আইপিএল ২০২২, ম্যাচ ৪৮ঃ গুজরাত টাইটান্স বনাম পঞ্জাব কিংস, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

Gujarat Titans
Gujarat Titans. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

আগামী মঙ্গলবার ডি ওয়াই পটেল স্টেডিয়ামে আইপিএলের ৪৮ তম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে গুজরাত টাইটান্স। প্রথম লেগের ম্যাচে পঞ্জাব কিুংসের বিরুদ্ধে ৬ উইকেটে ম্যাচ জিতেছিল গুজরাত টাইটান্স। মঙ্গলবার ফিরতি লেগে মুখোমুখি হচ্ছে এই দুই দল। প্রথম লেগে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ১৯০ রান করেছিল পঞ্জাব কিংস। ম্যাচ চলেছিল শেষ ওভার পর্যন্ত। হাড্ডহাড্ডি সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে রাহুল তেওয়াটিয়াপ দুর্ধর্ষ পারফরম্যান্সের সৌজন্যে ম্যাচ জিতে নিয়েছিল গুজরাত টাইটান্স। ইতিমধ্যেই ৯ ম্যাচের মধ্যে ৮টি ম্যাচ জিতে গুজরাত টাইটান্স কার্যত আইপিএলের প্লে অফের রাস্তা পাকা করে ফেলেছে।

অন্যদিকে এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে ৯টি ম্যাচের মধ্যে ৪টি-তে জিতেছে পঞ্জাব কিংস। পয়েন্ট টেবিলে ময়াঙ্ক আগরওয়ালরা রয়েছে ৭ নম্বর পজিশনে। শেষম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নেমেছিল পঞ্জাব কিংস। সেই ম্যাচে কম রানের লক্ষ্য থাকলেও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে পারেনি পঞ্জাব কিংস। ১৫৪ রান তাড়া করতে মাঠে নামলেও সেই ম্যাচে ২০ রানে হেরে গিয়েছিল শিখর ধওয়ানরা। গুজরাত টাইটান্সের বিরুদ্ধেই এবার ঘুরে দাঁড়াতে মরিয়া পঞ্জাবের কিংসরা।

পিচ রিপোর্ট

ডি ওয়াই পটেল স্টেডিয়ামে এদিনও পিচ যে খুব একটা বদলে যেতে পারে তেমন সম্ভাবনা নেই। শোনাযাচ্ছে ব্যালান্সড পিচই পাবে দিই দলের ক্রিকেটাররা। ব্যাটাররা অবশ্য শর্ট বাউন্ডারির সুবিধা তুলতে পারবেন। তবে বোলিংয়ের ক্ষেত্রে স্পিনাররাই এই পিচে প্রধান ভূমিকা পালন করবেন বলে শোনা যাচ্ছে।

সম্ভাব্য একাদশ

গুজরাত টাইটান্সঃ ঋদ্ধিমান সাহা, শুভমন গিল, হার্দিক পান্ডিয়া(অধিনায়ক), সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া, ডেভিড মিলার, প্রদীপ সাংওয়ান, রশিদ খান, লোকে ফার্গুসন, আলাজারি জোসেফ, মহম্মদ সামি

পঞ্জাব কিংসঃ শিখর ধওয়ান, ময়াঙ্ক আগরওয়াল(অধিনায়ক), জনি বেয়ারস্টো, ভানুকা রাজারক্সা, জীতেশ শর্মা, লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাডা, ঋষি ধওয়ান, সন্দীপ শর্মা, রাহুল চাহার, অর্শদ্বীপ সিং

ফ্যান্টাসি টিপসের সেরা বাছাই

ব্যাটার

শিখর ধওয়ানঃ  শিখর ধওয়ান এই মুূহূর্তে পঞ্জাব কিংসের এবারের আইপিএলে সর্বোচ্চ রানের মালিক। ইতিমধ্যেই আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে ৯ ম্যাচ খেলে ৩০৭ রান করে ফেলেছেন তিনি।  ধওয়ানের গড় রয়েছে ৩৮.৩৭ এবং স্ট্রাইকরেট রয়েছে ১২৬.৩৩। এবারের আইপিএলে দুটো অর্ধশতরানও রয়েছে তাঁর। যদিও গতম্যাচে মাত্র ৫ রানেই সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। তবে এই ম্যাচে পরান পেতে পারেন শিখর ধওয়ান।

