কুলদীপ যাদবের প্রত্যাবর্তন দেখে খুশি আরসিবি তারকা দীনেশ কার্তিক

Kuldeep Yadav
Kuldeep Yadav. (Photo Source: IPL/BCCI)

এবারের আইপিএলের আগে দীনেশ কার্তিক এবং কুলদীপ যাদব, দুই তারকার ওপরই ভরসা রাখেনি কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই সিদ্ধান্ত যে ভুল চিল, তা হয়ত কলকাতা নাইট রাইডার্স এবার বুঝতে পারছে। এবারের আইপিএলে দুই তারকাই চূ়ড়ান্ত সফল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এবার ফিনিশারের ভূমিকা পালন করছেন দীনেশ কার্তিক। সেইসঙ্গে দিল্লি ক্যাপিটালসের জার্সিতেও এবারের আইপিএলে জ্বলে উঠেছেন কুলদীপ যাদব। নাইট রাইডার্সের বিরুদ্ধে দিল্লির জয়ের প্রধান কারিগড়ও ছিলেন কুলদীপ যাদবই।

শনিবার রাতেই রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস। সেখানেই দীনেশ কার্তিকদের বিরুদ্ধে নামবেন কুলদীপ যাদব। গত দু মরসুম আইপিএলের মঞ্চে একেবারেই যাঁর ভাল কাটেনি। দুই মরসুমই কলকাতা নাইট রাইডার্সের শিবিরে ছিলেন কুলদীপ যাদব। কিন্তু এই দুই মরসুমেই তাঁকে সেভাবে মাঠে নামায়নি কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। আর গত মরসুমের সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল শুরু হওয়ার পরই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নাইট রাইডার্স।

এরপরই বিস্ফোরক মন্তব্য করেন ভারতের এই চায়নাম্যান বোলার। নাইট রাইডার্সের বিরুদ্ধে নিজের ক্ষোভও উগরে দিয়েছিলেন তিনি। আর জেদটা হয়ত সেই সময় থেকেই চেপেছিল কুলদীপ যাদবের। অপেক্ষা ছিল আইপিএলে একটা দল পাওয়ার। এবারের আইপিএলের মেগা নিলাম তেকে দিল্লি ক্যাপিটালস তাঁকে নিয়েছিল। আর প্রথম ম্যাচ থেকেই কুলদীপ যাদব নিজের পারফরম্যান্স দেখানো শুরু করেন।

কুলদীপ যাদবের প্রত্যাবর্তন দেখে উচ্ছ্বসিত আরসিবি তারকা দীনেশ কার্তিক

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বল হাতে তিন উইকেট তুলে নিয়েছিলেন কুলদীপ। কিন্তু তাঁর লক্ষ্যটা বোধহয় সেই সময় থেকেই ছিল কলকাতা নাইট রাইডার্স। নাইট রাইডার্সের বিরদ্ধে মাঠে নামার পরই যেন আরও বেশী তেতে গিয়েছিলেন কুলদীপ যাদব। একাই চার উইকেট নিয়ে সেই ম্যাচে নাইটদের ব্যাটিং লাইনআপকে শেষ করে দিয়েছিলেন তিনি।

কুলদীপ যাদবের এমন প্রত্যাবর্তন দেখেই আপ্লুত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটার দীনেশ কার্তিক। ম্যাচের দিন সকালেই তিনি জানিয়েছেন, “আমার মনে হয় টেকনিকালি তিনি নিজের খেলায় বহু পরিবর্তন এনেছেন। তবে পুরোপুরি টেকনিক্যাল ব্যপারটা আমি বলতে পারব না, তবে কুলদীপ তাঁর রানআপে বেশকিছু পরিবর্তন এনেছেন”।

কুলদীপ প্রসঙ্গে দীনেশ কার্তিক আরও জানিয়েছেন, “আমি মনে করি কুলদীপ যাদব একজন সত্যিই খুব দক্ষ বোলার। আর তিনি যখন তাঁর ফর্মে থাকেন, সেইসময় কুলদীপের খেলা আমি উপভোগ করি। আমাদের এই পেশায় চায়নাম্যান বোলারা খুবই বিরল। আর কুলদীপ হলেন তেমনই একজন বোলার যিনি নিজের পারফরম্যান্স যথেষ্ট দক্ষতার সঙ্গে পালন করেন”।

শনিবারই দীনেশ কার্তিকদের বিরুদ্ধে নামবেন কুলদীপ যাদব। সেখানেই বিরাটদের ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে কুলদীপ জ্বলে উঠতে পারেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp