এ যেন রূপকথা! পড়ুন ডেলিভারি বয় থেকে ম্যাচের নায়ক

Chris Greaves
Chris Greaves. (Photo by HAITHAM AL-SHUKAIRI/AFP via Getty Images)

এ যেন রূপকথার গল্প। অ্যামজনের ডেলিভারি বয় থেকে স্কটল্যান্ড ম্যাচের নায়ক। হ্যাঁ অনেকটা রূপকথার মতো। জন্ম দক্ষিণ আফ্রিকায় হলেও প্রথম খেলা শুরু ইংল্যান্ডের নেট বোলার হিসেবে। অনুর্ধ্ব ১৯ বয়সে তিনি ইংল্যান্ডের নেট বোলার ছিলেন। তাঁর মা ইংলিশ হওয়ায় আরেক দক্ষিণ আফ্রিকাজাত ইংলিশ ক্রিকেটার ম্যাট প্রায়ারের সঙ্গে সাক্ষাৎ করার পর তিনি তাঁকে ইংল্যান্ডের হয়ে হয়ে নিজের খেলার ইচ্ছার কথা জানান। প্রায়ারও তাঁকে ট্রায়ালের সুযোগ করে দেন। কিন্তু চোটের কারণে চিকিৎসার জন্য তাঁকে স্কটল্যান্ডে আসতে হয়। এইভাবেই তাঁর স্কটিশ কেরিয়ার শুরু হয়।

২০১৭ সালে এমসিসি স্কটল্যান্ডের হয়ে তিনি লর্ডসের মাঠে মাত্র ৫৫ বলে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে নজরে আসেন। ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার কিন্তু মাত্র মাসখানেক আগেও স্কটল্যান্ড দলে ছিলেন না। তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে চার উইকেট নিয়ে দলে তাঁর জায়গা করে নেন। এরপর এই বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে তাঁর স্কটিশ দলে অভিষেক ঘটে আর অভিষেকেই বাজিমাত।

প্রসঙ্গত, বাংলাদেশকে ৬ রানে হারিয়ে দিল স্কটল্যান্ড। ম্যাচের আগে স্কটল্যান্ড কোচের হুঙ্কার যে শুধু মাত্র কথার কথা নয় সেটা প্রমাণ করে দিল দলের ছেলেরা মাঠে নেমেই। শুরুতে অবশ্য পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল স্কটল্যান্ড, কিন্তু ম্যাচের হাল ধরেন গ্রিফস। গ্রিভসের করা ৪৫, মুন্সের ২৯ এবং ওয়াটের ২২ রানে ভর করে বোর্ডে তারা ১৪০ রান তুলতে সমর্থ হয়। স্কটিশদের দেওয়া ১৪১ রানের টার্গেট মাথায় নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ১৩৪ রান করতে সমর্থ হয়। ফলে ৬ রানে পরাজয় স্বীকার করতে হয় টাইগারদের। শাকিব ২০, মুশফিকুর ৩৮, মাহমুদুল্লাহ ২৩ এবং আফিফ হুসেন ১৮ রান করলেও বাংলাদেশকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি।

close whatsapp