আইপিএল ২০২২, ম্যাচ ৮: কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
পাঞ্জাব কিংসের পাওয়ার-হিটারদের দিকে নজর থাকবে
আপডেট করা - Apr 1, 2022 3:33 pm

প্রিভিউ
শুক্রবার আইপিএল ২০২২-এর অষ্টম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ব্যাট হাতে অতিসাধারণ পারফর্ম্যান্স করেছিল। বোলাররা উভয় ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করেছেন। শ্রেয়াস আইয়ার তাঁর বোলারদের বেশ ভালো ব্যবহার করেছেন এবং তাঁর নিজের ফর্মে ফেরা জরুরী হবে।
অন্যদিকে, পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয় দিয়ে তাদের অভিযান শুরু করেছিল। এক ওভার বাকি থাকতেই তারা ৫ উইকেটে জয় পেয়েছিল। শাহরুখ খান ও ওডিয়ান স্মিথের শক্তিশালী হিটিং, শেষ পর্যন্ত তাদের ম্যাচ জিতিয়ে আনে। তাদের ব্যাটিংয়ে গভীরতা আছে এবং তাদের বোলিংয়ে আরও বেশি মনোযোগ দিতে হবে।
পিচ রিপোর্ট
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচে বোলারদের জন্য বাউন্স থাকে। সময় নিয়ে ব্যাটিং করলে ব্যাটারদের পক্ষে চার ও ছক্কা মারা সহজ হবে। টসজয়ী দল বোলিং নেওয়ার কথা ভাববে।
সম্ভাব্য একাদশ
কেকেআর
ভেঙ্কটেশ আইয়ার, আজিঙ্কা রাহানে, নীতিশ রানা, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), শেলডন জ্যাকসন (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, মহম্মদ নবি, সুনীল নারিন, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।
পিবিকেএস
শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), ভানুকা রাজাপাকসা (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, শাহরুখ খান, প্রেরক মাঁকড়, ওডিয়ান স্মিথ, হরপ্রীত সিং, কাগিসো রাবাডা, রাহুল চাহার, অর্শদীপ সিং।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
নীতিশ রানা – এখনও দুটি ম্যাচ খেলে ১৪০.৯১ স্ট্রাইক রেটে ৩১ রান করা রানা পাঞ্জাব ম্যাচকে বড় রানে ফিরে আসার মঞ্চ হিসেবে বেছে নিতে পারেন। তাঁর কয়েক ওভার বোলিং পাওয়ারও সম্ভাবনা রয়েছে।
ভানুকা রাজাপাকসা – আরসিবির বিরুদ্ধে ২২ বলে ৪৩ রান করে পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। উইকেটকিপিংয়ের দায়িত্ব তাঁর কাঁধে থাকায় ক্যাচ বা স্টাম্পিং থেকেও পয়েন্ট দিতে পারবেন তিনি।
অলরাউন্ডার
সুনীল নারিন – দুই ম্যাচে আট ওভার বোলিং করে মাত্র ২৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন ক্যারিবিয়ান স্পিনার। আরসিবির বিরুদ্ধে ব্যাট হাতে ভালো শুরু পেলেও ১২ রানের বেশী করতে পারেননি।
ওডিয়ান স্মিথ – বল হাতে সাফল্য না পেলেও ৮ বলে তিনটি ছক্কা মেরে বিস্ফোরক ২৫ রান করে পাঞ্জাবকে ম্যাচ জেতানো এই অলরাউন্ডার গত ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন।
বোলার
উমেশ যাদব – এখনও অবধি এই আইপিএলের অন্যতম সেরা বোলার। আট ওভারে ৩৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এবং পাওয়ারপ্লেতে অনবদ্য বোলিং করেছেন।
রাহুল চাহার – ৪ ওভারে ২২ রান দিয়ে পাঞ্জাবের সবচেয়ে মিতব্যয়ী বোলার ছিলেন এই লেগ-স্পিনার। কেকেআর তাদের আগের ম্যাচে হাসারাঙ্গার লেগ-স্পিনের জালেই ফেঁসেছিল, তাই এই ম্যাচে চাহারের দিকে নজর থাকবে।
উইকেটকিপার
শেলডন জ্যাকসন – ব্যাট হাতে এখনও জ্যাকসন বিশেষ ছাপ ফেলতে না পারলেও উইকেটকিপিং গ্লাভসসহ অসাধারণ কাজ করেছেন।
কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
আজিঙ্কা রাহানে, সুনীল নারিন, ভানুকা রাজাপাকসা, নীতিশ রানা, শেলডন জ্যাকসন, শাহরুখ খান, ওডিয়ান স্মিথ, উমেশ যাদব, রাহুল চাহার (সহ-অধিনায়ক), বরুণ চক্রবর্তী (অধিনায়ক), অর্শদীপ সিং।