আইপিএল ২০২২, ম্যাচ ৫৪: সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

টানা তিন ম্যাচ হেরে থাকা হায়দ্রাবাদকে হারিয়ে প্লে-অফের কাছে যাওয়ার সুযোগ ব্যাঙ্গালোরের সামনে

Royal Challengers Bangalore 3
Royal Challengers Bangalore. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

রবিবার আইপিএল ২০২২-এর ৫৪তম ম্যাচ খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। চলতি মরসুমে দুই দলের মধ্যে এটি হবে দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে এসআরএইচ মাত্র ৬৮ রানে আরসিবিকে অল আউট করার পরে মাত্র ৮ ওভারে সেই স্কোর তাড়া করে আরসিবিকে একটি লজ্জাজনক পরাজয়ের মুখে দাঁড় করায়। হায়দ্রাবাদ আগের ৩ ম্যাচে হেরে যাওয়ায় তাদের বর্তমান অবস্থান নড়বড়ে। তারা ১০টি ম্যাচের মধ্যে ৫টি জিতেছে এবং একটি জয় তাদের শীর্ষ চারে থাকার সম্ভাবনাকে উজ্জ্বল করবে। 

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১১ ম্যাচের মধ্যে ৬টি জিতেছে এবং আগের খেলায় চেন্নাই সুপার কিংসকে ১৩ রানে হারিয়েছে। আরসিবির হয়ে বিরাট কোহলির ফর্ম ভালো নয়। খুবই মন্থর গতিতে রান করছেন, ফলে চাপ বাড়ছে মিডল অর্ডারের উপর। অন্যদিকে, হায়দ্রাবাদের হয়ে উমরান মালিক তীব্র গতিতে বোলিং করলেও প্রচুর রান খরচ করছেন। 

পিচ রিপোর্ট

এটি একটি উচ্চ-স্কোরিং ম্যাচ হতে পারে এবং উভয় দলের ব্যাটাররা এখানে খেলা উপভোগ করে। স্পিনাররা পৃষ্ঠ থেকে কিছুটা সাহায্য পেতে পারে এবং মধ্য ওভারের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

সম্ভাব্য একাদশ

সানরাইজার্স হায়দ্রাবাদ

অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, নিকোলাস পুরান (উইকেটকিপার), কেন উইলিয়ামসন (অধিনায়ক), শশাঙ্ক সিং, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, কার্তিক ত্যাগী, ফজলহক ফারুকী, উমরান মালিক।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাটিদার, গ্লেন ম্যাক্সওয়েল, মহীপাল লোমরোর, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, চামা মিলিন্দ, জশ হ্যাজেলউড।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

অভিষেক শর্মা – ৩৭টি চার ও ৯টি ছয়সহ ৩৩১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সপ্তম স্থানে রয়েছেন। জাতীয় দলে না খেলা ব্যাটারদের মধ্যে তাঁর রান সর্বাধিক।

ফাফ ডু প্লেসি – ২টি হাফ সেঞ্চুরিসহ ৩১৬ রান করেছেন ১৩০.০৪ স্ট্রাইক রেটে। কোহলির ব্যর্থতার কারণে ডু প্লেসিকে অতিরিক্ত দায়িত্ব নিয়ে খেলতে হবে।

অলরাউন্ডার 

এইডেন মার্করাম – ১৫১.৭৪ স্ট্রাইক রেটে ৩০৫ রান করেছেন। ইতোমধ্যেই তিনটি হাফ সেঞ্চুরিও করেছেন। কিছু ওভার বোলিং করতেও দেখা যাচ্ছে তাঁকে।

বোলার

উমরান মালিক – তাঁর তীব্র পেসের কারণে সাড়া ফেলে দিয়েছেন। ১৫৭ কিমি/ঘণ্টায় বোলিং করে মরসুমের দ্রুততম ডেলিভারিটি করেছেন। সব মিলিয়ে সংগ্রহে ১৫ উইকেট।

হর্ষল প্যাটেল – গত ম্যাচে ৩৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন। সামগ্রিকভাবে ১০ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন।

উইকেটকিপার 

দীনেশ কার্তিক – ফিনিশার হিসেবে দুর্দান্ত পারফর্ম করছেন। ১৮৯.১৪ স্ট্রাইক রেটে ২৪৪ রান করেছেন, যার মধ্যে ২০টি চার ও ১৭টি ছয় রয়েছে।

সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

অভিষেক শর্মা (সহ-অধিনায়ক), ফাফ ডু প্লেসি, রজত পাটিদার, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, দীনেশ কার্তিক (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, উমরান মালিক।

close whatsapp