কার্তিককে থামাতে হাস্যকর পন্থা বেছে নিল রাজস্থান রয়্যালস

রাজস্থানের বিরুদ্ধে আগের ম্যাচে ২৩ বলে ৪৪ রান করে ম্যাচের সেরা হয়েছিলেন কার্তিক

Dinesh Karthik
Dinesh Karthik. (Photo Source: IPL/BCCI)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২-এ দুর্দান্ত ফর্মে রয়েছেন। কার্তিককে ২৬শে এপ্রিল (মঙ্গলবার) রাজস্থান রয়্যালসের (আরআর) বিরুদ্ধে মাঠে দেখা যাবে। উল্লেখ্য, এই মরসুমের শুরুতে আরআরের বিরুদ্ধে আগের ম্যাচে তাদের বোলারদের বিপক্ষে বিধ্বংসী মেজাজে দেখা গিয়েছিল কার্তিককে। দুই দল যখন আবার একে অপরের বিরুদ্ধে খেলার প্রস্তুতি নিচ্ছে, তখন রয়্যালস সেই ম্যাচ থেকে কার্তিককে দূরে সরিয়ে রাখার জন্য একটি হাস্যকর পন্থা অবলম্বন করেছে।

দুই দলের আগের ম্যাচে অধিনায়ক ফাফ ডু প্লেসি, অনুজ রাওয়াত, বিরাট কোহলি, ডেভিড উইলে এবং শেরফেন রাদারফোর্ড তাড়াতাড়ি আউট হয়ে যাওয়ার পরে আরসিবি ৮৭/৫-এ ধুঁকছিল। কার্তিক এবং বাঁহাতি ব্যাটার শাহবাজ আহমেদ ক্রিজে যখন একসঙ্গে জুটি বাঁধা শুরু করেন তখন তাদের প্রয়োজন ছিল ৪২ বলে ৮২ রান। পাঁচ বল বাকি থাকতে আরসিবি লক্ষ্য তাড়া করে জিতে যায়।

উইকেটকিপার-ব্যাটার যাতে আবার রয়্যালসের বোলারদের ত্রাস না হয়ে উঠতে পারেন, তা নিশ্চিত করার জন্য, আরআর-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট কার্তিকের জন্য একটি হাস্যকর বার্তা পোস্ট করা হয়েছে। “আরে @ দীনেশ কার্তিক মনে হচ্ছে মুম্বাই-পুনে এক্সপ্রেস হাইওয়েতে প্রচুর যানবাহন রয়েছে, এখানে একটি ছোট রুট রয়েছে,” আরআর তাদের টুইটার হ্যান্ডেলে লিখেছে। বলার অপেক্ষা রাখে না প্রদর্শিত রুটটি মুম্বই-পুনে দূরত্বের চেয়ে অনেকটাই বেশী। 

চলতি আইপিএলে অনবদ্য ফর্মে দীনেশ কার্তিক

দীনেশ কার্তিক এখনও পর্যন্ত আইপিএল ২০২২-এ দুর্দান্ত ছন্দে রয়েছেন। তিনি আটটি খেলায় মোট ২১০ রান সংগ্রহ করেছেন সেই রান এসেছে ২০০ স্ট্রাইক রেটে। আইপিএল ২০২২ মেগা নিলামের সময় ৫.৫০ কোটি টাকায় কেনা হয়েছিল কার্তিককে। তিনি একটি দুর্দান্ত বাছাই হিসাবে প্রমাণিত হয়েছেন এবং বেশ কিছু ম্যাচে নট আউট থেকে জিতিয়ে এসেছেন।

আইপিএলে তাঁর পরিসংখ্যান সম্পর্কে বলতে গেলে, ৩৬ বছর বয়সী তামিল নাড়ুর খেলোয়াড় মোট ২২১টি ম্যাচ খেলেছেন যার মধ্যে তিনি ১৩২.০১ স্ট্রাইক রেটে ৪২৫৬ রান সংগ্রহ করেছেন। বিশ্বের সবচেয়ে বেশী নগদসমৃদ্ধ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগে তিনি ২০টি হাফ সেঞ্চুরিও করেছেন। কার্তিক খেলার তিনটি ফর্ম্যাট মিলিয়ে মোট ১৫২টি ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। রান করেছেন ৩১৭৬। সেঞ্চুরি একটি ও হাফ সেঞ্চুরি ষোলোটি। 

close whatsapp