আইপিএলে প্রোটিয়া তারকাদের আসা নিয়ে তৈরি হওয়া আশঙ্কা দূর করতে আসরে বোর্ড
আপডেট করা - Mar 8, 2022 10:05 pm

আইপিএল শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু তার আগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের পাওয়া যাবে কিনা, তাই নিয়েই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার একদিনের দল ঘোষণা হওয়ার পরই আর চিন্তা বেড়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর। আইপিএলের আটজন ক্রিকেটারকে দলে রেখেই বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। আর সেই চিন্তা দূর করতেই অবশেষে বোর্ডের স্মরণাপন্ন হয়েছে তারা।
শোনাযাচ্ছে কয়েকদিনের মধ্যেই নাকি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা যাতে একটু আগে আইপিএলের জন্য আসতে পারেন, সেই অনুরোধই করা হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। যদিও শেষপর্যন্ত তা কতটা কার্যকরী হবে, তা ,সময়ই বলবে। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল।
দক্ষিণ আফ্রিকার ৮জন তারকা ক্রিকেটার এবার রয়েছেন আইপিএলের মঞ্চে। কিন্তু আগামী ১২ মার্চ থেকে তারা ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে নামবে। এরপরই রয়েছে দুটো টেস্ট ম্যাচ। আর ক্রিকেটাররা যদি গোটা সফর খেলে ভারতে আসেন, তবে অন্তত তিন সপ্তাহের জন্য তাদের আইপিএলের মঞ্চে পাওয়া যাবে না।
আইপিএলে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের কবে থেকে পাওয়া যাবে তা নিয়ে আসরে নামতে চলেছে বোর্ড
আর এমন পরিস্থিতিতে সবচেয়ে সমস্যায় পড়েছে দিল্লি ক্যাপিটালস। কারণ তাদের দলেই রয়েছে প্রোটিয়া টারকা লুঙ্গি এনগিডি এবং অ্যানরিচ নর্তজের মতো তারকারা। চোটের জন্য নভেম্বরের পর থেকে আর মাঠে নামতে পারেননি অ্যানরিচ নর্তজে। আর লুঙ্গি এনগিডিকে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে রেখেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। এমন পরিস্থিতিতে দিল্লির চাপ বাড়াটাই স্বাভাবিক।
দিল্লির সঙ্গে চিন্তায় রয়েছে পঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদের মতো ফ্র্যা়্চাইজিগুলোও। রাবাডা রয়েছেন পঞ্জাবে এবং মার্কো জ্যানসেন আবার রয়েছেন হায়দরাবাদে। সব মিলিয়ে আইপিএলের আগে চিন্তার মেঘ কিছুতেই কাটছে না। এমন পরিস্থিতি ভারতীয় ক্রিকেট বোর্ডের সরণাপন্নই হয়েছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। শোনাযাচ্ছে বোর্ডের তরফে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হবে। এবং ক্রিকেটাররা কবে আসতে পারবে এবং তাড়াতাড়ি তাদের ছেড়ে দেওয়ার জন্য অনুরোধও করা হবে।
আগামী ১৮ মার্চ বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হবে দক্ষিণ আফ্রিকার। আর টেস্ট সিরিজ শেষ হবে মে মাসে। একদিনের সিরিজের পর ক্রিকেটাররা এলে,হিসাব অনুযায়ী তারা কেউই খেলতে পারবে না প্রথম ম্যাচ। আর যদি টেস্ট সিরিজ শেষে আসে তবে অন্তত প্রথম তিনটি ম্যাচে পাওয়া যাবে না দক্ষিণ আফ্রিকার কোনও ক্রিকেটারকে। যদিও দ্বিতীয় ম্যাচ থেকেই লখনউ অবশ্য পেয়ে যেতে পারেন কুইন্টন ডিকক-কে। কারণ টেস্ট থেকে অবসর নিয়েছেন তিনি।
বোর্ডের দিকেই তাকিয়ে রয়েছেন এখন সকলে। শেষপর্যন্ত বিসিসিআই ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কথায় আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর দুশ্চিন্তা কাটে কিনা সেটাই এখন দেখার।