আইপিএল ২০২২, ম্যাচ ১১: চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

এই আইপিএলে এখনও অবধি একবারও আউট না হয়ে ১৫০ স্ট্রাইক রেটে ৬৬ রান করেছেন ধোনি

MS Dhoni
MS Dhoni. (Photo Source: Twitter)

প্রিভিউ

চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২২-এর ১১তম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে৷ চেন্নাই সুপার কিংস লখনউয়ের বিরুদ্ধে আগের ম্যাচে তাদের টানা দ্বিতীয় হারের সম্মুখীন হয়েছিল৷ তাদের বেশ কিছু বোলার চোটের কারণে প্রথম একাদশে সুযোগ পাচ্ছে না। এই মুহূর্তে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে তারা এবং দ্রুত সেই অবস্থান পরিবর্তন করতে চায়বে। 

অন্যদিকে, আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্রসের কাছে হেরে ষষ্ঠ স্থানে নেমে গেছে পাঞ্জাব কিংস। তাদের ব্যাটাররা ভালো শুরু করেও হতাশ করেছিল এবং যদিও বোলাররা এক পর্যায়ে দলকে জেতানোর আশা দেখিয়েছিল কিন্তু একবার রাসেল ঝড় শুরু হতেই বোলারদের দিশাহীন দেখিয়েছে। দুটি দলই জয়ের সরণিতে ফিরতে চায়বে।

পিচ রিপোর্ট

ব্র্যাবোর্ন স্টেডিয়ামের লাল মাটির পিচে সাধারণত প্রচুর ঘাস থাকে এবং সিমাররা প্রাথমিকভাবে সুবিধা পায়। প্রথমে ব্যাট করা দল ২০০-র কাছাকাছি স্কোর খাড়া করার কথা ভাববে। রাহুল চাহারের মতো রিস্ট স্পিনার পিচ থেকে ভালো বাউন্স পেতে পারেন। 

সম্ভাব্য একাদশ

চেন্নাই সুপার কিংস

রবিন উথাপ্পা, রুতুরাজ গায়কওয়াড়, মইন আলি, আম্বাতি রায়ুডু, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), ডোয়েন প্রিটোরিয়াস, ডোয়েন ব্রাভো, তুষার দেশপান্ডে, মাহীষ ঠীকশানা।

পাঞ্জাব কিংস

শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), ভানুকা রাজাপাকসা, জনি বেয়ারস্টো (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, শাহরুখ খান, হরপ্রীত সিং, কাগিসো রাবাডা, সন্দীপ শর্মা, রাহুল চাহার, অর্শদীপ সিং।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার 

রবিন উথাপ্পা – আগের ম্যাচে দুর্দান্ত ফর্মে ছিলেন, প্রায় ২০০-র কাছাকাছি স্ট্রাইক রেটে ২৭ বলে ৫০ রান করেছিলেন। পাওয়ারপ্লেতে কাগিসো রাবাডার মোকাবিলায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

ভানুকা রাজাপাকসা – ২৩৮.৭১ স্ট্রাইক রেটে এখনও পর্যন্ত ৭৪ রান করেছেন রাজাপাকসা। কিপিং গ্লাভস হাতেও সফল হয়েছেন।

অলরাউন্ডার

মইন আলি – সিএসকে-র হয়ে ধারাবাহিক পারফর্ম করেছেন। মাঝের ওভারগুলিতে তিনি ব্যাট হাতে বিধ্বংসী চেহারায় দেখা দিতে পারেন এবং পাঞ্জাবের বাঁ-হাতি ব্যাটার শিখর ধাওয়ান, ভানুকা রাজাপাকসাদের বিরুদ্ধে ভালো ম্যাচ-আপ হতে পারেন। 

শিবম দুবে – বল হাতে তাঁকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হলেও শিবম দুবে ব্যাট হাতে লখনউ সুপার জায়ান্টসের হয়ে বিস্ফোরক ব্যাটিং করেছিলেন এবং ৩০ বলে ৪৯ রানের একটি ইনিংস খেলেন।

বোলার

কাগিসো রাবাডা – নিঃসন্দেহে এই আইপিএলের অন্যতম সেরা বোলার এবং তিনি এই প্রতিপক্ষের বিরুদ্ধে একটি ভাল নির্বাচন হবেন, কারণ সিএসকের ব্যাটাররা দ্রুত গতির পেসারদের মোকাবিলায় খুব একটা স্বচ্ছন্দ নন। 

ডোয়েন ব্রাভো – এখন পর্যন্ত খুব ভালো পারফর্ম করেছেন। ২ ম্যাচে ১৩.৭৫ গড়ে ৪ উইকেট নিয়েছেন। তাঁর বৈচিত্র্যময় বোলিং পাঞ্জাবের হার্ড-হিটারদের বিরুদ্ধে কার্যকর হতে পারে। 

উইকেটকিপার

মহেন্দ্র সিং ধোনি – দুটি ম্যাচেই সাত নম্বরে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ব্যাটিং প্রদর্শন করেছেন এবং একবারও আউট না হয়ে একটি হাফ সেঞ্চুরিসহ ১৫০ স্ট্রাইক রেটে মোট ৬৬ রান করেছেন।

চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

রবিন উথাপ্পা, শিখর ধাওয়ান, ভানুকা রাজাপাকসা, মইন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শাহরুখ খান (সহ-অধিনায়ক), ডোয়েন ব্রাভো, কাগিসো রাবাডা, রাহুল চাহার।

close whatsapp