সচিন তেন্ডুলকর এবং এবি ডেভিলিয়র্সই তাঁর অনুপ্রেরণা, জানিয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস
আপডেট করা - Apr 16, 2022 5:35 pm

এবারের আইপিএলে তাঁর নাম নিলামে ওার পর থেকেই সকলের বজর কেড়েছিলেন ডেওয়াল্ড ব্রেভিস। দক্ষিণ আফ্রিকার এই তরুণ ক্রিকেটারকে গোটা বিশ্ব বেবি ডেভিলিয়র্স বলেই ডাকেন। তিনি নিজেও যদিও এই নাম শুনতেই বেশী পছন্দ করেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এই আইপিএলের মঞ্চে বহু দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে গিয়েছেন তিনি। সেই ডেভিলিয়র্সের অন্ধ ভক্ত ডেওয়াল্ড ব্রেভিস। তাঁর খেলা শেখাই এবি ডেভিলিয়র্সকে দেখে। তাঁর খেলা অমুকরণও করেন এই তরুণ ক্রিকেটার।
এবারের আইপিএলের নিলামের আগে তাঁর দিকেও সকলের চোখ ছিল। আর সকলকে চমকে দিয়ে এই তরুণ ক্রিকেটারকে দলে তুলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই থেকেই ডেওয়াল্ড ব্রেভিসকে নিয়ে আইপিএলের মঞ্চে আলাদাই মাত্রা পেয়েছে তাঁকে নিয়ে সকলের উন্মাদনা। হবে নাই বা কেন, অনুর্ধ্ব-১৯ ক্রিকেটের দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। কয়েকদিন আগে তাঁর প্রশংসা শোনা গিয়েছিল খোদ সূর্যকুমার যাদবের গলাতেও। সেই ডেওয়াল্ড ব্রেভিস এবারের আইপিএলে ছাপ ফেলতে পারেন কিনা সে তো সময়ই বলবে।
ক্রিকেটের বাইশগজে পা রাখার রাখার আগে থেকেই দুই তারকাকে নিের অনুপ্রেরণা হিসাবে বেছে নিয়েছিলেন ডেওয়াল্ড ব্রেভিস। সচিন তেন্ডুলকর এবং এবি ডেভিলিয়র্সকে দেখেই তাঁর বড় হয়ে ওঠা। তাঁর অনুসরণ করেই ক্রিকেট খেলার চেষ্টাও তাঁর। ডেভিলিয়র্সের সাক্ষাত পেলেও, তাঁর সঙ্গে এক দলে কিংবা এক ড্রেসিংরুমে সময় কাটানোর সুযোগ হয়নি দক্ষিণ আফ্রিকার এই তরুণ তারকার। কিন্তু আরেকজনকে তিনি পেয়েছেন এবার একেবারে সামনে থেকে।
সচিন ও ডেভিলিয়র্সকে দেখেই এগিয়ে যেতে চান ডেওয়াল্ড ব্রেভিস
যে সচিন তেন্ডুলকরকে দেখে তাঁর ক্রিকেটার হয়ে ওঠার স্বপ্ন, সেই সচিন তেন্ডুলকরই এবার তাঁর মেন্টর। মুম্বই ইন্ডিয়ান্সে খেলার সৌজন্যে সচিন তেন্ডুলকরকে একদম সামনে থেকে পাওয়ার সুযোগ পেয়েছেন তিনি। শুধু তাই নয় মাস্টার ব্লাস্টারের থেকে নানান উপদেশও পাচ্ছেন ১৮ বর্ষীয় এই ডেওয়াল্ড ব্রেভিস। ভবিষ্যতে তা কাজে লাগিয়েই যে তিনি এগিয়ে যেতে চান তাও বলার অপেক্ষা রাখে না।
স্টারস্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্ঠানে এই প্রসঙ্গেই ডেওয়া্ল্ড ব্রেভিস জানিয়েছেন, “আমি মনে করি সকলেই এবি ডেভিলিয়র্সকে চেনেন। আমি ছোট থেকেই তাঁকে দেখছি। তিনি যে ভাবে ক্রিকেট খেলেন তা দেখে আমি আপ্লুত। সেখান থেকেই শিক্ষা নেওয়ার চেষ্টা করছি। একইসঙ্গে আমি সটিন তেন্ডুলকরেরও ভক্ত। তিনি সবসময়ই আমার আদর্শ। তিনি যে পদ্ধতিতে খেলেন এবং তাঁর মোটিভেশন দেখে আমি আপ্লুত। সেভাবেই নিজেকেও তৈরি করতে চাই”।
এবারের আইপিএলে শুরুর দিকে তেমন পারফরম্যান্স দেখাতে পারেননি ডেওয়াল্ড ব্রেভিস। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের গতম্যাচেই দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন তিনি। ২৫ বলে ৪৯ রানের ঝোরো ইনিংস খেলে সাজঘরে ফিরতে হয়েছিল দক্ষিণ আফ্রিকার এই তরুণ ক্রিকেটারকে। তাঁর পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন খোদ সচিন তেন্ডুলকরও। ডাগ আউটে বসেই এই তরুণ ক্রিকেটারের খেলায় সচিনের উচ্ছ্বাস দেখা গিয়েছিল।