আইপিএল ২০২২, ম্যাচ ৪০: গুজরাত টাইটান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, পরিসংখ্যান প্রিভিউ এবং আসন্ন মাইলফলক

এই মরসুমে গুজরাতের একমাত্র হার এসেছে হায়দ্রাবাদের বিরুদ্ধে

Gujarat Titans vs Sunrisers Hyderabad
Gujarat Titans vs Sunrisers Hyderabad. (Photo Source: IPL/BCCI)

গুজরাত টাইটান্স (জিটি) এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) আইপিএল ২০২২-এর ৪০তম ম্যাচে মুখোমুখি হবে। ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগের আইপিএল মরসুমে এসআরএইচ পয়েন্ট টেবিলে সবার নীচে শেষ করেছিল। অন্যদিকে জিটি তাদের প্রথম আইপিএল মরসুমে খেলছে। এই মরসুমে এখনও পর্যন্ত, উভয় দলই পয়েন্ট টেবিলের শীর্ষ দুই স্থান দখল করে আছে। গুজরাত টাইটান্স প্রথম এবং সানরাইজার্স হায়দ্রাবাদ দ্বিতীয় স্থানে আছে। জিটি ছয়টি জিতেছে এবং একটি হেরেছে, এসআরএইচ পাঁচটি জিতেছে এবং দুটি ম্যাচ হেরেছে।

এসআরএইচ এই মরসুমে ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাদের প্রথম ম্যাচ খেলবে। জিটি তাদের প্রথম ম্যাচে এলএসজিকে এই মাঠে পরাজিত করেছিল। অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, এবং নিকোলাস পুরান এই মরসুমে ব্যাট হাতে ধারাবাহিকতা দেখিয়েছেন। এসআরএইচের একমাত্র ব্যাটিং সমস্যা হল কেন উইলিয়ামসনের খারাপ ফর্ম এবং তাঁর গতি বাড়ানোর ক্ষমতা। এসআরএইচের একটি শীর্ষমানের বোলিং ইউনিট রয়েছে।

গুজরাত টাইটান্স তালিকার শীর্ষে থাকা সত্ত্বেও, তাদের ওপেনিং জুটি এখনও স্থিত নয়। তাদের অধিনায়ক হার্দিক পান্ডিয়া এই মরসুমে অসাধারণ পারফর্ম করছেন। তাঁর শেষ তিনটি ইনিংসের প্রতিটিতে অর্ধশতক করেছেন। তাদের প্রতিপক্ষের মতো জিটির বোলিং বিভাগও শক্তিশালী। মহম্মদ শামি, যশ দয়াল, লকি ফার্গুসন এবং রশিদ খানে সমৃদ্ধ সেই বোলিং লাইনআপ। 

আইপিএল ২০২২-এর ৪০ নম্বর ম্যাচের আগে কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যানের দিকে নজর দেওয়া হল

হেড টু হেড: জিটি ও এসআরএইচ আইপিএল ২০২২-এর চলমান সংস্করণে একবার একে অপরের মুখোমুখি হয়েছে, এবং সেই ম্যাচে এসআরএইচ জিতেছে।

১ – গুজরাত টাইটান্স এই মরসুমে শুধুমাত্র একটি ম্যাচ হেরেছে, যেটি হল তাদের আগামীকালের প্রতিপক্ষ এসআরএইচ।

১ – এসআরএইচ ওয়াংখেড়েতে সাতটি ম্যাচ খেলে মধ্যে মাত্র একটিতে জিতেছে। ২০১৮ সালে এমআই-এর বিরুদ্ধে তাদের একমাত্র জয় এসেছে।

৪ – হার্দিক পান্ডিয়ার (৪৬) আইপিএলে ৫০ উইকেটে পৌঁছতে চারটি শিকার দরকার।

১ – নিকোলাস পুরানকে আইপিএলে ৫০টি ছক্কায় পৌঁছতে আরও একটি ছক্কা মারতে হবে।

২ – কেন উইলিয়ামসনকে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ ক্যাচ পেতে আরও দুটি ক্যাচ নিতে হবে।

৬ – রাহুল তেওয়াটিয়াকে আইপিএলে ৫০টি চারে পৌঁছতে আরও ছয়টি চার মারতে হবে।

৬ – যদি এসআরএইচ এই ম্যাচটি জেতে, তবে আইপিএলে তাদের ধারাবাহিক জয়ের রেকর্ড ছোঁবে। ২০১৮ সালের আইপিএলে টানা ছয়টি ম্যাচ জিতেছিল তারা।

৭ – ঋদ্ধিমান সাহাকে (১৯৩) লিগে ২০০ চারে পৌঁছতে সাতটি চারের প্রয়োজন।

৮ – অভিষেক শর্মাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৫০টি চারে পৌঁছতে আটটি বাউন্ডারি দরকার।

৪ – মহম্মদ শামিকে (১৪৬) টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫০ উইকেটে পৌঁছতে চারটি উইকেটের প্রয়োজন।

৩৯ – অভিষেক শর্মা (৪৬১) আইপিএলে ৫০০ রান পূর্ণ করা থেকে ৩৯ রান দূরে।

৪ – কেন উইলিয়ামসন (১৪৬) টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫০ ছক্কায় পৌঁছতে চারটি ওভার বাউন্ডারি প্রয়োজন।

১ – হার্দিক (৯৯) টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০টি ক্যাচ পূর্ণ করা থেকে একটি ক্যাচ দূরে।

৮ – পুরানের (৪২) লিগে ৫০টি চার পূর্ণ করতে আটটি চারের প্রয়োজন।

৭৮ – এইডেন মার্করাম (১৯২২) ২০০০ টি-টোয়েন্টি রান থেকে ৭৮ রান দূরে।

৭৩ – রাহুল ত্রিপাঠী (২৪২৭) টি-টোয়েন্টি ম্যাচে ২৫০০ রান পূর্ণ করা থেকে ৭৩ রান দূরে।

৯ – অভিষেক শর্মা (৯১) টি-টোয়েন্টি ম্যাচে ১০০টি চারে পৌঁছনো থেকে নয়টি চার পিছিয়ে। 

close whatsapp