হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন অজিঙ্ক রাহানে
আপডেট করা - May 16, 2022 5:40 pm

সময়টা সত্যিই ভাল যাচ্ছে না অজিঙ্ক রাহানের। এবারের আইপিএলে কলতাতা নাইট রাইডার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই দল থেকে ছিটকে গেলেন তিনি। হ্যামস্ট্রিংয়ের চোটে এবারের আইপিএলে আর নামা সম্ভব হবে না অজিঙ্ক রাহানের। ১৮ মে আইপিএলের মঞ্চে লিগ পর্বের শেষম্যাচে নামবে কলকাতা নাইট রাইডার্স। তাদের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচে নমার আগেই নাইট শিবিরে বড়সড় ধাক্কা। লিগ পর্বে তো তিনি খেলতে পারেনই না, নাইট রাইডার্স যদি প্লে অফেও পৌঁছয়, রাহানেকে ছাড়াই নামতে হবে তাদের।
এবারের আইপিএলে অন্যকোনও দল তাংকে না নিলেও, অজিঙ্ক রাহানের ওপর ভরসা রেখেছিল কলকাতা নাইট রাইডার্স। তাঁর বেস প্রাইজেই তাঁকে দলে নি্য়েছিল তারা। প্রথম ম্যাচে ওপেনিংয়ে ভাল পারফরম্যান্স প্রদর্শন করলেও, মাঝপথে অজিঙ্ক রাহানের ফর্মের গ্রাফ একেবারে নীচের দিকেই ছিল। এরপরই তাঁকে বেশ কয়েকটি ম্যাচে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নাইট টিম ম্যানেজমেন্ট।
চলতি মরসুমে নাইট রাইডার্সের হয়ে ১৩৩ রান করেছেন অজিঙ্ক রাহানে
যদিও প্রতিযোগিতার শেষের দিকে ফের অজিঙ্ক রাহানেকে দলের ওপেনিংয়ে ফেরানো হয়েছিল। সেখানে ভাল পারফরম্যান্সও দেখাতে শুরু করেছলেন এই তারকা ভারতীয় ক্রিকেটার। কিন্তু সম.টা তাঁর একেবারেই ভাল যাচ্ছে না। শোনাযাচ্ছে গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলার সময়ই নাকি এই চোট পেয়েছিলেন তিনি। সেই চোটের জেরেই শেষপর্যন্ত আইপিএলের মঞ্চ থেকে ছিটকে গেলেন এই তারকা ক্রিকেটার।
একইসঙ্গে রাহানের ফের ভারতীয় দলে ফেরার রাস্তাটাও অনেক কঠিন হয়ে গেল। এবারের আইপিএলের মঞ্চটা তাঁর কাছে নিজেকে প্রমাণ করার একটা বড় সুযোগ ছিল। কিন্তু রাহানে তা পারেননি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এই মরসুমে অজঙ্ক রাহানে রান করেছেন মাত্র ১৩৩। যদিও শোনাযাচ্ছিল ইংল্যান্ড সফরে টেস্ট শিবিরে দলে রাখা হতে পারে অজিঙ্ক রাহানেকে। কিন্তু এই চোট হওয়ার পর সেই সম্ভাবনাও কার্যত শেষ হয়ে গেল। আপাতত রিহ্যাবেই কাটাতে হবে অজিঙ্ক রাহানেকে।
হ্যামস্ট্রিংয়ে বেশ গুরুতর চোট হয়েছে অজিঙ্ক রাহানের। গ্রেড থ্রি টাইপ চোট পেয়ে ছিটকে গিয়েছেন তিনি। ইতিমধ্যেই তাঁকে এনসিএ-তে রিহ্যাব করার পরামর্শ দেওয়া হয়েছে। শীঘ্রই সেখানে পৌঁছে যাবেন তিনি। কিন্তু রাহানের এই চোটের ফলে ওপেনিং নিয়ে নাইট রাইডার্সও খানিকটা হলে চিন্তা পড়েছে। রাহানে-ভেঙ্কটেশ আইয়ারের ওপেনিং জুটি শেষ কয়েকটি ম্যাচে নাইট রাইডার্সকে সাফল্য এনে দিয়েছিল। কিন্তু লখনউয়ের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেই পাওয়া যাবে না এই তারকা ক্রিকেটারকে। অর্থাত্ আবারও হয়ত অ্যারণ ফিঞ্চকেই ফেরানো হতে পারে এই ম্যাচের আগে।