দলের টিম বন্ডিং সেশনের জন্য সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব নেওয়ার বার্তা রিকি পন্টিংয়ের

যেকোনও প্রতিযোগিতাতেই সাফল্যের প্রধান চাবিকাঠি সেই দলের টিম বনডিং সেশন। আইপিএল শরু হতে আর বেশীদিন বাকি নেই। তাঁর আগে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারদের নিয়ে সেই লক্ষ্যেই কাজ শুরু রিকি পন্টিংয়ের। দলের সিনিয়র ক্রিকেটারদের ওপর টিম বন্ডিং সেশনের জন্য নির্দেশ রিকি পন্টিংয়ের। তরুণ ক্রিকেটারদের জন্য সবসময় নিজেদের ঘরের দড়জা খুলে রাখার নির্দেশ তিনি দিয়েছেন ঋষভ পন্থ, পৃথ্বী শ এবং অক্ষর পটেলদের মতো তারকা ক্রিকেটারদের।

যেকোনও দলেরই একটি প্রতিযোগিতায় সাফল্য পেতে হলে প্রয়োজন টিম বন্ডিং সেশন। আর সেটা খুব ভালভাবেই জানেন রিকি পন্টিং। তাই তো মুম্বইতে এসেই সেই কজে লেগে পড়েছেন তিনি। চলছে ক্রিকেটারদের নিয়ে নানান হিসাব নিকাশ। আর তার ফাঁকেই ঋষভ পন্থ থেকে দলের অন্যান্য তারকা ক্রিকেটারদের জন্য এই নির্দেশ দিয়ে রেখেছেন রিকি পন্টিং। শোনাযাচ্ছে দলের তরুণ তারকা ক্রিকেটারদের সঙ্গে তিনি নিজেও নাকি প্রাত্ঃরাশ, নৈশভোজ করার পরিকল্পনা করে ফেলেছেন।

এবারের আইপিএল আট দলের পরিবর্তে হবে দশ দল নিয়ে। আর সেজন্য কয়েকদিন আগেই  আইপিএলের জন্য আয়োজিত হয়েছিল মেগা নিলাম। সেখানেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দমতো ক্রিকেটারদের নিজেদের দলে তুলে নিয়েছে। আর ততেই দিল্লি ক্যাপিটালসে এবার রয়েছে বেশ কিছু নতুন মুখ। অনুর্ধ্ব-১৯ ভারতীয় দলের অধিনায়ক যশ ধুলও এবার গিয়েছেন দিল্লি ক্যপিটালসেই। নতুন ক্রিকেটারদের যাতে কোনওরকম অসুবিধা না হল সেজন্যই টিম বন্ডিং স্শনের জন্য এমন পরিকল্পনা রিকি পন্টিংয়ের। তরুণ ক্রিকেটারদের জন্য সবসময় নিজেদের ঘরের দড়জা যেন খুলে রাখেন পন্থ, অক্ষর পটেল রা।

ঋষভ পন্থদের উদ্দেশ্যে টিম বন্ডিংয়ের বার্তা রিকি পন্টিংয়ের

এই প্রসঙ্গে রিকি পন্টিং জানিয়েছেন, “আমি প্রত্যেককে বলেছি তারা যখন তাদের ঘরে থাকবেন, সকলেই যেন ঘরের দড়জা সবসময় খুলে রাখেন। এতে আলাপ পরিচয়ের কাজটা অনেক সোজা হয়ে যায়।যে সমস্ত ক্রিকেটারদের আমি সেভাবে চিনি না, তাদের সঙ্গে প্রাতঃরাশ, নৈশভোজ করার পরিকল্পনায় রয়েছি আমি। যখন কোনও তরুণ ক্রিকেটারকে ভালবাসা ও সম্মান দেওয়া হয়, সবসময় জেনে রেখা ভাল মাটে নেমে তিনি সেটাই ফিরত দিতে চান”।

আর এই কারণেই এই দায়িত্ব দলের সমস্ত সিনিয়র ক্রিকেটারদের ওপর দিয়েছেন রিকি পন্টিং। তাঁর মতে ঋষভ পন্থ তো অধিনায়ক হিসাবে রয়েছেনই। এছাড়াও দলে রয়েছেন অক্ষর পটেল, অ্যানকচ নর্তজে এবং পৃথ্বী শ দের মতো তারকারা। দলের তরুণ ক্রিকেটারদের নানান পরামর্শ, উপদেশ দিয়ে টিম বন্ডিং সেশনেই জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন রিকি পন্টিং।

close whatsapp