হাত থেকে ছিটকে যায় এবং তারা সেই মুহূর্তগুলি দখল করে; শেষ পর্যন্ত তারাই যোগ্য বিজয়ী,” কোহলিকে উদ্ধৃত করে বলা হয়েছে। 

“যেমনটা আমি বলেছি, আমরা বিদেশ সফরে যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি তার মধ্যে একটি হল ছন্দ বজায় রাখা, যখন আমরা সেটা করেছি আমরা ঘরের বাইরে টেস্ট জিতেছি। যখন আমরা করতে পারিনি, আমাদের পর্যুদস্ত হয়েছি। বেশ কয়েকবার ব্যাটিংয়ে ধ্বস নেমেছে যার জন্য টেস্ট ম্যাচ আমাদের হাত থেকে বেরিয়ে গেছে।”

ভারত এবং দক্ষিণ আফ্রিকা এখন ১৯শে জানুয়ারি বুধবার থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওডিআই সিরিজে একে অপরের মুখোমুখি হতে চলেছে।  

close whatsapp