রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনের প্রশংসায় রবিচন্দ্রন অশ্বিন
আপডেট করা - Mar 21, 2022 6:47 pm

আইপিলের মঞ্চে এবার দিল্লি ক্যাপিটালস ছেড়ে রবচন্দ্রন অশ্বিনের গন্তব্য রাজস্থান রয়্যালস। সেখানেই অশ্বিনদের নতুন অধিনায়ক সঞ্জু স্যমসন। সঞ্জু স্যামসনের বিপক্ষে খেলেছেন অশ্বিন। কিন্তু কখনও একসঙ্গে খেলেননি আইপিএলের মঞ্চে। এবার সেই অশ্বিন এবং সঞ্জু স্যামসন একই দলে রয়েছে। সেখানে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। এই কদিনে যতটুকু স্যামসনকে অশ্বিন দেখেছে, তাতেই মু্গ্ধ রবিচন্দ্রন অশ্বিন। সঞ্জু স্যামসনের মতো ক্রিকেটারের নেতৃত্বের প্রশংসাও শোনা গেল অশ্বিনের মুখে।
এই নিয়ে আইপিএলের মঞ্চে পাঁচটি ফ্র্যাঞ্চাইজিতে খেলা হয়ে গেল রবিচন্দ্রন অশ্বিন। আইপিএলে রাজস্থান রয়্যালস তাঁর পঞ্চম ফ্র্যাঞ্চাইজি। এবারের আইপিএলের আগে মেগা নিলামের জন্য অন্যান্য ক্রিকটারদের সঙ্গে অশ্বিনকেও ছেড়ে দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তখন থকেই রবিচন্দ্রন অশ্বিনের দিক নজর ছিল রাজস্থান রয়্যালসের। এবারের নিলামের মার্কি ক্রিকেটারদের তালিকাতেও ছিলেন রবিচনদ্রন অশ্বিন। তাঁকে ৫ কোটি টাকায় এবার দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।
কয়েকদিন আগেই অশ্বিন এবং যুজবেন্দ্র চাহালকে নিয়ে প্রশংসা শোনা গিয়েছিল রাজস্থান রয়্যালসের কোচ কুমারা সঙ্গাকরার মুখে। এবার অশ্বিনের মুখেই সঞ্জু স্যামসনের প্রশংসা। সঞ্জুর নেতৃত্বের দক্ষতা ও মাথা ঠান্ডা রেখে খেলা পরিচালনা করার দক্ষতাতেই মুগ্ধ হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আর তাতেই সাতাদের সাফল্য আসবে বলে মনে করেন তিনি।
রবিচন্দ্রন অশ্বিনের মুখে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনের প্রশংসা
গত দু বছর ধরেই রাজস্থান রয়্যালসের নেতৃত্বের দায়িত্বে রয়েছেন সঞ্জু স্যামসন। যদিও এখনও পর্যন্ত সেই সাফল্য পায়নি রাজস্থান রয়্যালস। গত দুই মরসুম ধরেই রাজস্থান রয়্যালেসর নেতৃত্বে রয়েছেন সঞ্জু স্যামসন। যদিও এখনও পর্যন্ত তাঁর হাত ধরে রাজস্থান রয়্যালস তাদের দ্বিতীয় আইপএল ট্রফিটা পায়নি।
সঞ্জু স্যামসন প্রসঙ্গে অশ্বিন বলেছেন, “সঞ্জু স্যামসনের যেমন একটা দক্ষতা রয়েছে তেমনই ঠান্ডা মাথায় ম্যাচ পরিচালনার দক্ষতাও রয়েছে তাঁর। ম্যাচ চলাকালীন সব সময়ই অন্যদের থেকে মত নেন তিনি এবংআলোচনার জন্যও প্রস্তুত রয়েছেন। তাঁর মধ্যে এই একট বড় দক্ষতা রয়েছে। এছাড়াও আমার মনে হয় উইকেট কিপার হওয়ার দরুণ সঞ্জু স্যামসনের উইকেটের পিথন থকে গোটা ম্যাচটা দেখার একটা দক্ষতা রয়েছে। পিচ থেকে শুরু করে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা সমস্ত দিকেই খেয়াল রাখেন সঞ্জু স্যামসন। তিনি সত্যিই একজন ভাল অধিনায়ক”।
এবারে রাজস্থান রয়্যালসেরও যথেষ্ট শক্তিশালী দল। সেখানেই রয়েছেন অশ্বিন, চাহাল এছাড়াও আরও অনেক অভিজ্ঞ ক্রিকেটার। দলের প্রয়োজনে নিজের অভিজ্ঞতাও সকলের সঙ্গে ভাগ করে নিতে চান অশ্বিন।