“কিছু ক্রিকেটার সম্পর্কে বাকিরা বেশি কিছু জানে না” – মুম্বই ইন্ডিয়ান্সের রহস্যময়তাকেই শক্তি মনে করেন প্রাক্তন ক্রিকেটার
হার্দিক, বোল্ট, ডি ককের মতো বেশ কিছু পরিচিত ক্রিকেটার এবার অন্য দলে
আপডেট করা - Mar 25, 2022 2:06 pm

আকাশ চোপড়া আইপিএল ২০২২-এ মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) শক্তি এবং দুর্বলতাগুলি তুলে ধরেছেন। আইপিএল ২০২২ মেগা নিলামে এমআই তাদের বেশ কয়েকজন বিশ্বস্ত খেলোয়াড়কে হারিয়েছে। হার্দিক পান্ডিয়া, ক্রূণাল পান্ডিয়া, কুইন্টন ডি কক, রাহুল চাহার, ট্রেন্ট বোল্টের মতো বেশ কিছু ক্রিকেটারকে অন্য দল নিয়েছে, এবং স্বাভাবিকভাবেই তার প্রভাব দলে পড়তে বাধ্য।
তাঁর ইউটিউব চ্যানেলে শেয়ার করা একটি ভিডিওতে, আকাশ চোপড়া এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে উল্লেখ করেছেন যে মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিভা খুঁজে নেওয়ার চোখ এবারও কার্যকরী হলে তাদের কোন অসুবিধা হবে না। “আপনি তাদের স্কাউটিং ক্ষমতা দেখুন। তারা বিভিন্ন কোণ থেকে খেলোয়াড়দের খুঁজে বের করে। আমরা বলি ধোনি খেলোয়াড় বানায়, কিন্তু তারা (এমআই) তাদের খুঁজে বের করে এবং তারপর তৈরি করে। এবার তারা যে খেলোয়াড়দের খুঁজে বের করেছে তারা হল ডেওয়াল্ড ব্রেভিস, সঞ্জয় যাদব, তিলক ভার্মা বা মহম্মদ আরশাদ খান। তাদের এমন কিছু ক্রিকেটার আছে যাদের সম্পর্কে বাকিরা বেশি কিছু জানে না।”
মুম্বই ইন্ডিয়ান্সের বোলিংয়ের মান তেমন উন্নত নয়: আকাশ চোপড়া
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যোগ করেছেন যে অন্যান্য দলের মতো, মুম্বাই ইন্ডিয়ান্স খেলোয়াড়দের অনুপলব্ধতার কারণে বিশেষ প্রভাবিত হয় না। চোপড়া ব্যাখ্যা করেছেন, “তাদের প্রথম তিনটি ম্যাচ ২৭ তারিখে ডিসির বিরুদ্ধে, ২ তারিখে আরআর এবং ৬ তারিখে কেকেআরের বিরুদ্ধে। প্রথম ম্যাচে সূর্যকে পাওয়া যাবে না। তার পরে একটি বড় ব্যবধান রয়েছে, ফলে সূর্যকে দ্বিতীয় ম্যাচে পাওয়া যাবে। বাকি সবাই উপলব্ধ।”
সূর্যকুমার যাদব জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) আছেন এবং তাঁর বুড়ো আঙুলের চোট থেকে সেরে উঠছেন। এখন এমআই ক্যাম্পে যোগ দেওয়ার জন্য ছাড়পত্রের অপেক্ষায় রয়েছেন।
অন্যদিকে, আকাশ চোপড়া এমআই-এর বোলিং বিভাগে শক্তির অভাব তুলে ধরেন। তিনি পর্যবেক্ষণ করেছেন, “কিন্তু আমরা যদি দলের কথা বলি, তাহলে কেমন লাগছে? বোলিংয়ে উনাদকাট, বাসিল থামপি, মুরুগান অশ্বিন, মার্কন্ডে আছে কিন্তু তাদের মান তেমন উন্নত নয়।”
স্বনামধন্য ধারাভাষ্যকার যোগ করেছেন যে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ এবং কাইরন পোলার্ডদের ব্যাট হাতে জ্বলে উঠতে হবে। চোপড়া বলেছেন, “ব্যাটার হিসেবে রোহিত শর্মাকে দারুণ একটা মরসুম কাটাতে হবে, সে যে ভালো অধিনায়কত্ব করবে তাতে কোনো সন্দেহ নেই। সূর্যকুমার যাদব এবং ঈশান কিষাণ- তাদের দারুণ খেলতে হবে। কাইরন পোলার্ডের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মরসুম হতে চলেছে। এ ছাড়া আছে টিম ডেভিড, ড্যানিয়েল স্যামস।”
আকাশ চোপড়া এই বলে উপসংহারে এসেছিলেন যে তারা যদি টানা দ্বিতীয় বছরের জন্য প্লে অফের জন্য যোগ্যতা অর্জন না করে তবে তিনি খুব বেশি অবাক হবেন না।