উমরান মালিককে শীঘ্রই ভারতীয় দলে দেখা যাবে বলে মনে করেন ডেল স্টেন
আপডেট করা - Apr 23, 2022 4:32 pm

এবারের আইপিএলে শুরুটা ভাল করতে না পারলেও, মাঝপথ থেকেই জয়ের রাস্তায় ফিরেছে সানরাইজার্স হায়দরাবাদ। ইতিমধ্যেই চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরেও উঠে এসেছে সানরাইজার্স হায়দরাবাদ। আর তাদের সাফল্যের পিছনে এবার অন্যতম কারিগড় উমরান মালিক। তাঁকে নিয়ে আপ্লুত ডেল স্টেন। বিশ্বকাপে হবে কিনা জানা নেই. কিন্তু উমরান মালিক যে খুব শীঘ্রই ভারতীয় দলে নিজের জায়গা করে নেবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই ডেল স্টেনের।
শুধু এই একজন ক্রিকেটারই নয়। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা আরও দুই বোলারকে নিয়েও উচ্ছ্ূসিত প্রাক্তন প্রোটিয়া তারকা ডেল স্টেন। তাঁর মতে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেতে পারেন ভুবনেশ্বর কুমার এবং টি নটরাজন। তাদের বোলিং পারফরম্যান্স দেখে যথেষ্ট খুশি হয়েছেন ডেল স্টেন। যদিও স্টেন সবচেয়ে বেশী খুশি হয়েছে অই মুহূর্তে উমরান মালিককে নিয়েই। খুব তাড়াতাড়িই তিনি ভারতীয় দলে জায়গা করে নেবেন বলে মনে করেন তিনি।
উমরান মালিককে নিয়ে আশাবাদী প্রাক্তন তারকা ডেল স্টেন
এবারের আইপিএলে নিদের গতির প্রাবল্যে সকলেরই নজর কেড়েছেন উমরান মালিক। সেইসঙ্গে তাঁর বলের লাইন লেন্থ দেখেও সকলে মুগ্ধ হয়েছেন। উমরান মালিক নাইট রাইডার্স এবং তার পরের ম্যাচে দুর্ধর্ষ পারফম্যান্স দেখিয়েছেন। যা দেখার পর থেকেই তাঁকে নিয়ে উচ্ছ্বাসের সুর শোনা গিয়েছিল সকলের মুখে। তিনি যে ভারতীয় দলে আসার থেকে কয়েকধাপ দূরে দাঁড়িয়ে সেই কথাও বলতে দ্বিধা করেননি প্রাক্তন তারকারা।
এবার সেই একই কথা ডেল স্টেনের মুখেও। স্পোর্টসকিডাকে দেওয়া সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে আমরা সকলেই উমরান খান যেমন পারফরম্যান্স দেখিয়েছেন তা নিয়ে উচ্ছ্বসিত। আমি নিশ্চিত শুব শীঘ্রই ভারতীয় দলে জায়গা করে নেবেন এই তরুণ ক্রিকেটার। তাঁকে কেমনভাবে ব্যবহার করা হবে তা সম্পূর্ণ নির্ভর করবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের ওপর। তবে আমার মনে হয় ভারতীয় দল যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে হয়ত নিতে চাইবে। এই মুহূর্তে আমি চাই তিনি শুধুই এগিয়ে চলুক।
শুধুমাত্র উমরান মালিকই নন, ডেল স্টেল টি নটরাজন এবং ভুবনেশ্বর কুমারকে নিয়েও আশাবাদী ডেল স্টেন। তাঁর মতে এবারের আইপিলের ডেথ ওভারে টি নটরাজনের পারফরম্যান্স বেশ উল্লেখযোগ্য। একইরকমভাবে ভুবনেশ্বর কুমার সেখানে উইকেট তুলতে না পারলেও, প্রতিপক্ষ ব্যাটারদের রান তুলতে দেননি তিনি। সব মিলিয়ে ভারতীয় টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে এই দুই তারকাকেও দেখতে চান ডেল স্টেন।