আইপিএলের মাঝপথেই চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ফের ধোনিকে ফিরিয়ে দিলেন জাদেজা
আপডেট করা - Apr 30, 2022 8:27 pm

আইপিএলের মাঝেই নেতৃত্ব বদল চেন্নাই সুপার কিংসের। আবারও চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বের দায়িত্ব মহেন্দ্র সিং ধোনির কাঁধে। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে চেন্নাই সুপার কিংস। তার ২৪ ঘন্টা আগেই হঠাত্ নেতৃত্ব বদল চেন্নাইয়ের। শনিবার চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেন রবীন্দ্র জাদেজা। মহেন্দ্র সিং ধোনির হাতেই ফের তুলে দিলেন নেতৃত্বের ব্যাটন। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ফের ধোনির নেতৃত্বে নামবে চেন্নাই সুপার কিংস।
এবারের আইপিএল শুরুর আগেই সকলকে চমকে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। হঠাত্ই চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। সতীর্থ রবীন্দ্র জাদেজার কাঁধেই সেই দায়িত্ব তুলে দিয়েছিলেন ধোনি। এবারের আইপিএলে দশ দলেই নতন অধিনায়ক হওয়ার একটা রেকর্ড হয়েছিল। কিন্তু প্রতিযগিতার শেষপর্যন্ত সেই দায়িত্ব ধরে রাখতে পারলেন না রবীন্দ্র জাদেজা। একের পর এক হার এবং নেতৃত্বের চাপের জন্যই শেষপর্যন্ত দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত তাঁর।
গতবার চ্যাম্পিয়ন হলেও এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেনি। একের পর এক ম্যাচ হেরে ক্রমশই খাদের কিনারায় চলে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। সেইসঙ্গে অধিনায়ক রবীন্দ্র জাদেজার ব্যাটেও ছিল না রান। যদিও পরের দিকে বেশকয়েকটি ম্যাচে জিতেছে চেন্নাই। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একেবারে হারের মুখ থেকে দলকে বাঁচিয়ে ফের একবার বেস্ট ফিনিশারের পরিচয় দিয়েছিলেন ধোনি।
নিজের পারফরম্যান্সের দিকে নজর দিতেই ধোনিকে নেতৃত্ব ফিরিয়ে দিলেন জাদেজা
জাদেজা অধিনায়ক হলেও বারবারই মাঠে ধোনিকেই ফিল্ডিং সাজানো থেকে বোলারকে পরামর্শ দিতে দেখা গিয়েছে। কিন্তু নেতৃত্বের চাপ থাকার ফলে কোনওমতেই রান পাচ্ছিলেন রবীন্দ্র জাদেজা। যা নিয়ে ক্রমশই অস্বস্তি বাড়ছিল। তিনি নিজেও যেন বেশ চিন্তার মধ্যে ছিলেন। শেষপর্যন্ত নেতৃত্ব ছাড়াই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। আবারও সেই মহেন্দ্র সিং ধোনিকেই নেতৃত্বের দায়িত্ব ফিরিয়ে দিলেন রবীন্দ্র জাদেজা।
📢 Official announcement!
Read More: 👇#WhistlePodu #Yellove 🦁💛 @msdhoni @imjadeja
— Chennai Super Kings (@ChennaiIPL) April 30, 2022
চেন্নাই সুপার কিংস তরফে জানানো হয়েছে, রবীন্দ্র জাদেজা নিজের খেলার দিকে গুরুত্ব দিতে চেন্নাই সুপার কিংসের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং ধোনিকেই কাছেই ফের নেতৃত্ব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এবারের আইপিএলে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে এখনও পর্যন্ত রানেক ঝড় দেখা যায়নি। মাত্র ১১২ রান করতে পেরেছেন তিনি। তাঁর স্ট্রাইকরেট মাত্র ১২১। বোলিংয়েও এখনও পর্যন্ত ব্যর্থই হয়েছেন জাদেজা। নিজের খেলার দিকে নজর দিতেই এই সিদ্ধান্ত তাঁর।