কনুইয়ের চোটে আইপিএলে নেই মার্ক উড, নতুন বিদেশী খোঁজার কাজ শুরু লখনউ সুপার জায়ান্টসের
আপডেট করা - Mar 18, 2022 3:02 pm

আইপিএল শুরু হওয়ার আগেই বড় ধাক্কা লখনউ সুপার জায়ান্টস শিবিরে। কনুইয়ের চোটের জন্য লখনউ সুপার জায়ান্টস শিবির থেকে ছিটকে গেলেন মার্ক উড। ইংল্যান্ড বনাম ওয়স্ট ইন্ডিজ সিরিজ চলার মাঝেই প্রথম টেস্টে কনুইয়ে চোট পেয়েছেন তিনি। আর সেজন্যই শেষ পর্যন্ত এবারের আইপিএল থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার মার্ক উড। এবার লখনউ সুপার জায়ান্টসের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার মার্ক উড। শুক্রবারই তাঁর মডিক্যাল রিপোর্ট লখনউ সুপার জায়ান্টসের কাছে পাঠিয়ে দিয়েছে ইসিবি।
এবারের আইপিএলে নতুন দুই দলের সংযোজন হয়েছে। বিরাট অঙ্কের বিনিময়ে গুজরাত টাইটান্সের সঙ্গে এবারের আইপিএলে যোগ হয়েছে লখনউ সুপার জায়ান্টসও। এবারের মেগা আইপিএল আট দলের পরিবর্তে হবে দশ দলের। প্রতমবারই দল গঠন করে সকলকে চমকে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ব্যাটিং থেকে বোলিং সব দিকেই শক্তিশালী দল গঠন করেছে সঞ্জীব গোয়েঙ্কার এই নতুন ফ্র্যাঞ্চাইজি।
সেই দলেই এবার ছিলেন মার্ক উড। আইপিএলের মেগা নিলাম থেকে বিরাট টাকার অঙ্কে এবার মার্ক উডকে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। সারে সাত কোটি টাকায় এবার মার্ক উডকে নিজেদের দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু আইপিএল শুরু হওয়ার আগেই বড় ধা্ক্কা। কনুইয়ের চোটের জন্য এবারের আইপিএলে নামার আশা কার্যত শেষ মার্ক উডের।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কনুইয়ে চোট পেয়েছিলেন মার্ক উড
ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ চলছে এখন। সেখানেই প্রথম টেস্টে ডান হাতের কনুইয়ে চোট পেয়েছিলেন মার্ক উড। এরপরই দ্বিতীয় টেস্ট থকে ছিটকে যান তিনি। জল্পনা শুরু হলেও, যদিও ,তখন মার্ক উডের আইপিএল খেলা নিয়ে কোনও অনিশ্চয়তা দেখা যায়নি। কিন্তু শুক্রবার সকালেই সেই খারাপ খবরটা পৌঁছে গিয়েছে লখনউ সুপার জায়ান্টস শিবিরে।
মার্ক উডের মেডিক্যাল রিপোর্ট ইসিবির তরফে পাঠিয়ে দেওয়া হয়েছে লখনউ সুপার জায়ান্টসকে। তাঁর পক্ষে যে দ্রুত সেরে ওটা সম্ভব নয় তা সেই রিপোর্টেই স্পষ্ট। আর তাতেই লখনউ সুপার জায়ান্টস শিবিরে চিন্তা বেড়েছে। মার্ক উডের মতো দক্ষ বোলারের জায়গায় কাকে খেলানো হবে তাও ঠিক করে উঠতে পারছে না লখনউ সুপার জায়ান্টস।
যদিও তাদের দলে রয়েছেন জেসন হোল্ডার, মার্কাস স্টয়নিস। কিন্তু তাদের প্রথম ম্যাচ থেকে পাওয়া সম্ভব নয়। সেইসঙ্গে এবার মার্ক উডের ছিটকে যাওয়া। লখনউ সুপার জায়ান্টস শিবিরে খোঁজ খবর নিয়ে জানা যাচ্ছে যে তারাও ইতিমধ্যেই নতুন বিদেশী ক্রিকেটার নেওার খোঁজখবর শুরু করে দিয়েছে। শোনাযাচ্ছে অস্ট্রলিয়ান কোনও ক্রিকেটার আসতে পারে তাদের দলে। কারণ সামনেই রয়েছে আইপিএল। সেখানে এবার বায়োবাবলের মধ্যে থাকতে হবে ক্রিকেটারদের। তাই বায়ো বাবলে রয়েছেন এমন ক্রিকেটারই আনতে চাইছে লখনউ সুপার জায়ান্টস। এখন শুধুই দেখার মার্ক উডের পরিবর্তে নতুন বিদেশী ক্রিকেটার কে আসেন।