নটরাজনের এক ওভারে ছটি বলেই ইয়র্কার দেওয়ার ক্ষমতা রয়েছে, মনে করেন স্যাম কারান
আপডেট করা - Apr 6, 2022 3:11 pm

এবারের আইপিএল থেকে নাম তুলে নিতে বাধ্য হয়েছেন ইংল্যা্ডের তারকা ক্রিকেটার স্যান কারান। আপাতত রিহ্যাবিলিটেশন চালা্চ্ছে তাঁর। আইপিএলে না নামতে পারার আফসোস তো রয়েছেই। তবে প্রতি নিয়ত আইপিএলের খোঁজ রেখে চলেছেন তিনি। আর সেখানেই টি নটরাজনের পারফরম্যান্স দেখে আপ্লুত ইংল্যান্টের এই তরুণ তারকা ক্রিকেটার। চোট সারিয়ে বহুদিন পর মাঠে ফিরেছেন টি নটরাজনও। তাঁর বোলিং দক্ষতা দেখেই মুগ্ধ হয়েছেন এই তারকা ক্রিকেটার। তাঁর মতে নটরাজনের এক ওভারে ছটিই ইয়র্কার দেওয়ার ক্ষমতা রয়েছে।
চোটের জন্য প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন টি নটরাজন। গতবছর আইপিএলের পরই চোটের কবলে পড়েন ভারতের তরুণ ক্রিকেটার। এরপর থেকেই আর ক্রিকেট মাঠে দেখা যায়নি তাঁকে। যদিও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ফিরেছিলেন তিনি। কিন্তু ফের হাঁটুর চোটে বিজয় হাজারে ট্রফি থেকে ছিটকে গিয়েছিলেন টি নটরাজন। অবশেষে এবার আইপিএলের মঞ্চ থেকেই প্রত্যাবর্তন করেছেন তিনি। আর পরপর দু ম্যাচেই তাঁর খেলা দেখে আপ্লুত স্যাম কারান।
নটরাজনের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত ইংল্যান্ডের স্যাম কারান
এখনও পর্যন্ত আইপিএলে দুটো দলের হয়ে খেলেছেন স্যাম কারান। পঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন স্যাম কারান। এবারের আইপিএলের মেগা নিলামের আগে তাঁকে নিয়ে চর্চাও কম হয়নি। কিন্তু শেষ পর্যন্ত চোটের জন্য নাম তুলে নিতে বাধ্য হয়েছিলেন স্যাম কারান। যদিও আইপিএলের প্রতিটি ম্যাচের দিকেই নজর রেখেছেন তিনি। আর সেখানেই টি নটরাজন এখনও পর্যন্ত তাঁর সবচেয়ে বেশী নজর কেড়েছেন। এবারের আইপিএলে ৪ কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদে গিয়েছেন টি নটরাজন।
যদিও এখনও পর্যন্ত আইপিএলে তাঁর পারফরম্যান্স দিয়ে হায়দরাবাদকে জয় এনে দিতে পারেননি টি নটরাজন। কিন্তু নিজের বোলিং পারফরম্যান্স দিয়ে সকলের নজর কেড়েছেন তিনি। দ্বিতীয় ম্যাচেই লখনউ সুপার জায়ান্টসের বিরদ্ধে দুর্ধর্ষ বোলিং পরফরম্যান্স প্রদর্শন করেছিলেন নটরাজন। মাত্র ২৫ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন এই তরুণ বোলার। তাঁর বলেই সাঘরে ফিরেছিলেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল।
তাঁর প্রসঙ্গেই স্যাম কারান জানিয়েছেন, তিনি এমন একজন বোলার, যাঁকে বেশীরভাগ ফ্র্যাঞ্চাইজিই নিজেদের দলে নিতে চায়। তিনি একজন বাঁহাতি বোলার এবং তাঁর দুরন্ত রিভার্স সুইং করার দক্ষতা রয়েছে। পান্ডিয়ার বিরুদ্ধে যে বোলিং তিনি করেছিলেন, তা সত্যিই অসাধারণ। শুধুমাত্র উইকেট ছুঁয়ে বেড়িয়ে যায় তাঁর বল। আইপিএলে তাঁর প্রত্যাবর্তন দেখে আমি আপ্লুত। আমার মতে তিনি এমন একজন বলার যাঁর এক ওভারে ছটি ইয়র্কার দেওয়ার ক্ষমতা রয়েছে।
আইপিএলে ২০১৭ সালে টি নটরাজনের অভিষেক হয়। কিন্তু সেই বছর সেভাবে পারফরম্যাম্স দেখাতে পারেননি তিনি। ২০২০ সালেই আইপিএলের মঞ্চে তাঁর পারফরম্যান্স ভারতীয় দলের জন্য দড়জা খুলে দেয়। নেট বলার হিসাবে গেলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই মাঠে নামার সুযোগ পেয়ে যান তিনি। কয়েকদিন আগেই নটরাজনের পারফর্ম্যান্সের প্রশংসা করেছিলেন খোদ হায়দরাবাদ রোচ টম মুডি। ভবিষ্যতে তিনি যে তাদের অন্যতম প্রধান অস্ত্র হয়ে উঠতে চলেছে, সেই ইঙ্গিতও পাওয়া গিয়েছিল মুডির কথা থেকে।