অনুজ রাওয়াতের ইনিংসেই রোহিতের মুম্বইকে উড়িয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

Anuj Rawat
Anuj Rawat. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে এবার তারুণ্যের ঝড়। শনিবার প্রথম ম্যাচের নায়কের নাম যদি হয় অভিষেক শর্মা, তবে দ্বিতীয় ম্যাচে রয়্যল চ্যালেঞ্জার্সের জয়ের প্রধান কারিগড় রেক তরুণ ক্রিকেটার অনুজ রাওয়াত। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অনুজ রাওয়াতের দুর্ধর্ষ ব্যাটিং পারফরম্যান্সে ভর করে জয়ের ধারা অব্যহত রাখলেন বিরাট কোহলি।। রোহিতের দল একের পরএক ম্যাচ হেরে, আইপিএলের লিগ টেবিলের ১০ নম্বরেই রইল। এদিন মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

শনিবারের রাতের ম্যাচ ঘিরে ভারতীয় ক্রিকেট মহলে চর্চা ছিল তুঙ্গে। হবে নাই বা কেন, ভারতীয় দলেরর অধিনায়কত্ব যাওয়ার পর প্রথমবার আইপিএলের মঞ্চে নচুন ভারত অধিনায়ক রোহিত শর্মার বিরুদ্ধে নেমেছিলেন বিরাট কোহলি। আইপিএলের এই ম্যাচে সকলের চোখ এই দুই তারকার দিকেই ছিল। কিন্তু তাদের মঢ্চেই নায়ক হয়ে উঠলেন ২২ বর্ষীয় অনুজ রাওয়াত। তাঁর ৬৬ রানের ইনিংসে ভর করে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ জিতে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডুপ্লেসি। ব্যাট হাতে মুম্বই ইন্ডিয়ান্স শুরুটা ভাল করলেও, তা ধরে রাখতে পারেননি তারা।  মুম্বইয়ের ৫০ রানের মাথায় আউট হয়ে ফিরে যান রোহিত শর্মা। সেই থেকেই শুরু মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিংয়ে ধস নামা। বেঙ্গালুরুর বোলারদের দাপটে এদিন তাসের ঘরের মতো ভেঙে পড়ে মুম্বই ইন্ডয়ান্সের টপ অর্ডার। ২৯ রানের মধ্যে পরপর ৫ উইকেট খুইয়ে রীতিমত চাপে পড়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স।

সেই জায়গা থেকেই মুম্বইয়ের হাল ধরার চেষ্টা শুরু করেন সূর্যকুমার যাদব। আর শেষপর্যন্ত তাঁর হাত ধরেই ১৫১ রানে পৌঁছয় মুম্বই ইন্ডিয়ান্স। গত ম্যাচের পর এদিনও ব্যাট হাতে একটা দুরন্ত ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ৩৭ বলে ৬৮ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। সহজ রান হলেও, এদিন মুম্বইয়ের বিরুদ্ধে বেশ সাবধানী হয়েই ব্যাট করছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

তবে এদিন শুরু থেকেই দুরন্ত মেজাজে ছিলেন অনুজ রাওয়াত। বুমরা থেকে উনাদকাট, থাম্পিদের বিরুদ্ধে দাপুটে ব্যাটিং পারফরম্যান্স দেখান তিনি। প্রথমে ডুপ্লেসির সঙ্গে ৫০ রানের পার্টনারশিপ গড়েন তিনি।  এরপরই ডুপ্লেসি ফিরে যান। সেই থেকেই বিরাট কোহলির সঙ্গে পার্টনারশিপ গড়ার কাজটা শুরু করেন অনুজ রাওয়াত। আর এই দুই ক্রিকেটারের পার্টনারশিপের সৌজন্যেই জয়ের ভিতটা পাকা করে ফেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম দুই ম্যাচে না পারলেও, এদিনই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন তিনি। তাঁর ব্যাট থেকেই আসে ৪৭ বলে ৬৮ রান। তাঁর গোটা ইনিংসে রয়েছে ২টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি। যারমধ্যে একটি আবার হেলিকপ্টার শটও।

সঙ্গে বিরাট কোহলিও এদিন বেশ ছন্দেই ছিলেন। মাত্র দু রানের জন্য অর্ধশতরান হাতছাড়া হয় তাঁর। ৪৮ রানে তিনি যখন সাজঘরে ফেরেন, তখন অবশ্য আরসিবির জয় কার্যত পাকা। শেষটুকু আসে অবশ্য গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকেই।

close whatsapp