হরমনপ্রীতকে ভবিষ্যতের ওডিআই অধিনায়ক হিসেবে দেখতে চান অঞ্জুম চোপড়া

বর্তমান ওডিআই অধিনায়ক মিতালী রাজ এখনও অবসরের কথা ভাবছেন না

Harmanpreet Kaur
Harmanpreet Kaur. (Photo by Chris Hyde/Getty Images)

প্রাক্তন ভারতীয় অধিনায়ক অঞ্জুম চোপড়া বিশ্বাস করেন যে ভারতীয় মহিলা দলের টি-টোয়েন্টি অধিনায়ক হরমনপ্রীত কউর সমস্ত ফর্ম্যাটে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আদর্শ প্রার্থী। তিনি মনে করেন যে মহিলা বিশ্বকাপ ২০২২ থেকে ভারতের প্রস্থানের পরে, কউরকে পূর্ণ-সময়ের অধিনায়ক হিসাবে নিয়োগ করার এটাই সঠিক সময়।

প্রাক্তন ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাগ করেছেন যাতে তিনি কউরের আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি কীভাবে দলের উপকার করতে চলেছে তা তুলে ধরেছিলেন। চোপড়া এও মনে করিয়ে দিয়েছিলেন যে অতীতে কোন নীতি সফল হয়েছিল মানেই এই নয় যে সেই নীতি নিয়ে ভবিষ্যতে চললেও তা কাজে আসবে।

তিনি বিস্তারিত বলেছেন, “হরমনপ্রীত কউরকে পুরো সময়ের অধিনায়ক করা উচিত। সে একজন ম্যাচ উইনার এবং একজন প্রভাবশালী খেলোয়াড়। তার আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি ভারতীয় দলের সেরাটা বার করে আনে। আপনি ভারতীয় দলে এই জিনিসগুলি চান যাতে তারা ভাল পারফর্ম করে নিয়মিতভাবে। একটি ভিন্ন পদ্ধতির প্রবর্তন করা গুরুত্বপূর্ণ।” 

ঝুলন ও মিতালীকে ভবিষ্যতেও দলে দেখতে চান অঞ্জুম

ভারতীয় দলকে ভুল না করার ব্যাপারে সাবধান করে দিয়ে অঞ্জুম বলেছেন, “যদি এখন কিছু ভালোভাবে এগোচ্ছে, তার মানে এই নয় যে ভবিষ্যতেও এমন হবে। আমি মনে করি কউরকে অধিনায়কত্ব হস্তান্তর করার এটাই সঠিক সময়। এখানে যদি তার আগে অন্য কাউকে ক্যাপ্টেন করা হয়, তা হলে আমরা আবার ভুল করব।”

মিতালী রাজ মহিলা বিশ্বকাপে ভারতের নেতৃত্ব দিয়েছিলেন, এবং ৩৯ বছর বয়সী এখনও জাতীয় দলের সাথে তাঁর ভবিষ্যত সম্পর্কে স্পষ্টতা দিতে পারেননি। দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের ৩ উইকেটের পরাজয়ের পরে কথা বলতে গিয়ে, রাজ উল্লেখ করেছেন যে তিনি তাঁর আন্তর্জাতিক কেরিয়ার শেষ করার পরিকল্পনা এখনও করেননি।

চোপড়া বলেছিলেন যে সিনিয়র খেলোয়াড় ঝুলন গোস্বামী এবং মিতালী রাজের এখনও দলের অংশ হওয়া উচিত। তিনি মনে করেন যে দুই পরিণত খেলোয়াড় দলের তরুণ খেলোয়াড়দের পথ দেখাতে পারেন। অঞ্জুম যোগ করেছেন, “হরমনপ্রীত কউরকে দলের নেতৃত্ব দেওয়া উচিত এবং মিতালী রাজ ও ঝুলন গোস্বামী তাঁদের অভিজ্ঞতার কারণে এখনও দলের অংশ হতে পারেন।”

উল্লেখ্য যে মিতালী ও ঝুলন উভয়েই সংক্ষিপ্ততম ফর্ম্যাট থেকে ইতিমধ্যে অবসর নিয়েছেন। মহিলাদের বিশ্বকাপ থেকে ভারতের বিদায়ের পরেও তারা ওডিআই দলের অংশ থাকবেন কিনা তা দেখার বিষয়। 

close whatsapp