মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে এবার মুখ খললেন ঋষভ পন্থ

MS Dhoni and Rishabh Pant
MS Dhoni and Rishabh Pant. (Photo Source: IPL/BCCI)

ক্রিকেট মাঠে ঋষভ পন্থ পা রাখার পর থেকেই তাঁর আদর্শের নাম সকলের জানা। মহেন্দ্র সিং ধোনিকে দেখেই বারবার অনুপ্রানিত হয়েছেন তিনি। উইকেটের পিছন থেকে ফিনিশার হিসাবে মহেন্দ্র সিং ধোনি যেভাবে নিজেকে প্রমাণ করে এসেছেন, তা দেখে সকলেই যেমন মুগ্ধ, ঋষভ পন্থও তার ব্যতিক্রম নন। সেইসঙ্গে মহেন্দ্র সিং ধোনির অন্ধ ভক্তও তিনি। ধোনির খেলা দেখেই অনুপ্রাণিত হয়েছেন ঋষভ পন্থ। সেই ঋষভই এবার ধোনির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুললেন।

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবার সকলের নজর কেড়েছিলেন ঋষভ পন্থ। সেই থেকেই অনেকে তাঁকে ভারতীয় দলের ভবিষ্যত প্রজন্মের তারকা বলতে শুরু করে দিয়েছিলেন। রাহুল দ্রাবিড়েরও প্রিয় ছাত্রদের মধ্যে তিনি একজন। ২০১৭ সালে সেই ঋষভ পন্থ ভারতীয় দলের হয়ে অভিষেক করেন। কিন্তু অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে যেভাবে শুরুটা করেছিলেন, ভারতীয় সিনিয়র দলের হয়ে সেই পারফরম্যান্স দেখাতে ব্যর্থই হয়েছিলেন ঋষভ পন্থ।

মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বেই অভিষেক হয়েছিল ঋষভ পন্থের। ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়টা একেবারেই ভাল যায়নি পন্থের। যদিও তিনি একেবারেই হাল ছেড়ে দেননি। সেই সময় থেকেই ধোনির সঙ্গে তাঁর সু সম্পর্কের ছবি সকলে দেখেছেন। প্রয়োজন পড়লেই বারবার ধোনির বাড়িতে পৌঁছে গিয়েছেন ঋষভ পন্থ। শুধু ধোনিই নন, তাঁর পরিবারের সঙ্গেও যে এই তরুণ তারকার সু সম্পর্ক রয়েছে, সেই ছবিও সোশ্যাল সাইটে বিভিন্নবার ধরা পড়েছে। আন্তর্জাতিক মঞ্চ থেকে আইপিএলের মঞ্চ, বিভিন্ন জায়গাতেই ফুটে উঠেছে সেই ছবি।

আইপিএলের মাঝেই ধোনির সঙ্গে নিজের সম্পর্কের কথা জানালেন ঋষভ পন্থ

এবার ঋষভ পন্থ নিজেই ধোনির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুললেন। দ্য উইকে দেওয়া এক সাক্ষাতকারে ঋষভ পন্থ জানিয়েছেন, “মাহি  ভাই আমার কাছে পরিবারের মতো। আমাদের দুজনের সম্পর্কও খুব ভাল। আমার ক্রিকেট অভিযানে তাঁর থেকে বহু জিনিস শিখতে পেরেছি।তিনি সবসময়ই আমায় উপদেশ দেন যে আমার উচিত্ নিজের খেলার পদ্ধতি এবং তা ধরে রাখার দিতে বেশী নজর দিতে। আর সেটাই আমায় সবচেয়ে বেশী সাহায্য করেছে”।

ঋষভ পন্থ আরও জানিয়েছেন, “সমস্ত বাড়তি জিনিস মথায় বাইরে ফেলে দেওয়ারই পরামর্শ দিয়েছেন তিনি। শুধু তাঁর সঙ্গেই নয়, তাঁর পরিবারের সঙ্গেও আমার সম্পর্ক খুব ভাল। সাক্ষী বৌদি, জিভা এবং মাহি ভাইয়ের পরিবারের সকলেই অত্যন্ত ভাল মানুষ। তাদের সঙ্গে সময় কাটিয়ে আমি অত্যন্ত খুশি”।

ভারতীয় দলে ঋষভ পন্থ সুযোগ পাওয়ার পর থেকেই নানান সমালোচনা শুনতে হয়েছে তাঁকে। যদিও সেইসবকিছুকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন তিনি। ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটতেই যেন সমস্ত চিত্রটা বদলে যায়। ঋষঊভের জীবনেও যেন সেটাই টার্নিিং পয়েন্ট। ২০২০ সালেই ঋষভ পন্থ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখান ঋষভ পন্থ। লিডসে টেস্ট সেঞ্চুরী করেন তিনি।

এছাড়া নিজের পারফরম্যান্স প্রদর্শন করে ২০২০ সালেই দিল্লি ক্যাপিটালসের অধিনায়কও হয়েছেন তিনি। কয়েকদিন আগে শেষ হওয়া ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। সেখানেও ঋষভ পন্থের ব্যাটে রয়েছে শতরান। আর এসবের পিছনে ধোনির যে যথেষ্ট অবদান রয়েছে, তাও ঋষভ পন্থের কথায় স্পষ্ট।

close whatsapp