কেন উইলিয়ামসনকে তিন নম্বরে ব্যাটিং করার পরামর্শ আকাশ চোপড়ার

Aakash Chopra
Aakash Chopra. (Photo Source: Facebook)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগে সানরাইজার্স হায়দরাবাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা আকাশ চোপড়া। পরপর তিন ম্াচ হেরে প্লে অফের রাস্তা অনেকটাই কঠিন করে ফেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁডডাতে তাদের ব্যাটিং পিশনেই বেশকিছু রদ বদলের পরামর্শ দিয়েছেন আকাশ চোপড়া। তাঁর মতে বেঙ্গালুরুর বিরুদ্ধেেই কেন উইলিয়ামসনকে তিন নম্বরে ব্যাটিং করতে পাঠানো উচিত্ বলে মনে করছেন তিনি। ওপেনিংয়ে রাহুল ত্রিপাঠিকেই আনার পরামর্শ দিচ্ছেন তিনি।

এবারের আইপিএলে পরপর পাঁচ ম্যাচ জিতলেও, হঠাত্ই যেন  ছন্দ হারিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ। আর তার প্রধান কারণ হিসাবে হায়দরাবাদের ওপেনিং জুটির পারফরম্যান্সকেই দায়ী করছেন আকাশ চোপড়া। তাঁর মতে আইপিএলের মতো মঞ্চে পাওয়ার প্লে-কেই সবচেয়ে বেশী কাজে লাগাতে হবে। সেখা্নে অভিষেক শর্মার সঙ্গে কেন উইলিয়ামসন ওপেনিংয়ে এসে সেটাই করতে পারছে না। বহু ম্যাচে সেই প্রভাবই সানরাইজার্স হায়দরাবাদের ফলাফলের ওপর পড়ছে।

বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগে উইলিয়ামসনকে নিয়ে বিশেষ পরামর্শ আকাশ চোপড়ার

অধিনায়কের দায়িত্ব থাকলেও এখনও পর্যন্ত বিধ্বংসী পারফরম্যান্স দেখাতে পারেননি কেন উইলিয়ামসন। এখনও পর্যন্ত মাত্র ১৯৯ রান করতে পেরেছেন কেন উইলিয়ামসন। সেইসঙ্গে তাঁর গড়ও একেবারেই নীচের দিকে। মাত্র ৯৬.১৪ গড় রয়েছে হায়দরাবাদ অধিনায়কের। আর সেটাই যথেষ্ট চিন্তার বলেও মনে করছেন আকাশ চোপড়া। রান তাড়া করা হোক কী প্রথমে ব্যাটিং করা, দুই ক্ষেত্রেই এই ধীরগতিতে শুরু করাটা প্রভাব ফেলছে বলেই মনে করছেন তিনি।

এই কারণেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগে দলের ওপেনিং জুটি বদলের পরামর্শ দিচ্ছেন আকাশ চোপড়া। তাঁর মতে অভিষেক শর্মার সঙ্গে এই মুহূর্তে রাহুল ত্রিপাঠিকে দিয়ে ওপেন করানো উচিত্। মিডল অর্ডারে খেলা উচিত্ কে উইলিয়ামসনের। এর ফলে হায়দারাবাদের ব্যাটিং গভীরতাও অনেকটা বাড়বে।

নিজের ইউটিউব চ্যানেলে এই প্রসঙ্গে আকাশ চোপড়া জানিয়েছেন, কেন এই মরসুমে এখনও পর্যন্ত তেমন বড় রানের ইনিংস খেলতে পারেননি এবং খানিকটা ধীর গতিতেই ক্রিকেট খেলছেন। কোহলি কেনের থেকে ভাল পারফরম্যান্স করছেন, যদিও তিনিও বেশ ধীর গতিতেই ক্রিকেট খেলছেন। আর এটাই তাদের দলের এগোনর পথে একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তাই আমার মনে হয়ে ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গে রাহুল ত্রিপাঠিকে পাঠানো উচিত্ এবং কেন উইলিয়ামসনকে তিন নম্বরে ব্যাটিং করানো দরকার।

শুধু তাই নয় হায়দরাবাদের ব্যাটিং পারফরম্যান্স নিয়েও মুখ খুলেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে হায়দরাবাদের ব্যাটিং গভীরতা কম থাকাটা শেষ ম্যাচেই সকলের সামনে চলে এসেছে। আব্দুল সামাদ স্কোয়াডে থাকলেও, তাঁর ওপর ভরসা রাখতে পারছে না হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি। বেশীরভাগ ম্যাচেই মার্করাম ও নিকোলাস পুরানের হাত ধরে বেচে গিয়ছে হায়দরাবাদ। কিন্তু তাদের ব্যাটিং দুর্বলতার জায়গা কিন্তু এখন সকলের সামনেই চলে এসেছে।

close whatsapp