১৫৭-এ বোলিং করে চলতি আইপিএলে নিজের রেকর্ড ভেঙে সকলকে চমকে দিলেন উমরান মালিক
আপডেট করা - May 5, 2022 10:39 pm

প্রতি ম্যাচে নামা থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন উমরান মালিক।আবারও একটা অবিশ্বাস্য বোলিং জম্মু ও কাশ্মীরের এই তরুণ বোলারের হাত থেকে। সকলকে চমকে দিয়ে ১৫৭ কিমি বেগে এবার বোলিং করলেন উমরান মালিক। এবারের আইপিএলে সর্বোচ্চ গতিতে বোলিং করার রেকর্ড ছিল একমাত্র উমরান মালিকের। বৃহস্পতিবার নিজের রেকর্ডই ভেঙে দিলেন জম্মু ও কাশ্মীরের এই তরুণ ক্রিকেটার। দিল্লি ক্যপিটালসের বিরুদ্ধে একদন শেষ ওভা্রে ১৫৭ কিমি গতিতে বল করে সকলকে ফের একবার টমকে দিলেন তিনি। এবারের আইপিএলে সবচেয়ে জোরে বলের রেকর্ডও গড়লেন এই তারকা ক্রিকেটার।
এই ম্যাচই ১২ নম্বর ওভারে ডেভিড ওয়ার্নারের বিরুদ্ধে ১৫৪.৮ কিমি গতিতে বল করে প্রথমে সকলকে অবাক করে দিয়েছিলেন। তবে আসল চমকটা অবশ্য বাকি ছিল শেষ ওভারের জন্যই। যদিও এদিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খুব একটা কিছু করতে পারেননি তিনি। উইকেটও পাননি। বরং ওয়ার্নারের বিরুদ্ধে এক ওভারে ২১ রান দিয়েছিলেন। এছাড়া ৪ ওভার বোলিং করে একাই ৫২ রান দিয়েছেন।
১৫৭ কিমি বেগে বোলিং করে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন উমরান মালিক
কিন্তু বাইশগজে তাঁর যে আগুন ঝড়ানোর শক্তি রয়েছে তা বেশ স্পষ্ট। গতম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৫৪কি বেগে বোলিং করে এবারের আইপিএলে সর্বোচ্চ দ্রুত গতির বোলিংয়ের রেকর্ড গড়েছিলেন তিনি। পরের ম্যাচেই সেই রেকর্ড ভেঙে দিলেন নিজেই। দিল্লি ক্যাপিটালসের ইনিংসের একেবারে শেষ মুহূর্তে রভম্যান পাওয়েলের বিরুদ্ধে ১৫৭ কিমি বেগে বোলিং করেন তিনি। যা দেখে প্রাক্তন থেকে বিশেষজ্ঞ সকলেই হতবাক।
এর আগেও অবশ্য ডেভিড ওয়ার্নারকে ১২ নম্বর ওভারে ১৫৪.৮ কিমি বেগে বোলিং করতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু সময় যত এগোচ্ছে ততই যেন বলের গতি বেড়েই চলেছে উমরান মালিকের। কিন্তু এই দিনটা একেবারেই ভাল জায়নি তাঁর। ৪ ওভারে একাই দিয়েছেন ৫২ রান। যদিও এবারের আইপিএলে বেশকিছু দলের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স করতে দেখা গিয়েছে উমরাবন মালিককে।
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হায়দরাবাদ ম্যাচ জিততে না পারলেও একাই নিয়েছিলেন ৫ উইকেট। এবারের আইপিএলের প্রথম পেসার হিসাবে একাই পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন এই তরুণ ক্রিকেটার। গুজরাতের বিরুদ্ধে ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছিলেন ৫ উইকেট। সেই ম্যাচেও তাঁর আগুনে বোলিং দেখেছিল সকলে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাঁর বলের গতি আরও বেশী।
এই মুহূর্তে আইপিএলের দ্বিতীয় দ্রুততম বোলিংয়ের নজির গড়েছেন তিনি। এবারের আইপিএলের মঞ্চেই সর্বোচ্চ দ্রুত গতির বোলিং তাঁর হাত থেকে আসে কিনা সেটাই দেখার।