পরপর তিন ম্যাচ হারলেও মুম্বই ইন্ডিয়ান্স জয়ের রাস্তায় ফিরবেই বলে আশাবাদী শেন বন্ড
আপডেট করা - Apr 8, 2022 5:58 pm

এবারের আইপিএলে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম তিন ম্যাচেই জিততে পারেনি পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। পরপর তিন ম্যাচেই জয়ের সামনে থেকেও হারতে হয়েছে রোহিত শর্মাদের। আর তাতেই চিন্তা বাড়ছে সকলের। কয়েকদিন আগেই মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে অসন্তোষের কথা প্রকাশ করেছিলেন মহেলা জয়বর্দনে। অন্যদিকে শেন বন্ড আবার মুম্বই ইন্ডিয়ান্সকে নিয়ে যথেষ্ট আশাবাদী। তাদের দল ঘুরে দাঁড়াবে বলেও আশাবাদী তিনি।
বোলারদের দিক থেকেই অবশ্য এদিন নিজের দৃষ্টিভঙ্গি জানিয়েছেন শেন বন্ড। তাঁর মতে প্রতিটি ম্যাচেই তাদের বোলাররা ভাল পারফরম্যান্স দেখিয়েছে। কিন্তু একটা থেকে দুটো খারাপ ওভারেই ম্যাচ তাদের হাত থেকে বেড়িয়ে গিয়েছে। আর সেই জায়গার সমস্যাটা সামলে নিতে পারলেই মুম্বই ইন্ডিয়ান্স যে এবারের আইপিএলে ঘুরে দাঁড়াবে তা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী শেন বন্ড। সেদিকই এখন বাড়তি নজর রয়েছে তাঁর।
মুম্বই ইন্ডিয়ান্সকে নিয়ে আশাবাদী তাদের বোলিং কোচ শেন বন্ড
শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেখানেই কম রান করেলও, নাইট রাইডার্সের বিরুদ্ধে ভালই বোলিং পারফরম্যান্স প্রদর্শন করেছিল মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা। কিন্তু শেষের দিকে দুটো খারাপ ওভারই খেলার মোর পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল। প্যাট কামিন্সের ১৫ বলে ৫৬ রানের একটা ইনিংসই শেষ করে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের সমস্ত আশা। আর সেদিকেই এখন নজর শেন বন্ডের। তাঁর মতে সেদিকেই তাদের খানিকটা বেশী নজর দিতে হবে। তবে তাদের দল যে শীঘরই ঘুরে দাঁড়াবে তা নিয়ে কোনও সন্দেহ নেই মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ শেন বন্ডের।
এই প্রসঙ্গেই শেন বন্ড বলেছিলেন যে, বোলারদের দিক থেকেই আমি সবকিছুটা বলতে পারি। ম্যাচের প্রথম দশ ওভারের দিকে যদি তাকিয়ে দেখাযায়, তবে বোঝাযাবে আমাদের বোলাররা কতটা ভাল পারফরম্যান্স করেছিলেন। কিন্তু একটা থেকে দুটো ওভারই আমাদের হাত থেকে ম্যাচ বের করে নিয়ে চলে গিয়েছিল। এটাই আমাদের খেলার একটা ধরণ, যেখানে আমরা সত্যিই ভাল পারফরম্যান্স করে দেখিয়েছি। আমাদের দলে এবার আমরা বেশকিছু ভাল তারকাদেরও নিয়েছি। কিন্তু এবারের আইপিএলে বেশকিছু ম্যাচে ২০ এর বেশী এক ওভারে রান দিয়েছেন ক্রিকেটাররা। আর তেমন হলে ম্যাচ তো হারতেই হবে আমাদের।
তিনি আরও জানিয়েছেন, যদিও এই নিয়ে এখনই খুব একটা চিন্তা করার কিছু নেই। যদি চাপের মুহূর্তে কোন জায়গায় বল করতে হবে, সেই অনুযায়ী নিজেদের প্ল্যান অনুযায়ী তৈরি থাকি, তবে ঠিকই জয়ের রাস্তায় ফিরতে পারব আমরা।