অশ্বিন ও চাহালের মতো স্পিনার তাদের দলের শক্তি বাড়াবে বলেই আশাবাদী সঙ্গাকারা

Sanju Samson and Kumar Sangakkara
Sanju Samson and Kumar Sangakkara. (Photo Source: Instagram)

ট্রফি জেতার উদ্দেশ্য তো সকলেরই থাকে। রাজস্থান রয়্যালসও তার ব্যতিক্রম নয়। তবে ট্রফি জয়ের লক্ষ্যের পাশাপাশি ভাল ক্রিকেটও সকলকে উপহার দিতে চায় রাজস্থান রয়্যালস। আইপিএল শুরু হতে আর কয়েকদিন বাকি। তর আগেই সাংবাদিকদের সম্মুখীন হয়েছিলেন রাজস্থান রয়্যালসের প্রধান কোচ কুমারা সঙ্গাকারা। সেখানেই দলের লক্ষ্য নিয়ে যেমন খোলামেলা আলোচনা করলেন। তেমনই তাদের দলের প্রধান শক্তি এবার কী, তা সম্বন্দেও জানাতে দ্বিধা করলেন কুমারা সঙ্গাকারা।

আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল। রাজস্থান রয়্যালস শিবিরে এবার রয়েছেন যুজবেন্দ্র চাহাল ও রবিচন্দ্রন অশ্বিন। এই মুহূর্ত দুই ক্রিকেটারই দুরন্ত ছন্দে রয়েছেন। ভারতীয় দলের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরুতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন অশ্বিন। সেই অশ্হিনই এবার রাজস্থান রয়্যালস শিবিরে রয়েছেন। একইসঙ্গে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালও রয়েছে তাদেরই দলে। অফ ও লেগ স্পিনের ।যুগলবন্দীটাই কাজে লাগাতে চায় রাজস্থান রয়্যালস।

শুধু তাই নয় এবারের আইপিএলে যথেষ্ট শক্তিশালী বোলিং লাইনআপও রয়েছে রাজস্থান রয়্যালসের। মেগা নিলাম থেকে কেমনভাবে অনেক ভাবনা চিন্তা করেই তারা দল গঠন করেছেন, সেটাই এদিন জানিয়েছেন কুমারা সঙ্গাকারা। এই দুই স্পিনার ছাড়াও রয়্যালস শিবিরে রয়েছেন বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণা এবং নভদীপ সাইনিদের মতো তারাকারা। তাদের ব্যালান্সড দলই আত্মবিশ্বাস যোগাচ্ছে কুমারা সঙ্গাকারাকে।

আইপিএলের রাজস্থান রয়্যালসের লক্ষ্য নিয়ে আলোচনা করলেন কুমারা সঙ্গাকারা

এই প্রসঙ্গে কুমারা সঙ্গাকারা জানিয়েছেন, “আইপিএলে আমরা সেরা দুই স্পিনারকে পেয়েছি এবার। অফ স্পিনার ও লেগ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন,যুজবেন্দ্র চাহাল রয়েছে আমদের দলে। এছাড়াও আমাদের দলে রয়েছেন ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণা, নভদীপ সাইনি, কুইন্টার নাইলদের মতো ক্রিকেটাররা। যা আমাদের দলের পেস আক্রমণকে আরও শক্তিশালী করে তুলবে। এছাড়া স্যামসন, বাটলার, নিশাম, ফান ডার ডুসেনদের মতো ব্যাটাররাও রয়েছে দলে”।

সঙ্গাকারা রাজস্থান রয়্যালসের দল প্রসঙ্গে আরও জানান, “ভারতের বেশকিছু ভাল তরুণ তারকা রয়েছে আমাদের দলে। সব মিলিয়ে যথেষ্ট ব্যালান্সড দল তৈরি করেছি আমরা। প্রতিটা বিভাগের জন্য যেমন ক্রিকেটার প্রয়োজন, তেমনই ক্রিকেটারকে দলে তুলে নিয়েছি আমরা। তবে সবকিছুই মাঠে পারফরম্যান্সের ওপর নির্ভর করবে”।

এবারই রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফে যুক্ত হয়েছেন লসিথ মালিঙ্গা। দলের পেস আক্রমণ যে আরও শক্তিশালী হবে তা বোঝাই যাচ্ছে। সঙ্গাকারার পাশে রাজস্থান রয়্যালসের পেস বোলিং কোচিংয়ের দায়িত্ব সামলাবেন তিনি। সব মিলিয়ে রাজস্থান রয়্যালস বেশ শক্তিশালী দল নিয়েই এবার মাঠে নামতে চলেছে।

close whatsapp