আইপিএল ২০২২, ম্যাচ ৫১: গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
ফ্যান্টাসি দলের অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়া বা মহম্মদ শামিকে বিবেচনা করা যেতে পারে
আপডেট করা - May 6, 2022 3:06 pm

প্রিভিউ
শুক্রবার আইপিএল ২০২২-এর ৫১তম ম্যাচে গুজরাত টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্স একে অপরের বিরুদ্ধে যখন মুখোমুখি হবে তখন সম্পূর্ণ ভিন্ন দুটি লক্ষ্যে দলগুলি মাঠে নামবে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে আগের ম্যাচে অবশেষে এই মরসুমে প্রথম জয়ের মুখ দেখা মুম্বই ইন্ডিয়ান্স একটি মাত্র জয় নিয়ে তালিকার সবার নীচে রয়েছে। তাদের চেষ্টা হবে দশম স্থান থেকে উঠে কিছু হলেও সম্মান পুনরুদ্ধার করার।
অন্যদিকে, গুজরাত টাইটান্স তালিকার শীর্ষস্থানীয় দল এবং লিগ পর্যায় শীর্ষ ২-এ শেষ করে প্লে-অফে উঠতে চাইবে। তারা পাঞ্জাবের বিরুদ্ধে আগের ম্যাচে হারের সম্মুখীন হয়েছিল এবং ভবিষ্যতে আর পিছলে যাওয়া এড়াতে চাইবে।
পিচ রিপোর্ট
ব্র্যাবোর্ন স্টেডিয়ামের ছোট বাউন্ডারির কারণে হার্দিক, তেওয়াটিয়ার মতো পাওয়ার-হিটাররা ব্যাটিং উপভোগ করবেন। শুরুর দিকে সুইং বোলাররা সুবিধা পাবেন। ১৮০-র বেশী স্কোর ওঠার সম্ভাবনা।
সম্ভাব্য একাদশ
গুজরাত টাইটান্স
ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুবমান গিল, সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, ডমিনিক ড্রেকস, প্রদীপ সাংওয়ান, লকি ফার্গুসন, মহম্মদ শামি।
মুম্বই ইন্ডিয়ান্স
কাইরন পোলার্ড, রোহিত শর্মা (অধিনায়ক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ (উইকেটকিপার), টিম ডেভিড, ড্যানিয়েল স্যামস, হৃতিক শোকিন, কুমার কার্তিকেয়, রাইলি মেরেডিথ, জসপ্রিত বুমরাহ্।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
ডেভিড মিলার – ২৩টি চার ও ১২টি ছয়সহ ২৮৭ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ১৫তম স্থানে আছেন। স্ট্রাইক রেট ১৪৫.৬৮। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৯৪* এই আইপিএলের অন্যতম সেরা ইনিংস।
সূর্যকুমার যাদব – ৩টি হাফ সেঞ্চুরিসহ ২৯০ রান করেছেন ১৪৭.২০ স্ট্রাইক রেটে। প্রায় প্রতি ম্যাচেই ব্যর্থ হওয়া ওপেনিং জুটির পর নেমে মিডল অর্ডারে ইনিংস সামলানোর দায়িত্ব নিচ্ছেন সূর্যকুমার।
অলরাউন্ডার
হার্দিক পান্ডিয়া – ১৩২.০৪ স্ট্রাইক রেটে ৩০৯ রান করে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে অষ্টম স্থানে রয়েছেন। ৭.৫৬ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছেন।
ড্যানিয়েল স্যামস – ৭ উইকেট নিয়ে মুম্বইয়ের সর্বোচ্চ উইকেটশিকারী। এর পাশাপাশি ১৫০.০০ স্ট্রাইক রেটে ২১ রান করেছেন।
বোলার
মহম্মদ শামি – ১৫ উইকেট নিয়ে পার্পল ক্যাপের লড়াইয়ে সপ্তম স্থানে আছেন। পাওয়ারপ্লে ওভারগুলিতে নিয়মিত উইকেট পাচ্ছেন।
রাইলি মেরেডিথ – বুমরাহর তুলনামূলক ব্যর্থ মরসুমে মুম্বইকে বারবার অন্যান্য বোলারদের দিকে তাকাতে হচ্ছে এবং গত ম্যাচে মেরেডিথ তীব্র গতিতে বোলিং করে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে কিছুটা হলেও ভরসা জুগিয়েছেন।
উইকেটকিপার
ঋদ্ধিমান সাহা – শুরুর দিকে সুযোগ না পেলেও ম্যাথিউ ওয়েড বাদ পড়তেই ওপেনিংয়ে নেমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। ১৫৪ রান করেছেন ১২৮.৩৩ স্ট্রাইক রেটে।
গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
ঋদ্ধিমান সাহা, সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), তিলক ভার্মা, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, ড্যানিয়েল স্যামস, রশিদ খান, মহম্মদ শামি, রাইলি মেরেডিথ।