আইপিএলের নতুন নিয়মের সমালোচনায় জেমস নিশাম

Jimmy Neesham
Jimmy Neesham. (Photo by Joe Allison/Getty Images)

আইপিএলের নতুন নিয়ম নিয়ে খুশি নন জেমস নিশাম। নিজের সোশ্যাল সাইটেই আইপিএলের নিয়ম নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন তিনি। কয়েকদিন আগেই ক্রিকেটের একগুচ্ছ নিয়ম বদলেছে এমসিসি। সেখানেই ক্যাচের সময় ব্যাটিং চেঞ্জের নিয়মেও বদল এনেছে এমসিসি। আপর আসন্ন আইপিএলে সেই নিয়মি দেখা যাবে। আর আইপিএলে যোগ দেওয়ার আগে এই নতুন নিয়ম দেখে একেবারেই খুশি নন নিউ জিল্যান্ডের তারকা ক্রিকেটার জিমি নিশাম। নিজের ক্ষোভ উগরাতেও ছাড়েননি তিনি।

আসন্ন আইপিএলে এবার রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নামবেন নিউ জিল্যান্ডের এই তারকা ক্রিকেটার। কিন্তু সেখানে নামার আগে আইপিএলেও এমসিসির বদলে দেওয়া এই নিয়মের প্রয়োগের কথা জেনে আর চুপ করে থাকতে পারেননি। তাঁর মতে পুরনো নিয়মই ভাল ছিল। আর এই নিয়মে ব্যাটারদের এমন সুযোগ দেওয়া হচ্ছে যেখানে সেই ব্যাটার ম্যাচের পরিস্থিতির জন্যই পুরোপুরি তৈরি নন।

এবারের নতুন নিয়ম কয়কদিন আগেই ঠিক হয়েছে। ক্যাচ আউটের সময় বেশীরভাগ ক্ষেত্রেই ব্যাটিং চেঞ্জ হয়ে যায়। আর যে নতুন ব্যাটার ব্যাট করতে আসেন তাঁকে দেখা যায় নন স্ট্রাইকিং এন্ডে। কিন্তু এমসিসির নতুন নিয়মে সমস্তকিছু বদলে গিয়েছে। এবার ক্যাচ আউট হওয়ার পর যদিও ব্যাটিং চেঞ্জও হয়ে যায়, তবে তার কোনও মান্যতা থাকবে না। যে নতুন ব্যাটার ক্রিজে আসবেন তিনিই যাবেন স্ট্রাইকিং এন্ডে ব্যাটিং করার জন্য।

আইপিএলের নতুন নিয়ম নিয়ে একেবারে খুশি নন জেমস নিশাম

তবে সেটা সেই ক্যাচ আউট যদি ওভারের শেষ বলে হয়, তবেই একমাত্র ছাড় রয়েছে। এবার এই নিয়মই প্রথমবার দেখা যাবে আইপিএলের মঞ্চে। ভারতের মাটিতে আইপিএল দিয়েই অভিষেক হবে এই নতুন নিয়মের। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না জেমস নিশাম। তাঁর মতে কখনই এটা ব্যাটারদের পক্ষে যেতে পারে না।

টুইটারেই এই নিয়মের সমালোচনা করে নিশাম লিখেছেন, “আমি সত্যিই এই নিয়মের কোনও মানে খুঁজে পাচ্ছি না। সত্যিই কী এতদিন এই পুরনো নিয়ম নিয়ে সকলে সমস্যায় ছিল। এছাড়া এমনভাবে ব্যাটারকে এই সুযোগ দেওয়া হচ্ছে, যিনি তখনও পর্যন্ত ম্যাচের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাননি। এমন নিয়ম পছন্দ করতে পারছি না”।

এবারের আইপিএলে এই তারকা নিউ জিল্যান্ড ক্রিকেটার জিমি নিশাম খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের মেগা আইপিএল। তাঁর বেস প্রাইজ ১.৬ কোটি টাকায় জেমস নিশামকে দলে তুলেছে রাজস্থান রয়্যালস। ২০১৪ সালে আইপিএলের মঞ্চে অভিষেক হয় তাঁর। এখনও পর্যন্ত তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ম্যাচ খেলেছেন তিনি। ১২টি ম্যাচে নিশামের রয়েছে ৬১ রান ও ৮টি উইকেট।

close whatsapp