লখনউয়ের বিরুদ্ধে ম্যাথু হেডেনের বাজি বিরাট, ডুপ্লেসি এবং ম্যাক্সওয়েল
আপডেট করা - Apr 19, 2022 6:27 pm

আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত সেভাবে জ্বলে উঠতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ত্রিফলা ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি এবং গ্লেন ম্যাক্সওয়েল। আর কয়েক ঘন্টার পরই আইপিএলের মঞ্চে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখানেই এই তিন তারকাকে নিয়ে বিরাট আশাবাদী ম্যাথু হেডেন। তাঁর মতে লখনউয়ের বিরুদ্ধেই সাফল্য পাবেন বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েল। আর সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।
গতবারের আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধনায়কের পদ ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। এরপর থেকেই আরসিবি কর্তাদের ক্রিকোর বাছাইয়ের সঙ্গে অধিনয়ক বেছে নেওয়ারও একটা বাড়তি দায়িত্ব ছিল। আর সেই লক্ষ্য ফাফ ডুপ্লেসি ছিল তাদের প্রথম পছন্দ এবারের আইপিএলের মেগা নিলাম থেকে প্রায় ৭ কোটি টাকা দিয়ে ফাফ ডুপ্লেসকে দলে তুলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবির।
আইপিএল শুরু আহগে তাঁকেই অধিনায়ক হিসাবেও ঘোষণা করেছিল তারা। কিন্তু প্রথম ম্যাচ বাদ দিলে ফাফ ডুপ্লেসি এখনও পর্যন্ত সেভাবে জ্বলে উঠতে পারেননি। প্রথম দিকের কয়েকটি ম্যাচ না খেললেও শেষ দুটি ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরের হয়ে মাঠে নমেছেন গ্বেন ম্যাক্সওয়েলও। কিন্তু আইপিএলের মঞ্চে য়েভাবে তাদেরকে সকলে দেখতে অভ্যস্ত, তার ছাপ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সেইসঙ্গে বিরাট কোহলির খারাপ ফর্মের ধারা এখানেও চলছে।
বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসিদের নিয়ে আশাবাদী প্রাক্তন অজি তারকা ম্যাথু হেডেন
যদিও দীনেশ কার্তিক প্রতি ম্যাচে তাঁর পারফপম্যান্স দেখিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জয়ের পথে এগিয়ে দিয়েছেন। কিন্তু আরসিবির টপ অর্ডার এখনও পর্যন্ত তাদের ফর্মে পিরতে ব্যর্থ। কোনোদিন যদি দীনেশ কার্তিকও ফ্লপ করেন, তবে সেই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অবস্থা শোচনীয় হতেই পারে। যদিও প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ম্যাথু হেডেন অবশ্য কোহলি, ডুপ্লেসিদের নিয়ে যথেষ্ট আশাবাদী। তাঁর মতে এই ম্যাচ থখেকেই রানের ফিরবেন বিরাট সহ ডুপ্লেসি ও ম্যাক্সওয়েলরা।
স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, “রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে এবার একঝাঁক দক্ষ ক্রিকেটার রয়েছেন। আমার মনে হয় এই ম্যাচেই তাদের থেকে সেইরকম পারফরম্যান্স দেখা যেতে পারে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডুপ্লেসি। তিনি প্রথম ম্যাচেই ৮৮ রানের ইনিংস খেলেছিলেন। কিন্তু এই মুূহূর্তে খানিকটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তবে সেটা সাময়িক। তদের দলেই রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। আমি বিরাট, ম্যাক্সি এবং ফাফ তিনজনের থেকেই এদিন বড় পারফরম্যান্স প্রত্যাশা করছি”।
আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ক দুবার ৪০-এর ঘরে পৌঁছতে পেরেছেন বিরাট কোহলি। এছাড়া আর কোনও ম্যাচেই সাফল্য পাননি। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বিরাট কোহলি কী নিজের চেনা ছন্দে ফিরতে পারবেন। সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।