আইপিএলের প্রথম ম্যাচেই সঞ্জু স্যামসনের পারফরম্যান্স অন্যতম সেরা বলে দাবী কেভিন পিটারসনের

Sanju Samson
Sanju Samson. (Photo Source: IPL/BCCI)

রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলের প্রথম ম্যাচেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন সঞ্জু স্যামসন। প্রথ ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বড় রান দিয়ে এবারের আইপিএলে যাত্রা শুরু করেছেন সঞ্জ স্যামসন। আর তা দেখেই আপ্লুত প্রাক্তন তারকা ক্রিকেটার কেভিন পিটারসন। তাঁর মতে এই মুহূর্তে সঞ্জু স্যামসনের ৫৫ রানের সেই ইনিংসই আইপিএলের মঞ্চে সেরা পারফরম্যান্স। একইসঙ্গে ভারতীয় দলেও সুযোগ পাওয়ার ক্ষেত্রে তিনিই এগিয়ে রয়েছেন সকলের থেকে।

২০১৫ সালে ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল সঞ্জু স্যামসনের। কিন্তু ভারতীয় দলে নিজের জায়গা পাকা করতে প্রথম থেকেই পরিশ্রম করতে হচ্ছে এই তারকা ক্রিকেটারকে। এই সাত বছরে ভারতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ১৩টি টি টোয়েন্টি ম্যাচ ও ৭ টি একদিনের ম্যাচ খেলতে পেরেছেন সঞ্জু স্যামসন। যদিও ভারতীয় দলে এখনও পর্যন্ত নিজের জায়গা পাকা করতে পারেননি তিনি। কিন্তু সঞ্জু স্যামসনের পারফরম্যান্স দেখে আপ্লুত কেভিন পিটারসন।

ইন্ডিয়ন প্রিমিয়ার লিগ যথেষ্ট সাফল্য কেরালার সঞ্জু স্যামসনের। গতবারের পর এবারও রাজস্থান রয়্যালসের অধিনায়কের দায়িত্ব রয়েছে তাঁরই কাঁধে। আইপিএলের মঞ্চে সাফল্যের সঙ্গেই এগিয়ে চলেছেন তিনি। সেইসঙ্গে সদ্য ভারতীয় দলে সুযোগ পাওয়ার পরও নিজেকে প্রমান করেছেন সঞজু স্যামসন। যা দেখার পর তাঁর প্রশংসা শোনা গিয়েছিল খোদ রোহিত শর্মার মুখেই।

প্রথম ম্যাচেই সঞ্জু স্যামসন হায়দরাবাদের বিরুদ্ধে ৫৫ রানের ইনিংস খেলেছেন

আইপিএলের প্রথম ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন তিনি। প্রথম ম্যাচেই দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি। তাঁর পারফরম্যান্সের সৌজন্যেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বিরাট রানের পাহাড়ে চড়েছিল রাজস্থান রয়্যালস। প্রথম ম্যাচেই ৫৫ রানের ইনিংস খেলেছিলেন সঞ্জু স্যামসন। আর সেটা দেখেই আপ্লুত কেভিন পিটারসন।

বেটওয়েতে নিজের কলামে সঞ্জু স্যামসনকে নিয়ে কেভিন পিটারসন লিখেছেন, “আমার মতে সঞ্জু স্যামসনের ৫৫ রানের ইনিংস এবারের আইপিএলের অন্যতম সেরা ইনিংস। আমরা সকলেই জানি ভারতীয় দলের ব্যাটিং লাইনআপে সুযোগ পাওয়াটা কতটা চ্যালেঞ্জিং এবং প্রতিযোগিতামূলক। ইতিমধ্যেই ভারতীয় দলের নিজেদের জায়গা পাকা করে ফেলেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং লোকেশ রাহুলদের মতো ক্রিকেটাররা। সেই দলে নতুন ক্রিকেটারদের জায়গা করে নিতে লড়াই তো করতেই হবে”।

এবারের আইপিএলে প্রথম ম্যাচে ৫৫ রানে র দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শুরু থেকেই বিধ্বংসী মজাজে ছিলেন তিনি। তাঁর ৫৫ রানের ইনিংসটি সাজানো ছিল ৫টি ওভার বাউন্ডারি ও ৩টি বাউন্ডারি দিয়ে। শুধু তাই নয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও এবার দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন সঞ্জু স্যামসন।

close whatsapp