চাপহীন খেলাই ওয়ানিন্ডু হাসারঙ্গার সাফল্যের চাবিকাঠি, নেমারকে দেখেই বিশেষ সেলিব্রেশনও তাঁর
আপডেট করা - Mar 31, 2022 2:21 pm

কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে এবারের আইপিএলে প্রথমবার জয়ের মুখ দেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সেই জয়ের পিছনে প্রধান কারিগড়ের নাম ওয়ানিন্ডু হাসারঙ্গা। একাই চার উইকেট নিয়ে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংকে ধসিয়ে দিয়েছিলেন তিনি। ওয়ানিন্ডু হাসারঙ্গার হাত ধরেই প্রথম ম্যাচ জিততে পেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর প্রথম ম্যাচ থেকেই হাসারঙ্গার উইকেট নেওার পর বিশষ সেলিব্রেশন সকলের নজর কেড়েছে। অবশেষে সব কিথু নিয়েই এবার মুখ খুললেন শ্রীলঙ্কার এই তারকা ক্রিকেটার।
আইপিএলের দুই ম্যাচ খেলে আপাতত পাঁচ উইকেট রয়েছে ওয়ানিন্ডু হাসারঙ্গার ঝুলিতে। নাইট রাইডার্সের প্রতিটি উইকেট নেওয়ার পরই এক বিশেষ সেলিব্রেশন করতে দেখা গিয়েছিল হাসারঙ্গাকে। ম্যাচ শেষে সেরার উপহার নেওয়ার পরই সমস্ত রহস্য ফাঁস করলেন ওয়ানিন্ডু হাসারঙ্গা। বরাবরই তিনি ব্রাজিলের তারকা ফুটবলার নেমারের ভক্ত। ম্যাচে গোল করার পর নেমার যেমন সেলিব্রেশন করেন, তাকেই নকল করেছেন ওয়াহিন্ডুও।
এছাড়াও আইপিএলের মঞ্চে তাঁর সাফল্যের মন্ত্রও জানাতে দ্বিধা করেননি এই শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার। মাঠে তিনি যখনই নামেন, চাপ সরিয়ে রেখেই বাইশ গজে খেলতে নামেন ওয়াহিন্ডু হাসারঙ্গা। আর সেটাই নাকি তাঁকে সাফল্য পেতে সাহায্যও করে। কলকাতা নাইট রাইডর্সের বিরুদ্ধেও তার অন্যথা হয়নি। চাপহীন ক্রিকেটই নাকি তাঁর সাফল্যের অন্যতম চাবিকাঠি।
২০ রান দিয়ে চার উইকেট নিয়ে নাইটদের বিরুদ্ধে ম্যাচের সেরা হন ওয়ানিন্ডু হায়াসঙ্গা
ম্যাচ শেষে ওয়ানিন্ডু হাসারঙ্গা জানিয়েছিলেন, “খুবই কঠিন পরিস্থিতি ছিল। সেখানেই আমি চার উইকেট তুলতে পেরেছি। আমি সত্যিই খুব খুশি। এই মাঠে শিশিরের একটা সমস্যা রয়েছে, তাই বল করাটা বেশ চ্যালেঞ্জিং এবং কঠিন কাজ। আমার প্রিয় ফুটবলার হলেন নেমার। আর এই সেলিব্রেশনটা তাঁর, আমি সেটাই করেছি। এছাড়া আমি যখন মাঠে খেলতে নামি তখন কোনওরকম চাপ নেই না। এই জন্যই হয়ত আমি সাফল্য পাই”।
ওয়ানিন্ডু হাসারঙ্গার প্রিয় ফুটবলার ব্রাজিলিয়ান তারকা নেমার
আইপিএলের মঞ্চে এবার প্রথম থেকেই উইকেট পাচ্ছেন ওয়াহিন্ডু হাসারঙ্গা। প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে এক উইকে তুলে নিয়েছিলেন তিনি। তবে সেই ম্যাচে ৪০ রান দিয়েছিলেন হাসারঙ্গা। দ্বিতীয় ম্যচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নেমেছিলেন তিনি। আর সেই ম্যাচে তো নাইট ব্যাটারদের একাই শেষ করে দেন শ্রীলঙ্কার এই তারকা বোলার। তিনি একাই চার উইকেট তুলে নেন তাও আবার ২০ রান দিয়ে।
নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথমেই শ্রেয়স আইয়ার ও সুনীল নারিনকে ফিরিয়ে ধাক্কাটা দেন ওয়ানিন্ডু হাসারঙ্গা। এরপরই তাঁর শিকার শেলডন জ্যাকসন এবং টিম সাউদি। নাইটদের য়খন সবচেয়ে কঠিন পরিস্থিতি সেই সময় শেলডনকে তুলে নিয়ে কার্যত ম্যাচের ভবিষ্যত একাই ঠিক করে দিয়েছিলেন ওয়ানিন্ডু হাসারঙ্গা। এবারের আইপিএলে তাঁকে ১০.৭৫ কোটি টাকায় নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই সিদ্ধা্ন্ত যে খুব একটা খারাপ ছিল না তা কার্যত স্পষ্ট।