আইপিএল ২০২২, ম্যাচ ৫৮: রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

ব্যাটিং-সহায়ক পিচে ফ্যান্টাসি দলের অধিনায়ক হিসেবে বাটলার বা ওয়ার্নার ভালো বাছাই হতে পারেন

Jos Buttler
Jos Buttler (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে মরসুমের প্রথম ম্যাচটি বিতর্কিতভাবে শেষ হয়েছিল। বুধবার আইপিএল ২০২২-এর ৫৮তম ম্যাচে দুই দল আবার মুখোমুখি হবে। রয়্যালস সেই ম্যাচে ১৫ রানে জিতেছিল এবং আবারও একই ফলাফলের আশা করবে। তারা শেষ ম্যাচে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে পরাজিত করেছিল এবং ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। সন্তানের জন্মলাভের কারণে শিমরন হেটমায়ার বায়ো-বাবল ত্যাগ করাই এই ম্যাচে খেলবেন না। 

অন্যদিকে দিল্লি ক্যাপিটালস ১১ ম্যাচে ৫টি জয়ের সাথে টুর্নামেন্টে পঞ্চম স্থানে রয়েছে। শেষ দুটি ম্যাচ জিততে পারেনি তারা। ডিসি তাদের আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে ৯১ রানের বিশাল ব্যবধানে হেরেছিল, ফলে তাদের নেট রান রেটে নেতিবাচক প্রভাব পড়েছিল। এই অবস্থান থেকে, প্লে অফে যোগ্যতা অর্জনের সুযোগ পেতে ডিসিকে প্রতিটি ম্যাচ জিততে হবে। 

পিচ রিপোর্ট

ডিওয়াই পাটিল স্টেডিয়ামের পিচ ব্যাটারদের জন্য ভালো হলেও শর্ট পিচ বোলিং করলে বোলাররা সুবিধা পাবেন। ফলে নর্কিয়া, প্রসিধদের মতো বোলারদের সাফল্য পাওয়ার সম্ভাবনা। ১৭০-এর কাছাকাছি স্কোর ম্যাচ জেতার জন্য যথেষ্ট হওয়া উচিত। 

সম্ভাব্য একাদশ

রাজস্থান রয়্যালস

জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রাসি ফান ডার ডাসেন, রিয়ান পরাগ, জেমস নিশ্যাম, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ সেন, ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল।

দিল্লি ক্যাপিটালস

ডেভিড ওয়ার্নার, শ্রীকার ভরত, মিচেল মার্শ, ঋষভ পান্ত (অধিনায়ক ও উইকেটকিপার), রভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, কমলেশ নাগরকোটি, খলিল আহমেদ, অনরিখ নর্কিয়া, কুলদীপ যাদব।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

যশস্বী জয়সওয়াল – প্রথম তিন ম্যাচে ব্যর্থ হওয়ার পর দল থেকে বাদ পড়া যশস্বী পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রত্যাবর্তনের ম্যাচে ৪১ বলে ৬৮ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

ডেভিড ওয়ার্নার – আইপিএলের অন্যতম কিংবদন্তী ওয়ার্নার ৫৩.৫৭ গড় এবং ১৫৬.৮৯ স্ট্রাইক রেটে ৩৭৫ রান করেছেন। সংগ্রহে ৪টি হাফ সেঞ্চুরি এবং সেরা স্কোর ৯২*।

অলরাউন্ডার 

রবিচন্দ্রন অশ্বিন – ব্যাটিংয়ে খুব অল্প সুযোগেই ১৪৫.৬১ স্ট্রাইক রেটে ৮৩ রান করেছেন। বল হাতে ৭.১৯ ইকোনমি রেটে ৯ উইকেট নিয়েছেন।

অক্ষর প্যাটেল – বেশ আঁটোসাঁটো বোলিং করছেন। ৭.৫২ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছেন এবং ১৬২.২২ স্ট্রাইক রেটে ১৪৬ রান করেছেন।

বোলার

যুজবেন্দ্র চাহাল – ৭.২৫ ইকোনমি রেটে ১১ ম্যাচে ২২ উইকেট নিয়ে পার্পল ক্যাপ দখলে রেখেছেন। চলতি আইপিএলে পুনরুজ্জীবিত চাহালের দখলে একটি হ্যাট-ট্রিকও আছে।

কুলদীপ যাদব – নিয়মিত উইকেট তুলছেন, যদিও অনেক রান দিয়ে ফেলছেন। ১১ ম্যাচ খেলে নিয়েছেন ১৮ উইকেট এবং চারবার ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।

উইকেটকিপার 

জস বাটলার – আইপিএল ২০২২-এর সেরা ব্যাটার ১৫২.২১ স্ট্রাইক রেটে ৬১৮ রান করেছেন এবং অরেঞ্জ ক্যাপ জেতার লড়াইয়ে বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে আছেন।

রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

ডেভিড ওয়ার্নার (সহ-অধিনায়ক), জস বাটলার (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, খলিল আহমেদ, প্রসিধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল।

close whatsapp