শুভমন গিলঃ এবারের আইপিএলে শুরুটা বেশ ভালভাবেই করেছেন তিনি। মাঝে রান না পেলেও গুজরাতের হয়ে শেষ দুই ম্যাচে রানের মধ্যেই রয়েছেন শুভমন গিল। পঞ্জাব কিংসের বিরুদ্ধেও তাঁর ব্যাট থেকে বড় রানের আশাতেই রয়েছে গুজরাত টাইটান্স শিবির।

অলরাউন্ডার

হার্দিক পান্ডিয়াঃ এবার গুজরাত টাইটান্সের হয়ে বাইশগজে দাপট দেখিয়েছেন হার্দিক পান্ডিয়া। এবারের আইপিএলে গুজরাত টাইটান্সের এনও পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক হার্দিক পান্ডিয়া। এছাড়া প্রতিযোগিতায় সর্বোচ্চ রানের তালিকায় প্রথম পাঁচ জনের মধ্যেও রয়েছেন তিনি। ৮ ম্যাচ খেলে হার্দিক পান্ডিয়ার রান রয়েছে ৩০৮। তাঁর গড় ৫১.৩৩  এবং স্ট্রাইক রেট রয়েছে ১৩৫.৬৮। সেইসঙ্গে হল হাতে ৪টি উইকেটও রয়েছে হার্দিক পান্ডিয়ার ঝুলিতে।

লিয়াম লিভিংস্টোনঃ পঞ্জাব কিংসের শিখর ধওয়ানের পাশাপাশি একমাত্র ব্যাটার হিসাবে এবার আইপিএলের মঞ্চে দুটো অর্ধশতরান পেয়েছেন লিয়াম লিভিংস্টোন। ৯ ম্যাচ খেলে লিভিংস্টোন করেছে ২৬৩ রান। তাঁর গড় রয়েছে এবার ২৯.২২ এবং স্ট্রাইকরেট রয়েছে ১৭৮.৯১। গুজরাতের বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচে পঞ্জাবের হয়ে তিনিই সর্বোচ্চ রান করেছিলেন।

বোলার

কাগিসো রাবাডাঃ পঞ্জাব কিংসের হয়ে বেশ ছন্দে রয়েছেন কাগিসো রাবাডা। গত ম্যাচেই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে একাই ৪ উইকেট নিয়েছিলেন এই প্রোটিয়া তারকা। ৪ ওভার বল করে রান দিয়েছিলেন ৩৮। এই মুহূর্তে পঞ্জাবের হয়ে দুরন্ত ছন্দে যেমন রয়েছেন, তেমনই পঞ্জাবের হয়ে সর্বোচ্চ উইকেটও পেয়েছেন কাগিসো রাবাডা

মহম্মদ সামিঃ সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ বাদ দিলে মহম্মদ সামি এখনও পর্যন্ত আইপিএলের প্রতিটি ম্যাচেই উইকেট পেয়েছেন। পঞ্জাবের  বিরুদ্ধে মহম্মদ সামি গুজরাত টাইান্সকে প্রথম ধাক্কাটা দিতে পারেন।

উইকেট কিপার

ঋদ্ধিমান সাহাঃ আইপিএলের মঞ্চে ম্যাথু ওয়েডের পরিবর্ত হিসাবে গুজরাতের প্রথম একাদশে খেলার সুযোগ হয়ে গিয়েছেন ঋদ্ধিমান সাহার। আর ব্যাট হাতে শুরুটা খুব একটা খারাপ করেননি তিনি। ইতিমধ্যে এবারের আইপিএলের মঞ্চে একটি অর্ধশতরানও পেয়ে গিয়েছেন ঋদ্ধিমান।

গুজরাত টাইটান্স বনাম পঞ্জাব কিংস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

ঋদ্ধিমান সাহা, শিখর ধওয়ান(সহ অধিনায়ক), ডেভিড মিলার, ময়াঙ্ক আগরওয়াল, শুভমন গিল, ঋষি ধওয়ান, লিয়াম লিভিংস্টোন, হার্দিক পান্ডিয়া(অধিনায়ক), মহম্মদ সামি, কাগিসো রাবাডা, রশিদ খান

ডিসক্লেমারঃ এই দল তৈরি করা হয়েছে বিশ্লেষণ, নিজস্ব বোঝার পদ্ধতি এবং লেখকের  ধারণার ওপর নির্ভর করে। যখন নিজের দল তৈরি করবেন অবশ্যই পয়েন্ট দেখে নেবেন এবং নিজের সিদ্ধান্তের ওপর দল তৈরি করবেন।

close whatsapp