রিকি পন্টিংয়ের পরিবারের সদস্য করোনায় আক্রান্ত, দিল্লির ডাগ আউটে থাকবেন না তিনি

আইপিএলের দিন যত এগোচ্ছে ততই যেন চিন্তার ভাঁজ আরও গাড় হচ্ছে দিল্লি ক্যাপিটালস শিবিরে। দলের একের পর এক সদস্য করোনার শিকার হচ্ছেন। এবার করোনার জন্য দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটে বসতে পারবেন না রিকি পন্টিং। যদিও তিনি করোনায় আক্রান্ত হননি। কিন্তু শোনাযাচ্ছে শুক্রবারই তাঁর পরিবারের এক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আর তাতেই চিন্তা বাড়ছে। রিকি পন্টিং নেগেটিভ এলেও দলের সঙ্গে মাঠে না যাওয়ারই সিদ্ধান্ত।

করোনার সংক্রমণ এড়ানোর জন্য এবারের আইপিএল জুড়ে নিয়মের বজ্র আঁটুনি বিসিসিআইয়ের। কঠোর কোয়ারেন্টাইন এবং বায়োবাবলের মধ্যেঅ ক্রিকেটারদের রাখার সিদ্ধান্ত  নিয়েছিল বিসিসিআই। কিন্তু করোনার হানা তাতেও আটকাতে পারেনি তারা। প্রতিযোগিতার দিন যতই এগোচ্ছে করোনার প্রাবল্য ততই বাড়ছে আইপিএলের মঞ্চে। এবার করোনায় আক্রান্ত রিকি পন্টিংয়ের পরিবারের সদস্য। আর তাতেই চিন্তা বাড়তে শুরু করেছে সকলের। যদিও সূচী অনুযায়ীই হচ্ছে দিল্লি বনাম রাজস্থান ম্যাচ।

আইপিএলের মাঝপথেই দিল্লি ক্যাপিটালসের ফিজিও প্যাটট্রিক ফারহার্ত প্রথম করোনায় আক্রান্ত হন। এর কয়েকদিনের মধ্যেই করোনায় আক্রান্ত হন দিল্লি ক্যাপিটালসের অজি অলরাউন্ডার মিচেল মার্শ। এরপরই গতম্যাচের ঠিক আগে দিল্লির টেম শেরিফ করোনায় আক্রান্ত হয়েছিলেন। মাঠে কোনওরকমে প্রথম একাদশ নামাতে সমর্থ হয়েছিল দিল্লি ক্যাপিটালস।

দিল্লি ক্যাপিটালস শিবিরে এই নিয়ে চারজন করোনায় আক্রান্ত হলেন

এরপরই বিসিসিআই দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের ভেন্যু পরিবর্তন করেছিল। পুণে থেকে সরিয়ে সেই ম্যাচ মুম্বইে নিয়ে আসার সিদ্ধান্তই নিয়েছিলেন বোর্ড কর্তারা। এবার রাজস্থান রয়্যালস ম্যাচের আগে ফের করোনার হানা দিল্লি ক্যাপিটালস শিবিরে। যদিও এবার কোনও ক্রিকেটার করোনায় আক্রান্ত হননি। বৃহস্পতিবার করোনার ফল নেগেটিভ এলেও, নিয়ম মেনে শুক্রবার করোনা পরীকষার পরই রিকি পন্টিংয়ের পরিবারের এক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

যদিও রিকি পন্টিং অবস্য নেগেটিভই রয়েছেন। তবে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না দিল্লি ক্যাপিটালস এবং বোর্ডও। রিকি পন্টিং আপাতত পাঁচ দিনের আইসোলেশনেই থাকবেন। শুক্রবার সরকারীভাবে দিল্লি ক্যাপিটালসের তরফেই এই খবর জানানো হয়েছে। দিল্লির তরফে জানানো হয়েছে, “রিকি পন্টিংয়ের পরিবারের এক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদেরকে ইতিমধ্যেই আইসোলেশনে রাখা হয়েছে এবং চিকিত্সাও শুরু হয়ে গিয়েছে”।

কিন্তু একের পর এক করোনায় আ্ক্রান্ত হওয়ার খবর চিন্তা যে বাড়াচ্ছে তা বলাই বাহুল্য। যদিও দিল্লি ছাড়া অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে এখনও পর্যন্ত এমন কোনও খবর নেই।

close whatsapp