রশিদ খান খুব বড় উইকেট শিকারী নন: এসআরএইচ ব্যাটিং কোচ ব্রায়ান লারা

সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল ২০২২-এর আগে রশিদ খানকে রিটেইন না করার সিদ্ধান্ত নেয়

Rashid Khan
Rashid Khan. (Photo Source: IPL/BCCI)

তর্কসাপেক্ষে সেরা টি-টোয়েন্টি বোলার, রশিদ খান খেলার এই ফর্ম্যাটে ব্যাটারদের সামনে বরাবরই ত্রাস হিসেবে উঠে এসেছেন। আফগানিস্তানের এই লেগ-স্পিনার খেলার যেকোনো পরিস্থিতিতে বিপক্ষের রানের গতি সীমিত করতে পারেন এবং তাঁর নিয়মিত উইকেট নেওয়ার ক্ষমতা তাঁকে আরও মারাত্মক করে তোলে। শনিবার, গুজরাত টাইটান্স তারকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১০০ উইকেট পূর্ণ করা যৌথ-তৃতীয়-দ্রুততম খেলোয়াড় হয়েছেন, ৮৩টি ম্যাচে এই কীর্তি অর্জন করেছেন তিনি।

তিনি এখন অমিত মিশ্র এবং আশিস নেহরার সাথে রেকর্ডটি ভাগ করছেন। টি-টোয়েন্টি ক্রিকেটের এমন একটি শক্তিশালী অস্ত্র হওয়া সত্ত্বেও সানরাইজার্স হায়দ্রাবাদ যখন আইপিএল ২০২২ মেগা নিলামের আগে রশিদকে ধরে রাখেনি তখন অনেকেই হতবাক হয়েছিলেন। লেগ-স্পিনার ২০১৭ এবং ২০২১-এর মধ্যে ওই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন এবং পাঁচটি মরসুম জুড়ে এসআরএইচের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

রশিদ খান এমন একজন ছিলেন যাকে প্রতিপক্ষ দলগুলো ডিফেন্স করার সিদ্ধান্ত নিয়েছিল: ব্রায়ান লারা

পরবর্তীকালে, রশিদকে গুজরাত টাইটান্স ড্রাফট থেকে ১৫ কোটি টাকার বিনিময়ে বেছে নেয়। এদিকে, এসআরএইচের বর্তমান ব্যাটিং কোচ ব্রায়ান লারা মনে করেন যে রশিদকে ছাড়াই তাঁর দল এখনও বেশ ভালো করছে এবং রশিদ ‘বড় উইকেট শিকারী’ ছিলেন না। তিনি আরও মনে করেন ওয়াশিংটন সুন্দর এবং জগদীশা সুচিথের মতো খেলোয়াড়রা সত্যিই তাঁর শূন্যস্থান পূরণ করেছেন। 

“রশিদ খানের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে কিন্তু আমি বিশ্বাস করি আমাদের সঠিক সমন্বয় আছে। রশিদ খান এমন একজন ছিলেন যার বিরুদ্ধে বিরোধী দলগুলি ডিফেন্স করার সিদ্ধান্ত নিয়েছিল, তিনি খুব বড় উইকেট শিকারী ছিলেন না,” শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এসআরএইচ-এর জয়ের পরে স্টার স্পোর্টসে বলেন লারা।

“হ্যাঁ (ইকোনমি রেট) প্রতি ওভারে ৫.৫-৬ রান দুর্দান্ত তবে আমি মনে করি যখন আপনার ওয়াশিংটন সুন্দরের মতো একজন আছে যে প্রথম ছয় ওভারে বাঁ-হাতিদের সামনে বল ঘোরান, তখন তিনি একটি সম্পদ। চোটের কারণে সুচিথ তার বদলি হিসেবে এসেছেন এবং তিনিও একটি সম্পদ,” লারা বলেছেন।

এদিকে, এসআরএইচ এই মরসুমে দুর্দান্ত খেলছে। তাদের প্রথম সাতটি ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছে এবং প্লে অফের জন্য যোগ্যতা অর্জনের লড়াইয়ে প্রবলভাবে রয়েছে৷ তারা এখনও পর্যন্ত একটি পেস-ভারী বোলিং আক্রমণকে মাঠে নামিয়েছে তবে লারা মনে করেন লেগ-স্পিনার শ্রেয়াস গোপাল প্রতিযোগিতার শেষের দিকে দলে আসতে পারেন। তিনি এও স্বীকার করেছেন যে রশিদ দলে থাকলে এসআরএইচ হয়তো তাদের সাতটি ম্যাচের সবকটিতেই জিততে পারতো।

“আমাদের শ্রেয়স গোপাল আছে, যদিও তিনি এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি। আইপিএলে হ্যাটট্রিকও করেছেন তিনি। আমি এখনও মনে করি আমাদের অনেক রিজার্ভ খেলোয়াড় রয়েছে এবং আমি খুব চিন্তিত নই। রশিদ খানের প্রতি সমস্ত শ্রদ্ধা রেখে বলছি, তিনি যদি এই দলের সদস্য হতেন, আমি মনে করি আমরা হয়তো ৭-এর মধ্যে ৭টিই জিততে পারতাম, আমি জানি না,” লারা যোগ করেছেন। 

close whatsapp