মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের দুরমুশ করে দিয়ে আইপিএল ২০২২-এর প্রথম সেঞ্চুরি করলেন জস বাটলার
ইনিংসে ১১টি চার ও ৫টি ছক্কা মেরেছেন
আপডেট করা - Apr 2, 2022 6:22 pm

রাজস্থান রয়্যালস ব্যাটাররা সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম খেলায় যেখান থেকে শেষ করেছিল সেখান থেকেই দ্বিতীয় ম্যাচে শুরু করল। ২রা এপ্রিল নভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে তারা একটি অসামান্য ব্যাটিং প্রদর্শন দেখায়। তাদের বিস্ফোরক ওপেনার জস বাটলার মাঠে ঝড় বইয়ে দিয়ে এই আইপিএলের প্রথম সেঞ্চুরি করলেন।
এমআই বোলারদের লাইন এবং লেংথের ত্রুটির শাস্তি দিতে দেরি করেননি বাটলার। ইংলিশ উইকেটকিপার-ব্যাটার বুমরাহকে দেখে খেললেও বাকি কোন বোলারকেই রেয়াত করলেন না। এটাও উল্লেখ করা দরকার যে বাটলার তাঁর ওপেনিং সঙ্গী যশস্বী জয়সওয়াল (২ বলে ১) এবং তারপর নামা দেবদত্ত পাড়িক্কাল (৭ বলে ৭) দুজনের কাছ থেকেই বিশেষ সাহায্য পাননি।
মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা রাজস্থানকে প্রথমে ব্যাট করতে বলার পর, জস বাটলার ধীরে ইনিংস শুরু করার পর পাওয়ারপ্লের চতুর্থ ওভারে বাসিল থামপিকে সামনে পেয়ে ২৬ রান তোলেন তাঁর বিরুদ্ধে। দুর্দান্ত স্পর্শে থাকা সত্ত্বেও, এক সময় বাটলারকে নন-স্ট্রাইকিং প্রান্তে দুই ওভারের বেশি সময় ধরে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়েছিল কারণ অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের হার্ড-হিটিং মিডল অর্ডার ব্যাটার শিমরন হেটমায়ার বিস্ফোরক ব্যাটিং করেছিলেন। শেষ পর্যন্ত, তিনি শেষ ওভারের প্রথম বলে তিন অঙ্কের স্কোরে পৌঁছতে সফল হন।
ব্রিটিশ ব্যাটার একটি সিঙ্গেল নেন এবং মাত্র ৬৬ ডেলিভারিতে তাঁর সেঞ্চুরিতে পৌঁছন। জস বাটলারের এটি দ্বিতীয় আইপিএল সেঞ্চুরি এবং এই ইনিংসের সৌজন্যে তিনি ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে ছাড়িয়ে অরেঞ্জ ক্যাপ দখল করেছেন।
দুর্ভাগ্যবশত, ব্লকবাস্টার ইনিংসটি ১৯তম ওভারের পঞ্চম বলে শেষ হয়ে যায় যখন ইন-ফর্ম ব্যাটারকে বুমরাহ একটি নিখুঁত ইয়র্কারে পরাস্ত করেন। জস বাটলার শেষ অবধি ১৪৭.১ স্ট্রাইক রেটে ১১টি চার ও পাঁচটি ছক্কাসহ ৬৮ বলে ১০০ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
ম্যাচের কথা বলতে গেলে, প্রায় পুরো ইনিংস ক্রিজে থাকা বাটলার দুটি গুরুত্বপূর্ণ জুটিতে জড়িত ছিলেন। তিনি অধিনায়ক সঞ্জু স্যামসনের সাথে তৃতীয় উইকেটে ৮২ রান যোগ করেন এবং তারপর হেটমায়ারের সাথে চতুর্থ উইকেটে ৫৩ রানের জুটিতে জড়িত ছিলেন এবং রয়্যালস তাদের ২০ ওভারে ১৯৩/৮-এর প্রতিযোগিতামূলক স্কোর খাড়া করেছিল।
বাটলারের বিধ্বংসী ইনিংস দেখে টুইটার যেভাবে প্রতিক্রিয়া দেখালো
Tight finish by the #MumbaiIndians bowlers after some breathtaking hitting from @josbuttler and @SHetmyer 👏🏽 @Jaspritbumrah93 can never be written off, what a spell!
The chase is on. #MIvsRR #IPL2022— Abhinav Mukund (@mukundabhinav) April 2, 2022
Power-packed innings @josbuttler !!
👌🏻👌🏻👌🏻#MIvsRR #IPL2022 #starsportsindia— Dhawal Kulkarni (@dhawal_kulkarni) April 2, 2022
Jos Buttler’s skills to hit the white ball are simply unbelievable…creates angles, plays the field…and often doesn’t even bother about the fielders in the deep, for he deposits the ball 10 rows back. #IPL2022 #MIvRR
— Aakash Chopra (@cricketaakash) April 2, 2022
Joss the boss .. what a 100 @josbuttler class 💥@IPL @StarSportsIndia
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 2, 2022
How’s the Jos.. high, very high sir!
A deadly display of batting by Jos Buttler, just like we all expect him to do. First century of IPL 2022. Heart goes out for for the bowlers who have to bowl him in such scorching heat. #MIvsRR pic.twitter.com/tqKu16Ayjr
— Amit Mishra (@MishiAmit) April 2, 2022
Will @josbuttler always score big against MI? #MIvRR #IPL2022 pic.twitter.com/S3hV4TRHGo
— Wasim Jaffer (@WasimJaffer14) April 2, 2022
How good is jos butler 🏏 #smilingassassin
— Shreevats goswami (@shreevats1) April 2, 2022
Buttler – #Beast Mode Activated 👏#TataIPL #RRvMI
— S.Badrinath (@s_badrinath) April 2, 2022
What an outstanding hitting and clean striking by #JosButtler. #RRvsMI #MIvsRR #IPL2022 #CricketTwitter pic.twitter.com/QksmeQQpeX
— parthiv patel (@parthiv9) April 2, 2022
Incredible striking from @josbuttler !! I really like the way @rajasthanroyals are shaping up this season .. #IPL #India
— Michael Vaughan (@MichaelVaughan) April 2, 2022
Jos the boss 💥
— Sam Billings (@sambillings) April 2, 2022
Expect a good Buttler to like Basil 😉 #MIvRR #IPL2022
— Wasim Jaffer (@WasimJaffer14) April 2, 2022