আইপিএলের শুরুতে দিল্লি ক্যাপিটালসকে শক্তিশালী দল মানতে নারাজ আকাশ চোপড়া

Aakash Chopra
Aakash Chopra. (Photo Source: Instagram)

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এবার যাত্রা শুরু করবে দিল্লি ক্যাপিটালস। আগামী ২৭ মার্চ আইপিএলের মঞ্চে প্রথম ম্যাচে নামবে তারা। কিন্তু তার আগেই দিল্লি ক্যাপিটালসকে বিরাট ভবিষ্যদ্বানী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার। দিল্লি ক্যাপিটালস এবার শক্তিশালী দল গঠন করলেও, শুরুর দিকে তারা খানিকটা দুর্বল বলেই মনে করছেন আকাশ চোপড়া। বিশেষ করে ব্যাটিং এবং বিদেশী ক্রিকেটারদের পরথম দিকে ন পাওয়ার জন্যই দিল্লি চাপে থাকবে বলে মনে করছেন তিনি।

গতবার আইপিএলের প্লে অফে পৌঁছেছিল দিল্লি ক্যপিটালস। গতবর থেকেই বদলে গিয়েছে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কও। চোটের জন্য প্রথমের দিকে খেলতে পারেননি শ্রেয়স আইয়ার। তাঁর জায়গায় দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়েছিলেন ঋষভ পন্থ। এবারও সেই ঋষভ প্থকেই অধিনায়ক রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস শিবির। আর শ্রেয়স আইয়ারকে ছেড়েও দিয়েছে তারা।

এবার শুধু শ্রেয়স আইয়রকেই নয়, দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছে শিখর ধওয়ানকেই। আর এই দুই ক্রিকেটারের অভাবই দিল্লি ক্যাপিটালসকে সবচেয়ে বেশী ভোগাবে বলে মনে করছেন আকাশ চেোপড়া। ১২.২৫ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস ছেড়ে এবার কলকাতা নাইট রাইডার্সে গিয়েছেন শ্রেয়স আইয়ারষ। একইরকমভাবে শিখর ধওয়ানকে ৮.২৫ কোটি টাকায় তুলে নিয়েছে পঞ্জাব কিংস। যদিও সেই জায়গায়য় দিল্লি ক্যাপিটালসে এসেছেন ডেভিড ওয়ার্নার।

দিল্লি ক্যাপিটালসকে আইপিএলের শুরু থেকেই শক্তিশালী দল মানতে নারাজ আকাশ চোপড়া

এছাড়াও তাদের দলে রয়েছেন মিচেল মর্শ, রভম্যান পাওয়েল মতো তারকা-রা। কিন্তু সমস্যা একা জায়গাতেই। শুরু থেকেই এই তারকাদের পাবে না দিল্লি ক্যাপিটালস। এই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। তারপরই আবার শেন ওয়ার্নকে শেষ শ্রদ্ধা জানাতে দেশে ফিরে যাবেন ওয়ার্নার। প্রথম তিন থেকে চার ম্যাচে তাঁকে পাবে না দিল্লি। একইরকমভাবে অস্ট্রেলিয়ার সিরিজের জন্য মিচেল মার্শও খেলতে পারবেন না প্রথমদিকের কয়েকটা ম্যাচ। আর রভম্যান পাওয়েল তো এখনও চোটের আওতায়। আর এইসব দেখেই দিল্লিকে নিয় খানিকটা চিম্তা প্রকাশ করছেন আকাশ চোপড়া।

স্টার স্পোর্টসের গেমপ্ল্যান অনুষ্ঠানে আকাশ চোপড়া জানিয়েছেন, “মিচেল মার্শকে প্রথম থেকে পাওয়া যাবে না। সুতরাং দিল্লিকে এবার যশ ধুল, মনদীপ সিংদের ওপর ভরসা করতে হবে। আর সেটা মার্শের অভাব পূরণ করার জনয যথেষ্ট নয়”।

আকাশ চোপড়া আরও জানিয়েছেন, “এবার দিল্লির দলে শিখর ধওয়ানও নেই এবং শ্রেয়স আইয়ারও নেই। অর্থাত্ তাদের ব্যাটিং অর্ডারের দিকে তাকালে এবং বিদেশী ক্রিকেটারদের দিকে তাকালে চিন্তা বাড়াটাই স্বাভাবিক। আমার মনে হয় দিল্লি ক্যাপিটালস খানিকটা হলেও চাপে রয়েছে, অন্তত শুরুর থেকে তারা শক্তিশালী নয়”।

আগাী ২৭ মার্চ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যাত্রা শুরু করতে চলেছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে ঋষভ জিতে যাত্রা শুরু করতে পারেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp