উমরান মালিকই তাদের প্রধান লক্ষ্য ছিল, হায়দরাবাদকে হারানোর পর জানালেন ওয়ানিন্দু হাসারঙ্গা

Wanindu Hasaranga
Wanindu Hasaranga. (Photo Source: IPL/BCCI)

আইপিএলে পরপর দুই ম্যাচ জিতে প্লে অফোর আশা এখনও জিইয়ে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুর্ধর্ষ জয় ছিনিয়ে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই মুহূর্তে আইপিএলের সেরা বোলিং লাইনআপ রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে। সেই বোলিং লাইনআপকে  রবিবার একেবারে নাস্তানাবুদ করে দিয়েছিল বেঙ্গালরু ব্যাটাররা। যে উমরান মালিককে নিয়ে এবার এত হৈচৈ, তাঁকেই বিধ্বস্ত করেছিলেন ফাফ ডুপ্লেসিরা।

হায়দরাবাদের বিরুদ্ধে বিরাট রানের ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচেই হায়দরাবাদের এবারের প্রধান বোলার উমরান মালিককে নাস্তানাবুদ করেছিলেন ফাফ ডুপ্লেসিরা। হায়দরাবাদকে হারানোর পর অবশেষে তাদের পরিকল্পনার কথাই সকলের সামনে জানালেন ওয়ানিন্দু হাসারঙ্গা। হায়দরাবাদ শিবিরকে বিধ্বস্ত করার পথে এদিন তাদের ব্যাটারদের প্রধান লক্ষ্যই নাকি ছিলেন উমরান মালিক। আর সেই পরিকল্পনা সফল হতেই নাকি সাফল্য এসেছে বেঙ্গালুরু শিবিরের।

আইপিএলের এই সপ্তাহটা একেবারেই ভাল জায়নি উমরান মালিকের। শেষ তিনম্যাচে চূড়ান্ত ব্যর্থ হয়েছে জম্মু ও কাশ্মীরের এই তরুণ বোলার। তিন ম্যাচে তিনি রান দিয়েছেন ১২৫ রান। একটিও উইকেট তুলতে পারেননি তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেও ব্যর্থ হয়েছিল উমরান মালিকের ভয়ঙ্কর গতি। আসলে উমরান মালিকের এই গতিই নাকি কাজে লাগাতে চেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচ জয়ের পরই সেই কথা সকলের সামনে আনলেন তিনি।

হারদরাবাদকে হারিয়ে আইপিএলের প্লে অফের আশা জাগিয়ে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

ওয়াংখেড়ের যে পিচে খেলা হয়েছে সেখানে নাকি বাউন্সের ততটাও প্রধান্য ছিল না। আর সে ই জায়গাতেই উমরানের পেস যে ততটা কাজে লাগবে না, তা বুঝে গিয়েছিলেন বেঙ্গালুরু ব্যাটাররা। আর উমরানের প্রথম ওভারেই ২০ রান তাঁর ওপর অতিরিক্ত চাপ তৈরি করে দিয়েছিল বলেও মনে করেন ওয়ানিন্দু হাসারঙ্গা। আর তাতেই নাকি বেঙ্গালুরুর পরিকল্পনা একেবারে সফল হয়েছে।

ম্যাচ জয়ের পর ওয়ানিন্দু হাসারঙ্গা জানিয়েছেন, “উমরানের বলের গতি প্রচন্ড সেইসঙ্গে তাঁর ব্যাক লেন্থও অনেকটা বেশী। এই পিচে যেখানে বাউন্সের ততটা প্রভাব ছিল না, সেই জায়গায় উমরান মালিককেই টার্গেট করেছিল আমাদের ব্যাটাররা। তাঁর প্রথম ওভারেই যখন আমাদের ব্যাটাররা ২০ রান তুলে  নিয়েছিল , সেটাই উমরানের ওপর অতিরিক্ত চাপ তৈরি করার জন্য যথেষ্ট ছিল। আমাদের ব্যাটারদের মাথায় এই পরিকল্পনাই ছিল”।

হাসদরাবাদের বিরুদ্ধে একাই এদিন পাঁচ উইকেট নেন ওয়ানিন্দু হাসারঙ্গা

গত সপ্তাহের আইপিএলে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন উমরান মালিক। এক ইনিংস পাঁচ উইকেট নিয়ে এবার রেকর্ডও গড়েছেন তিনি। কিন্তু এই সপ্তাহটা বোধহয় তাঁর কাছে এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ। সেই সমস্যা কাটিয়ে তিনি উঠতে পারেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp