বিরাট কোহলির ব্যাটে এবার ৬০০ রানেরও বেশী আসবে বলে আশাবাদী এবি ডেভিলিয়র্স

Virat Kohli and AB de Villiers
Virat Kohli and AB de Villiers. (Photo Source: IPL/BCCI)

আর কিছুক্ষণ পরই আইপিএলের মঞ্চে নামবেন বিরাট কোহলি। তার আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ককে নিয়ে বিরাট বার্তা এবি ডেভিলিয়র্সের। এবারের আইপিএলে বিরাট কোহলি ৬০০ রানেরও বেশী রান করবেন বলে আশাবাদী প্রাক্তন বেঙ্গালুরু তারকা ক্রিকেটার এবি ডেভিলিয়র্সের। আর এই কথা শুনে বিরাট ভক্তরা যে উচ্ছ্বসিত তা বলার অপেক্ষা রাখে না। এই আইপিলের মঞ্চেই বিরাট কোহলি ফের ফর্মে ফিরতে পারেন কিনা সেটাই এখন দেখার।

বিরাট কোহলি ও এবি ডেভিয়ির্সের বন্ধুত্বের কথা সকলেরই জানা। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিবিরে তাদের সম্পর্ক কেমন ছিল তা নিয়ে বলাই বাহুল্য। বিরাটের নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে বহু জায়গা থেকে বাঁচিয়ে নিয়ে এসেছেন ডেভিলিয়র্স। এছাড়া অধিনায়ক বিরাটকে বহু জয়ও উপহার দিয়েছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একসময় স্তম্ভ ছিলেন বিরাট কোহলি ও এবি ডেভিলিয়র্স।

কিন্তু গত বছরই আইপিএলের মঞ্চ থেকেও অবসর নিয়েছেন ডেভিলিয়র্স। কিন্তু বিরাট কোহলি এখনও পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গেই রয়েছেন। দুদিন আগেই ডেভিলিয়র্সের জন্য আহেগতাড়িত বার্তাও শোনা গিয়েছিল বিরাট কোহলির গলা থেকে। এবার সেই বিরাট কোহলির জন্য ডেভিলিয়র্সের বার্তা। আইপিএলে অন্যতম সর্বোচ্চ রানর মালিকদের মধ্যে এবার বিরাট কোহলি অন্যতম হবেন বলেই আশাবাদী তিনি। এবারের আইপিএলে বিরাট কোহলি ৬০০ রান করবেন বলেই এখন ভবিষ্যদ্বানী করে রাখলেন এবি ডেভিলিয়র্স।

বিরাট কোহলির ব্যাটে বড় রান পাওয়ার ব্যপারে আশাবাদী এবি ডেভিলিয়র্স 

ভিইউ স্পোর্টসের ইউটিউব চ্যানেলে এই প্রসঙ্গে ডেভিলিয়র্স জানিয়েছেন, “সকলেই জানেন এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হয়েছেন ফাফ ডুপ্লেসি। তবে আমার কাছে সবচেয়ে বড় ব্যপারটা হল বিরাট এবার অধিনায়কত্বের ভার নামিয়ে রেখে খেলতে নামছেন। তাঁর মাথায় চাপ এবার অনেকটাই কম।  বিরাট কোহলির থেকে একটা দুর্ধর্ষ মরসুম প্রত্যাশা করছি আমি।  এই বছরে বিরাট কোহলির থেকে ৬০০ রানেরও বেশী রান প্রত্যাশা করছি আমি”।

প্রথম ম্যাচে অর্ধশতরান না পেলেও, বিরাট কোহলি কিন্তু ফাফল ডুপ্লেসির সঙ্গে একটা একশো রানের পার্টনারশিপ তৈরি করেছিলেন। ২৯ বলে ৪১ রানের ইনিংস খেলেছিলেন বিরাট। আইপিএলের গত এক দুই মরসুম রান না পেলেও, এবার শুরুটা বেশ ভালভাবেই করেছেন বিরাট। এছাড়া ভারতের জার্সিতেও এখনও পর্যন্ত বড় রান পেতে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি।

এই আইপিএল থেকেই বিরাট কোহলি রানে ফিরতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে সকলে। তাঁর প্রিয় বন্ধু এবি ডেভিলিয়র্স অবশ্য অনেক বড় রানই প্রত্যাশা করছেন এবার।

close whatsapp