নেতৃত্বের চাপ সরিয়ে হিটম্যানের মতোই ব্যাটিং করতে হবে রোহিত শর্মাকে, পরামর্শ বীরেন্দ্র সেওয়াগের

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের প্লে অফের লক্ষ্যে নিজেদের জায়গা ধরে রাখতে হলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে জিততেই হবে মুম্বই ই্ডিয়ান্সকে। আর সেই লক্ষ্যে সাফল্য পেতে হলে রোহিত শর্মাকেই বড় রান পেতে হবে বলে মনে করছেন বীরেন্দ্র সেওয়াগ। তাঁর মতে ব্যাটেংয়ের সময় নেতৃত্বের চাপকে দূরে সরিয়ে রেখেই পারফর্ম করা উচিত্ রোহিত শর্মার। আর ততেই নাকি সাফল্যের মুখ দেখবে মুম্বই ইন্ডিয়ান্স। এবারের আইপিএলে এখনও পর্যন্ত চারটির মধ্যে চারটি ম্যাচেই হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে।

আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্স হল সবচেয়ে সফল দল। পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছে তারা। কিন্তু সেই মুম্বইয়েরই এবার জয় অধরা। চারম্যাচ খেলা হয়ে গেলেও একটিতেও জয়ের মুখ দেখতে পাননি রোহিত শর্মারা। ব্যাটিংয়ে দু একজন ছা্ড়া সকলেই যেমন ব্যর্থ। তেমনই বোলিংয়ে জসপ্রীত বুমরাহকে বাদ দিলে কোনও ক্রিকেটারের নামই নেওয়া যায় না। সেই জায়গায় দাঁড়িয়েই  মুম্বইয়ের ঘুরে দাঁড়ানোর রাস্তাটা যে যথেষ্ট কঠিন তা বেশ স্পষ্ট।

এবারই ভারতীয় দলের তিন ফর্ম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব উঠেছে রোহিত শর্মার ওপর। আর মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক তো তিনি বহু আগে থেকেই ছিলেন। তবে কী সেই চাপই এবার রোহিত শর্মার ওপর পড়ছে। যদিও এই বিষয়ে অবশ্য রোহিত শর্মা কিছুই বলেননি। কিন্তু মুম্বই অধিনায়কের এমন পারফরম্যান্সের ছবি কিন্তু খুবই বিরল। আর সেজন্যই বোধহয় এমন পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ভারতীয় বিধ্বংসী তারকা বীরেন্দ্র সেওয়াগ।

রোহিত শর্মাকে আইপিএলের মঞ্চে হিটম্যান হয়ে ওঠার বার্তা বীরেন্দ্র সেওয়াগের

রোহিত শর্মার উদ্দেশ্যে সেওয়াগ ক্রিকবাজকে জানিয়েছেন, “রোহিত যখন ব্যাট হাতে মাঠে নামেন সেই সময় তিনি যে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক তা যেন ভুলে যান। এটাই মনে রাখা উচিত্ যে তাঁকে সকলে হিটম্যান বলে ডাকেন”।

এবারের আইপিএলে এখনও পর্যন্ত স্কোরকার্ডে বড় রান কিন্তু গড়ে তুলতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। যে রান তারা করছে, তার থেকেও আরও বেশীকিছু রান করতে হবে মুম্বই ইন্ড়য়ান্সকে। যে কাজটা চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গলুরুর বিরুদ্ধে করে দেখিয়েছে, সেটাই এবার মুম্বই ইন্ডিয়ান্সকেও করে দেখাতে হবে।

মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স প্রসঙ্গে বীরেন্দ্র সেওাগ জানিয়েছেন, “ঠিক যেমনটা চেন্নাই সুপার কিংস করে দেখিয়েছে, তেমনই মুম্বই ইন্ডিয়ান্সেরও এবার করা উচিত্। বোলারদের লড়াই করার জন্য স্কোরবোর্ডে বড় রান রাখতে হবে তাদেরকে। এখনও পর্যন্ত আইপিএলে মাত্র ১৬০ থেকে ১৭০ রানই করতে পেরেছে তারা। কিন্তু এবারের আইপিএলে জেতার জন্য এই রান যথেষ্ট নয়। অন্তত তাদের যেমন বোলিং লাইনআপ তার জন্য তো একেবারেই নয়। বুমরার একার পক্ষে সবকিছু করে ফেলাটাও সম্ভব নয়”।

তবে একটা কথা সেওয়াগের ইঙ্গিতেই স্পষ্ট। মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্যের চাবিকাঠি যে রোহিত শর্মার ব্যাটিংয়ের ওপরই নির্ভর করছে, তা বলাই বাহুল্য। যদিও এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে সেভাবে জ্বলে উঠতে পারেননি রোহিত শর্মা। সেখানেই চার ম্যাচে মাত্র ৮০ রান রয়েছে রোহিত শর্মার। সেওয়াগের পরামর্শ তিনি কাজে লাগান কিনা সেটাই এখন দেখার।

close whatsapp